Ajker Digonto
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

পিআইওকে মারধর, গণঅধিকার পরিষদের নেতা গ্রেফতার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) তার

কার্যালয়ে ঢুকে মারধরের মামলায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি মামুনুর রশিদ

মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল) রাতে দিনাজপুরের সুইহারি ড্রাইভার পাড়া এলাকা থেকে তাকে

গ্রেফতার করা হয়।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ এপ্রিল) রাণীশংকৈল উপজেলা

পরিষদে দাপ্তরিক কাজ করার সময় পিআইও নুরনবী সরকার ও তার দপ্তরের এক কর্মচারীর ওপর

হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ওইদিন রাতেই পিআইও বাদী হয়ে মামুনুর রশিদ মামুনসহ ৫ জন

এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার পর ওই রাতেই

জিয়াউর রহমান নামে এক আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ।

পিআইও নুরুন্নবী সরকার অভিযোগ করেন, মামুন ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে অফিসে

ঢুকে তার ওপর হামলা চালান এবং অফিস তছনছ করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তে

তিনি আইনি ব্যবস্থা নিয়েছেন।

এদিকে ঘটনার একটি ভিডিওতে দেখা গেছে, ওইদিন পিআইওর কক্ষ থেকে বের হওয়ার সময় উপজেলা

ছাত্রদলের একদল নেতাকর্মী ইউএনও অফিসের সিঁড়িতে মামুনকে পথরোধ করে হামলা চালায়। এ

ঘটনায় রাণীশংকৈল উপজেলা অফিসার্স ক্লাব প্রতিবাদ বিবৃতি দিয়েছে। এছাড়াও সরকারি

কর্মকর্তার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ উপজেলা

প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি এবং ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কেন্দ্রীয়

নির্বাহী পরিষদ।

তবে স্থানীয় সূত্রে জানা গেছে ভিন্ন চিত্র। রাণীশংকৈল উপজেলা পিআইও নুরনবী সরকারের

বিরুদ্ধে আগে থেকেই উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ রয়েছে।

সম্প্রতি লেহেমবা ইউনিয়নের এক ইউপি সদস্যকে ‘পুঁতে ফেলার’ হুমকি দেওয়ার অডিও

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেবাগ্রহীতাদের হয়রানি ও অশ্লীল বাক্য

ব্যবহারের প্রতিবাদে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন এর আগে উপজেলা

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খতিজা বেগমের কাছে অভিযোগ করেছিলেন। ইউএনও জানান,

পিআইওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসককে অবগত করা হয়েছিল। অভিযোগ

রয়েছে, এরপরও ওই কর্মকর্তা সংযত হননি। সর্বশেষ মঙ্গলবার রাতে মামুনুর রশিদ পিআইওর

কার্যালয়ে গিয়ে তাকে ‘শাসন’ করতে গেলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।

রাণীশংকৈল থানার এই মামলার তদন্তকারী কর্মকর্তা রহমতুল্লাহ রনি গ্রেফতারের সত্যতা

নিশ্চিত করে জানান, দিনাজপুর কোতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে প্রধান

আসামি মামুনুর রশিদ মামুনকে গ্রেফতার করা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চাঁদাবাজদের ‘নিরপেক্ষ’ তালিকার কাজ শুরু: র‍্যাব
সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী
শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষের মাহমুদুল হক রুবেল জয়ী
সিঙ্গপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

সংগীতশিল্পী আসিফ প্রার্থী9212বিসিবি নির্বাচনে পরিচালক নির্বাচনে আসিফ আকবর

অর্থমন্ত্রীর আশ্বাস: শিগগিরই চট্টগ্রাম বন্দরে গতি বাড়বে

দেশে ফিরে খালি পায়ে মাটি স্পর্শ করলেন তারেক রহমান

খাল খনন কর্মসূচি একটি বিপ্লব: পানিসম্পদ মন্ত্রী

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের বড় পতন, কমেছে লেনদেন

মায়ের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন: তারেক রহমানের অনুভূতি

ঠাকুরগাঁওয়ে ৮ বছর পর জেলা বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস নেতাকর্মীদের মধ্যে

রেমিট্যান্সে শক্তিশালী অবস্থানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ: ৩৪.৪৩ বিলিয়ন ডলার

হাউজ অব কমন্সে বাংলা গানের প্রকাশনা উৎসব, মুক্তি পেল রাহাত ফতেহ আলীর ‘প্রেম পিয়াসা’