Ajker Digonto
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

জয়ে অবদান রেখেও নিষেধাজ্ঞায় নেইমার, রেফারির সমালোচনা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৩, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

ক্লাব ও জাতীয় দলে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মাঝেও দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন

নেইমার জুনিয়র। একটি অ্যাসিস্টসহ আরেক গোলেও অবদান রেখে সান্তোসকে ২-০ ব্যবধানে জয়

এনে দেন তিনি।

ক্লাব দে রেমোর বিপক্ষে এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও ম্যাচ শেষে হলুদ কার্ডের

কারণে পরবর্তী ম্যাচে খেলতে পারবেন না এই ব্রাজিলিয়ান তারকা।

বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেতে শতভাগ ফিটনেসের শর্ত দিয়েছেন ব্রাজিল কোচ কার্লো

আনচেলত্তি। সেই লক্ষ্যেই নিজেকে প্রমাণ করতে নিয়মিত খেলছেন নেইমার, আর এই ম্যাচেও

শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে ছিলেন তিনি।

তবে ৮৬ মিনিটে তৃতীয় হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে নিষিদ্ধ হন নেইমার। এতে

পারফরম্যান্সের পাশাপাশি ফিটনেস দেখানোর সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন তিনি।

সান্তোসের পরবর্তী ম্যাচটি শক্তিশালী প্রতিপক্ষ ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে হওয়ায় সেটি

নেইমারের জন্য গুরুত্বপূর্ণ মঞ্চ হতে পারত।

ম্যাচের এক পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড় দিয়েগো হার্নান্দেজের কঠোর ফাউলের পর

উত্তেজনা তৈরি হয়। এ সময় দুপক্ষের খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কিও দেখা যায়। পরে

রেফারি সাভিও পেরেইরা নেইমারকে হলুদ কার্ড দেখান।

রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নেইমার বলেন, ‘রেফারির আচরণ রীতিমতো

অশ্রদ্ধার পর্যায়ে চলে যাচ্ছে। সে ম্যাচের তারকা হতে চায়। খেলোয়াড়দের প্রতি তার

আচরণ মোটেও সম্মানজনক নয়। কারও কথা শুনতে চায় না। সবখানে আধিপত্য বজায় রাখতে চায়।’

তিনি আরও বলেন, ‘তাকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার কৌশল শিখতে হবে। আমাকে পেছন

থেকে ফাউল করা হয়েছে। কোনো দরকার ছিল না। আর ওটাই প্রথম ফাউল নয়, তৃতীয় কিংবা

চতুর্থ ফাউল। আমি তার কাছে অভিযোগ করতে গিয়ে হলুদ কার্ড দেখেছি। এটা অন্যায়’

ম্যাচে সান্তোসের দুই গোলেই সরাসরি ভূমিকা ছিল নেইমারের। প্রথমার্ধের ৪০ মিনিটে তার

বাড়ানো বলে গোল করেন মিডফিল্ডার থাসিয়ানো। পরে ৮২ মিনিটে তার তৈরি করা আরেকটি

আক্রমণ থেকে গঞ্জালো এসকোবার হয়ে বল পেয়ে গোল করেন ময়জেস। এই জয়ের ফলে ৯ ম্যাচে ১০

পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১৩ নম্বরে অবস্থান করছে সান্তোস।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: এক যুগেও শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
‘বস্তা ভরে বদির কাছ থেকে ইয়াবা আনত ওবায়দুল কাদের’
টিসিবির জন্য ১৯৭ কোটি টাকা ব্যায়ে তেল-ডাল কিনবে সরকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

পদত্যাগের চাপে রাজনৈতিক বিচক্ষণতায় প্রশ্নের মুখে স্টারমার

উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলায় বেসরকারি খাতের সহযোগিতা অপরিহার্য

নেত্রকোনায় আন্তজেলা বাস টার্মিনাল সংস্কারের উদ্যোগ শুরু

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪ বিলিয়ন ডলার ছাড়ালো

বিএসইসি সিডিবিএলের নেতৃত্বে পুঁজিবাজার আধুনিকায়ন চায়

ইসলামী শক্তির বিজয় জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতাই উচিত: শাহজাহান চৌধুরী

‘ইসরায়েল প্রতিশোধ নেবে, আমরা শুধু দেখবো’ মন্তব্য করা শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

সোলাঙ্কের অবিশ্বাস্য ‘স্করপিয়ন কিকে’ ড্র ম্যানসিটির, শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

কোটচাঁদপুরের পুকুরে ভাসতে দেখা গেল কিশোরীর লাশ

নেতানিয়াহুকে কানাডায় প্রবেশে গ্রেপ্তার করা হবে: মার্ক কার্নি