Ajker Digonto
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শ্রম আইনের বিভ্রান্তিকর ধারা সংশোধনের আহ্বান বিকেএমইএর

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১১, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

জাতীয় সংসদে পাস হওয়া শ্রম (সংশোধন) বিল ২০২৬-কে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছে তৈরি

পোশাক খাতের সংগঠন বিকেএমইএ। তবে আইনের কিছু ধারায় রয়ে যাওয়া অস্পষ্টতা ভবিষ্যতে

সমস্যা তৈরি করতে পারে বলে সংগঠনটি উদ্বেগ জানিয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম সই করা এক বিবৃতিতে এ

প্রতিক্রিয়া জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, কিছু আন্তর্জাতিক সংস্থার নির্দেশনার প্রেক্ষাপটে

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ত্রিপক্ষীয় পরামর্শ কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে

শ্রম আইনের কিছু ধারায় কৌশলে অস্পষ্টতা ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করা হয়েছিল।

বিকেএমইএর মতে, এসব উদ্যোগ শিল্পখাতে দীর্ঘমেয়াদে শ্রম অসন্তোষ সৃষ্টি করতে পারত।

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করে জানায়, এই ধরনের অস্পষ্টতা অব্যাহত থাকলে শিল্প

প্রতিষ্ঠান ও শ্রমিক উভয়ই ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়ত। পাশাপাশি আন্তর্জাতিক

ক্রেতাদের কাছেও নেতিবাচক বার্তা পৌঁছাতে পারত।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান সরকার কিছু ধারা সংশোধন করে আইনটি পাস করলেও

এখনও কয়েকটি বিষয়ে অনির্দিষ্টতা রয়ে গেছে, যা ভবিষ্যতে শ্রম অসন্তোষের কারণ হতে

পারে। এসব সমস্যা সমাধান না হলে দেশি-বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত হওয়ার পাশাপাশি

ব্যবসা সহজীকরণও বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করছে সংগঠনটি।

শিল্পে স্থিতিশীল উৎপাদন পরিবেশ বজায় রাখতে ভবিষ্যতে শ্রম আইন ও বিধিমালার সংশোধনের

সময় এসব অস্পষ্টতা দূর করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে বিকেএমইএ।

একই সঙ্গে শ্রমিকদের অন্যায়ভাবে ‘ব্ল্যাকলিস্টিং’ করাকে অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য

করার বিধানকে স্বাগত জানানো হয়েছে। তবে সংগঠনটি বলছে, কোনও ব্যক্তি যদি শ্রমিক

পরিচয়ে আইনবহির্ভূত দাবি তুলে দাঙ্গা-হাঙ্গামা, ভাঙচুর, অগ্নিসংযোগ, কর্মকর্তাদের

জিম্মি করা, অবৈধ ধর্মঘট বা অন্য শ্রমিকদের কাজে বাধা দেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত

হয়, তাহলে সেগুলোকেও অসৎ শ্রম আচরণ হিসেবে গণ্য করে কঠোর শাস্তির আওতায় আনা

প্রয়োজন।

বিকেএমইএ সভাপতি বলেন, বাংলাদেশের শ্রম আইন সংস্কারে যেসব আন্তর্জাতিক সংস্থা ও

দূতাবাস ভূমিকা রেখেছে, তাদের প্রতি আহ্বান—আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশি পোশাক

সরবরাহকারীদের ন্যায্য ও নৈতিক মূল্য (ফেয়ার অ্যান্ড এথিক্যাল প্রাইস) দিচ্ছেন কি

না, সেটিও নজরদারিতে রাখা উচিত।

অন্যথায়, শিল্প কারখানা ও শ্রমিক উভয় পক্ষই শেষ পর্যন্ত ক্ষতির মুখে পড়বে বলে

সংগঠনটি আশঙ্কা প্রকাশ করেছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চাঁদাবাজদের তালিকা হচ্ছে: র‍্যাব মিডিয়া উইং
আলোচনায় হাসিনার প্রত্যর্পণ
সিঙ্গপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থা উন্নতির দিকে
শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষের মাহমুদুল হক রুবেল জয়ী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

এনবিআর এর বড় সাফল্য: ডিসেম্বর মাসে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ১ লাখ ৩১ হাজার নতুন ভ্যাট নিবন্ধন

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪

কুমিল্লায় নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার সন্দেহজনক মৃত্যু

তারেক রহমান হাসপাতালে মা খালেদা জিয়াকে দেখতে গেলেন

৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

এলপি গ্যাসের দাম একলাফে বাড়ল ৩৮৭ টাকা

পাঁচ প্রতিষ্ঠানের সঙ্গে বিপিআইর সমঝোতা স্মারক স্বাক্ষর

মঞ্জুরুল আহসান মুন্সীকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী কাছেই, ইরান দিচ্ছে কঠোর বার্তা

নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর নিয়ে ধর্ম উপদেষ্টার ঘোষণা