Ajker Digonto
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ৩০, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের এক মাস পূরণ হয়েছে গত ২৮ মার্চ। এই এক মাসে

মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের ৭ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার,

ওমান, বাহরাইন ও জর্ডানে মোট ৫ হাজার ৪৭১ বার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

মূলত এসব দেশের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করেই পরিচালনা করা হয়েছে এসব হামলা, তবে

বেশ কয়েকবার এই সাত দেশের সরকারি, অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাও ইরানের ড্রোন ও

ক্ষেপণাস্ত্রের শিকার হয়েছে।

এই সাত দেশের মধ্যে জর্ডান বাদে বাকি ৬ দেশ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের

দেশগুলোর জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য। জিসিসি এবং জর্ডানের

সরকারি একাধিক উৎসের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের

রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

সরকারি সূত্র থেকে পাওয়া তথ্য অনুসারে, ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি

আঘাত এসেছে সংযুক্ত আরব আমিরাতের ওপর। দেশটিতে একটি বিমানঘাঁটি এবং একটি নৌঘাঁটি

রয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর। এ দুই ঘাঁটি এবং আমিরাতের সরকারি

অবকাঠামোগত এবং জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে গত এক মাসে মোট ৪১৪টি ব্যালিস্টিক

ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৯১৪টি ড্রোন নিক্ষেপ করেছে

ইরান।

এ তালিকায় আমিরাতের পরেই দ্বিতীয় স্থানে আছে কুয়েত। কুয়েতে মার্কিন প্রতিরক্ষা

বাহিনীর ৩টি সেনাঘাঁটি আছে। এসব ঘাঁটি এবং কুয়েতের অবকাঠামোগত ও জ্বালানি

স্থাপনাগুলো লক্ষ্য করে ২৮ ফেব্রুয়ারি থেকে ২৮ মার্চ পর্যন্ত ৩০৯টি ব্যালিস্টিক

ক্ষেপণাস্ত্র ও ৬১৬টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।

তৃতীয় স্থানে আছে কাতার। এই দেশটিকে লক্ষ্য করে গত এক মাসে ইরানের প্রতিরক্ষা

বাহিনী ২০৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ৯৩টি ড্রোন নিক্ষেপ করেছে। তার পরেই আছে

বাহরাইন। গত এক মাসে এই দেশটিতে আঘাত হেনেছে ১৭৪টি ইরানি ক্ষেপণাস্ত্র এবং ৩৯১টি

ড্রোন।

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি, মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনা এবং

সৌদির অর্থনৈতিক ও জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে গত এক মাসে ৫২টি ক্ষেপণাস্ত্র

এবং ১ হাজার ৬টি ড্রোন নিক্ষেপ করেছে ইরান।

এছাড়া এই সময়সীমার মধ্যে জর্ডানে ২৬২টি ক্ষেপণাস্ত্র-ড্রোন এবং ওমানে ১৯টি ড্রোন

নিক্ষেপ করেছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির পথে

দেশের রাজনীতিকে বিরাজনীতিকরন করতে নতুন ‘মাইনাস-টু ফর্মুলা’ চালু: মির্জা আব্বাস

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে রিহ্যাব নেতাদের সাক্ষাৎ

পাকিস্তানে বন্যার্তদের সহায়তায় বাংলাদেশের দেড় কোটি টাকা বরাদ্দ

গ্লোবাল সোর্সিং এক্সপোতে ৩ লাখ ১১ হাজার ডলারের ক্রয়াদেশ পেয়েছে বাংলাদেশ

মেসির দৃষ্টিনন্দন গোলের রাতে মায়ামির হার

দেশ-বিদেশ সফর: মন্ত্রী -প্রতিমন্ত্রীদের মানতে হবে যেসব নির্দেশনা

মূল্যস্ফীতি ও শুল্কের চাপ সত্ত্বেও মার্কিন কেনাকাটা ৯ শতাংশ বেড়েছে

বিশ্বকাপ বর্জনের অনড় সিদ্ধান্তে বিসিবি, বড় অংকের আর্থিক ক্ষতির শঙ্কা

ইসরায়েলের যুদ্ধবিরতি ‘লঙ্ঘন’, ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান