Ajker Digonto
শনিবার , ১২ অক্টোবর ২০১৩ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সম্পাদকীয়

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ১২, ২০১৩ ৭:০০ অপরাহ্ণ

এখন থেকে পাঁচ/সাত বছর পূর্বে, আমি সরকারি নীতিমালার আওতায় স্বীকৃত একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করেছি পূর্ণ তিন বছর মেয়াদ। কিন্তু সংবাদ জগত তথা মিডিয়া জগতের সঙ্গে পরিচয় এবং ওঠা-বসা শুরু ১৯৯৭ সালের জুলাই মাসের পরপরই। কিন্তু জীবনের পড়ন্ত বেলায় সম্পাদকীয় লিখবো এমন কল্পনা কিছুদিন পূর্বেও করিনি। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার নিমিত্তে যেমন, রাজনীতির স্কুলে ভর্তি হয়েছিলাম, ৭০ মাস পূর্বে তেমনই জনগণের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির নিমিত্তে একটি অনলাইন নিউজ পোর্টালে সম্পাদকীয় লেখার মতো দূরূহ কাজ করার জন্য সাহস করলাম আজ। এই পোর্টালটির নাম পোর্টাল বাংলাদেশ.কম। সাদামাটাভাবে এর মর্মটি এমন হতে পারে যে, বাংলাদেশের জন্য ভালো সংবাদ পরিবেশন করার একটি সাহসী উদ্যোগ। আশা করি এই অনলাইন নিউজ পোর্টালের সঙ্গে সম্পৃক্ত সকলেই ঐ লক্ষ্যকে সামনে রেখে নিজেদের জ্ঞান, সময় ও ধৈর্য বিনিয়োগ করবেন। এই কামনা করেই পরের অনুচ্ছেদটি লিখছি।

আজ শুক্রবার ১৮ অক্টোবর ২০১৩। সাত দিন পর হবে ২৫ অক্টোবর ২০১৩। এখন পর্যন্ত জানা, রাজনৈতিক অঙ্গনের কর্মকাণ্ডের শিডিউল মোতাবেক ২৫ অক্টোবর তারিখে ঢাকা মহানগরের দুইটি নিকটবর্তী কিন্তু ভিন্ন স্থানে দুইটি বিশাল জনসভা বা মহাসমাবেশ হবে। একটি ক্ষমতাসীন মহাজোট কর্তৃক আয়োজিত এবং আরেকটি বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট কর্তৃক আয়োজিত। গত কয়েক মাস মানুষ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। সকলেরই মনে প্রশ্ন ২৫ অক্টোবরের পর কী হবে? এই নিউজ পোর্টাল মানুষের মনের প্রশ্নের উত্তর নিখুঁতভাবে দিতে পারবে না, ইশারা-ইঙ্গিত-লক্ষণসমূহ তুলে ধরতে পারবে। তবে লক্ষ কোটি বাংলাদেশি নাগরিকের সঙ্গে কণ্ঠ মিলিয়ে এই নিউজ পোর্টালও চায় প্রতিটি সূর্যদ্বয় যেন বাংলাদেশের জন্য শান্তির আলোকরশ্মি আনে। জনগণ যে উৎকণ্ঠিত ও আতংকিত, এই কথাটি যেন দেশের সার্বিক রাজনৈতিক নেতৃত্ব বুঝতে পারে সেই প্রার্থনা করছি।

সকলেই বলছেন, দুই নেত্রী ইচ্ছা করলে দেশে শান্তি আসবে। আমি আংশিকভাবে দ্বিমত পোষণ করছি। দুই নেত্রীকে একই দাঁড়িপাল্লার দুই পাশের দুইটি পাত্রে স্থিত করাটি রাজনৈতিক ভুল। বিস্তারিত আলোচনা না করেও এটা বলা যায় যে, একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল করার জন্য দায়ী হচ্ছে সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যেটা দুই বছর চার মাস আগে আনা হয়েছিল এবং এর পেছনে উদ্যাম এবং উদ্যোগ ছিল বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর। বর্তমান মাননীয় বিরোধী দলীয় নেত্রীর কোনো অবদান নেই, এই মুহূর্তের রাজনৈতিক সংকট সৃষ্টিতে। তাই আমাদের আবেদন মাননীয় প্রধানমন্ত্রী নমনীয় হবেন এবং স্বীকার করবেন যে একটি সংকট বিরাজমান। এই স্বীকৃতি তাঁকে দিক নির্দেশনা দিবে এবং উৎসাহিত করবে সংকট নিরসনে সাহসী গঠনমূলক ভূমিকা নিতে। সংকট নিরসনে আমরা সকলের ইতিবাচক ভূমিকার অপেক্ষায় থাকলাম।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

চট্টগ্রাম বন্দরে কনটেইনার ও কার্গো হ্যান্ডলিংয়ে প্রবৃদ্ধি

নিরাপত্তাহীনতায় লন্ডন ছাড়লেন টম ক্রুজ, ৫৯৮ কোটি টাকার ফ্ল্যাট ত্যাগ

দেশভাগের প্রেক্ষাপটে চঞ্চলের ‘আজাদি’, সঙ্গী কলকাতার পৌলমী

সংঘর্ষে আহত মাদ্রাসাছাত্রের মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, আরও তীব্র হতে পারে সংকট

শিরোপার লড়াই দ্বিতীয় লেগের অপেক্ষায়: দুই পেনাল্টিতে আর্সেনাল-অ্যাতলেটিকোর ড্র

লিবিয়া উপকূলে নৌকাডুবে শিশুসহ ৫৩ প্রাণহানী

পূর্বাচলে ভাষণে তারেক রহমান: ‘আমার একটি পরিকল্পনা আছে’

পিএসএল অভিষেকে মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং, লাহোরের বড় জয়

রোনালদো কিনেছেন আলমেরিয়ার ২৫ শতাংশ অংশীদারিত্ব