Ajker Digonto
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মেঘনার তীর রক্ষা বাঁধ পরিদর্শনে পানিসম্পদ মন্ত্রী এ্যানি ও হুইপ নিজান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ১:০৩ অপরাহ্ণ

লক্ষ্মীপুরের কমলনগর ও রামগতি উপজেলাকে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষায়

নির্মাণাধীন ৩৭ কিলোমিটার তীর রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টার দিকে কমলনগর উপজেলার ফলকন ইউনিয়নের মাতাব্বরহাট

এলাকায় পৌঁছান তিনি। সেখানে তিনি চলমান বাঁধ নির্মাণকাজের ভৌত অগ্রগতি সরেজমিনে

প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট প্রকৌশলী ও প্রকল্পের কর্মকর্তাদের সাথে কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ

সদস্য ও ত্রয়োদশ জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান। এছাড়া আরও উপস্থিত

ছিলেন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. সাহাদাত হোসেন সেলিম, জেলা

বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান

হাছিব, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফের) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি,

কমলনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী এবং সাধারণ সম্পাদক এম. দিদার

হোসেন, কমলনগর প্রেসক্লাব সভাপতি মুছাকালিমুল্লাহ সদস্য শাহরিয়ার কামাল ও মো.এমরান

হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

পরিদর্শন শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, মেঘনার ভাঙন থেকে

এ অঞ্চলের মানুষকে রক্ষা করা আমাদের অগ্রাধিকার। আগামী বর্ষা মৌসুম শুরুর আগেই

বাঁধের কাজ যাতে দৃশ্যমান হয় এবং সাধারণ মানুষ এর সুফল পায়, সে লক্ষ্যে ঠিকাদারী

প্রতিষ্ঠানকে দ্রুত কাজ শেষ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কাজের গুণমান বজায়

রাখতে তিনি সংশ্লিষ্টদের সতর্ক থাকারও পরামর্শ দেন।

এ সময় হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, বাঁধ নির্মাণের কাজ দ্রুত ও নির্বিঘ্নে

সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক ও রাজনৈতিক সহযোগিতা প্রদান করা হবে। দীর্ঘদিনের

এই জনদাবি বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।

স্থানীয় সূত্রে জানা গেছে, পানিসম্পদ মন্ত্রী আজ দিনব্যাপী রামগতি ও কমলনগর উপজেলার

মেঘনা নদীর তীরবর্তী বিভিন্ন ভাঙনপ্রবণ এলাকা ও বাঁধের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো

পরিদর্শন করবেন। মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শনে নদীপাড়ের মানুষের মধ্যে আশার সঞ্চার

হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: এক যুগেও শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
‘বস্তা ভরে বদির কাছ থেকে ইয়াবা আনত ওবায়দুল কাদের’
টিসিবির জন্য ১৯৭ কোটি টাকা ব্যায়ে তেল-ডাল কিনবে সরকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ট্রাম্পের নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় হোয়াইট হাউসের প্রতিক্রিয়া

ইউএনডিপির সঙ্গে বিএসইসির সহযোগিতায় টেকসই অর্থায়নের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর

দৌলতপুরে ব্যবসায়ী অপহরণ, আতঙ্ক ছড়িয়ে গুলির ঘটনা

মুশফিকের শতক ও লিটনের দুর্দান্ত শতকের পর মিরপুরে বোলারদের মহড়া

এশিয়া কাপ হকিতে বাংলাদেশ שוב ষষ্ঠ স্থানেই রয়েছে

মধ্যপ্রাচ্যের চারটি শহরসহ বিশ্বের শীর্ষ দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থা ‘মাঝারি’

তফসিলের আগে ফের আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে ইসি

নির্বাচনে গণতন্ত্রের বিজয়

ফ্রান্সের কাছ থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত

অনুমোদন পেল এনবিআরের রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ