Ajker Digonto
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

রিশাদকে বাদ দিয়েও টানা পঞ্চম হার এড়াতে ব্যর্থ রাওয়ালপিন্ডি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

কিছুতেই কিছু হচ্ছে না রাওয়ালপিন্ডিজের। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অভিষেক আসর

খেলতে নেমে তারা জয়ের পথ খুঁজে হয়রান। ৫ ম্যাচের সবকটিতেই হেরেছে রিশাদ-রিজওয়ানদের

দলটি। রাওয়ালপিন্ডির আগের চার ম্যাচ খেললেও কার্যকর অস্ত্র হয়ে উঠতে ব্যর্থ

বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। গতকাল তাকেসহ একাদশে ৪ পরিবর্তন আনে

রাওয়ালপিন্ডি, এরপরও ব্যাটিং বিপর্যয়ে তারা টানা পঞ্চম হারের স্বাদ পেল।

করাচির ন্যাশনাল স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ৬ উইকেটে

১৮২ রানে তোলে। সেই লক্ষ্য তাড়ায় স্রেফ ১২১ রানে গুটিয়ে যায় রাওয়ালপিন্ডিজের ইনিংস।

চলতি পিএসএলে দুই দলই ধুঁকছিল। তবে তুলনামূলকভাবে বেশি বিপর্যস্ত রাওয়ালপিন্ডিজ।

কালকে জিতলে কোয়েটার সমান ৫ ম্যাচ খেলে একটি জয় পেত তারা, কিন্তু সেই ফলাফল তাদের

অধরাই রয়ে গেছে।

আগে ব্যাট করতে নেমে কোয়েটা ধীরগতির শুরুর পর ওপেনার স্যাম হারপারকে হারায়।

বাংলাদেশের সঙ্গে ওয়ানডে সিরিজ বাদ দিয়ে রাওয়ালপিন্ডিজের স্কোয়াডে যোগ দেওয়া

নিউজিল্যান্ড পেসার বেন সিয়ার্স প্রথম ম্যাচেই আলো ছড়ালেন। কোয়েটার দুই ওপেনারকেই

বোল্ড করে ফিরিয়েছেন এই ডানহাতি বোলার। যদিও প্রথম উইকেট হারানোর পর কোয়েটা সৌদ

শাকিল ও রাইলি রুশোর ৮৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়। রুশো ৪২ বলে ৬ চার ও এক ছক্কায়

৫৩ এবং শাকিল ৩৯ বলে ৪২ রান করেন।

তবে ক্যামিও ইনিংস খেলে কোয়েটার বড় পুঁজি গড়তে মূল ভূমিকা রেখেছেন হাসান নওয়াজ (১৬

বলে ৩৯) ও জাহান্দাদ খান (৬ বলে ২১)। ফলে ২০ ওভার শেষে তারা স্কোরবোর্ডে ১৮২ রান

পায়। রাওয়ালপিন্ডিজের পক্ষে সিয়ার্স সর্বোচ্চ ৩ এবং মোহাম্মদ ২ উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ভুগেছে রাওয়ালপিন্ডিজ। জাহান্দাদের প্রথম ডেলিভারিতেই

রুশোকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক রিজওয়ান। আসরের প্রথম ম্যাচ খেলতে নেমে উসমান

খাজাও ৭ রানের বেশি করতে পারেননি, রানআউট হয়েছেন সাবেক এই অস্ট্রেলিয়ান তারকা। ছোট

ছোট ইনিংসে ইয়াসির খান (২২), ড্যারিল মিচেল (৩০), আব্দুল্লাহ ফজল (২০) ও সাদ

মাসুদরা (৩১) ঘুরে দাঁড়ানোর চেষ্টা চালালেও সফল হননি। ১৫ বল বাকি থাকতেই ১২১ রানে

অলআউট রাওয়ালপিন্ডিজ। কোয়েটার পক্ষে দুটি করে শিকার ধরেন উসমান তারিক, শাকিল ও

জাহান্দাদ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চাঁদাবাজদের তালিকা হচ্ছে: র‍্যাব মিডিয়া উইং
আলোচনায় হাসিনার প্রত্যর্পণ
সিঙ্গপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে
শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষের মাহমুদুল হক রুবেল জয়ী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

৩১ মার্চ থেকে তিন দিনের জন্য চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

বেসরকারি স্কুলে বেতন ঠিক করে দেবে সরকার 

খালেদার বাড়ির গেটে রাষ্ট্রদ্রোহের সমন

অস্কারে সেরা অভিনেতা জর্ডান, অভিনেত্রী জেসি

এদেশে বিএনপির কোনো বিকল্প নেই: রাজিব আহসান

হাইকোর্টে ক্রিকেটার আল আমিনের জামিন

আলিয়ঁস ফ্রঁসেজে নির্মাতা আমীরুল আরহামের ৬ চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী

তৃতীয়বারের মতো ফখরুল-আব্বাসের জামিন নামঞ্জুর

বরগুনায় চীফ হুইপ নূরুল ইসলাম মনি―র সঙ্গে রাজনৈতিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

জেলেনেস্কির রমজান কাদিরভকে মাদুরোর মতো অপহরণের আহ্বান