Ajker Digonto
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

যুক্তরাষ্ট্রে শীর্ষ পর্যায়ে রদবদল, সেনাপ্রধান ও অ্যাটর্নি জেনারেল অপসারণ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৩, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের প্রশাসন ও সামরিক নেতৃত্বে বড় ধরনের পরিবর্তনের অংশ হিসেবে একাধিক

শীর্ষ কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে সেনাবাহিনীর প্রধান

র‌্যান্ডি জর্জ এবং অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি রয়েছেন।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ

সেনাপ্রধানকে অপসারণের সিদ্ধান্ত নেন বলে মার্কিন প্রতিরক্ষা দপ্তরের একাধিক সূত্র

জানিয়েছে।

তবে পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এ ঘটনাকে ‘অবসর’ হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে বলা

হয়, যুক্তরাষ্ট্রের ৪১তম আর্মি চিফ অব স্টাফ জেনারেল র‌্যান্ডি জর্জ ‘অবিলম্বে

অবসরে যাচ্ছেন’, যদিও তার মেয়াদের এখনো এক বছরের বেশি সময় বাকি ছিল।

অন্যদিকে অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদ থেকে অপসারণ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড

ট্রাম্প। তার কর্মদক্ষতা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ এ সিদ্ধান্তের পেছনে কাজ করেছে

বলে জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি

প্রকাশে বিলম্ব ও সমালোচনার কারণে বন্ডির ওপর অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। পাশাপাশি

সমালোচক ও রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে দ্রুত আইনি পদক্ষেপ না নেওয়াও তার প্রতি

অসন্তোষ বাড়িয়েছে।

ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টোড ব্যালান্স সাময়িকভাবে বিচার বিভাগ

পরিচালনা করবেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বন্ডিকে ‘দেশপ্রেমিক’

ও ‘বিশ্বস্ত বন্ধু’ বলে উল্লেখ করলেও ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বিস্তারিত কিছু জানাননি।

নিজের প্রতিক্রিয়ায় বন্ডি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ করার লক্ষ্যে কাজ করতে

পারা তার জন্য ‘‘জীবনের বড় সম্মান’’ ছিল।’ তিনি আগামী এক মাসের মধ্যে দায়িত্ব

হস্তান্তর সম্পন্ন করবেন বলেও জানিয়েছেন।

বন্ডির দায়িত্ব পালনকালে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে—এমন অভিযোগও রয়েছে।

বিশেষ করে এপস্টেইন-সংক্রান্ত নথি ব্যবস্থাপনায় গোপনীয়তা ও সমন্বয়হীনতা নিয়ে

সমালোচনা হয়েছে।

এদিকে সেনাবাহিনীর ট্রান্সফরমেশন ও ট্রেনিং কমান্ডের প্রধান ডেভিড হোডনি এবং

চ্যাপলিন কোরের প্রধান উইলিয়াম গ্রিন জুনিয়রকেও সরিয়ে দেওয়া হয়েছে। ওয়াশিংটন পোস্ট

ও স্টারস অ্যান্ড স্ট্রাইপস এ তথ্য প্রকাশ করেছে, যদিও পেন্টাগন এখনো

আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেনি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
বৈষম্যবিরোধী নেতাদের বিরুদ্ধে কোটি টাকা লুটপাটের অভিযোগ
প্রতি কিলোমিটারে বাসভাড়া বাড়ল ১১ পয়সা, প্রজ্ঞাপন জারি
প্রতিবন্ধকতা দূর করে অগ্রযাত্রায় দৃঢ় প্রত্যয়
সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন নুসরাত তাবাসসুম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

পিআর পদ্ধতি জনগণের প্রাণে নয়: মির্জা ফখরুল

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন: আসতে যাচ্ছে নতুন নেতৃত্ব?

বিমানবন্দরের থার্ড টার্মিনালে অস্থায়ী গুদাম নির্মাণ করবে বিজিএমইএ ও বিকেএমইএ

জামানত হারালো হান্নান মাসউদের বাবা, পেয়েছেন মাত্র ৫০৫ ভোট

ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের বিমান ভাড়া চারগুণ

মেহেরপুরে সীমান্তে ৫৩৭৫ লিটার তেল জব্দ ও গ্রেফতার

কারাগার থেকে মুক্তি পেলেন সাবেক এসপি বাবুল আক্তার

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য মার্কিন কংগ্রেসের চিঠি

আন্দোলন ভিন্নখাতে নিতে জামায়াত-শিবির নিষিদ্ধ করা হয়েছে

আন্দোলন ভিন্নখাতে নিতে জামায়াত-শিবির নিষিদ্ধ করা হয়েছে

ভৈরবে শীতকালীন রোগের প্রাদুর্ভাব বাড়ছেই