Ajker Digonto
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১২, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘ইসলামী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি’ (ইবিরিইউ)-এর কার্যনির্বাহী পরিষদ (২০২৬) গঠনে

নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলার

প্রতিনিধি মো. সাকিব আসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক

আজকালের খবরের প্রতিনিধি রবিউল আলম।

শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের কার্যালয়ে ভোটগ্রহণ

অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে একই দিন দুপুরে ফলাফল ঘোষণা করা হয় এবং নবনির্বাচিতদের

কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করা হয়।

১১ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন, সাংগঠনিক সম্পাদক

মনিরুজ্জামান তুহিন (দৈনিক ভোরের ডাক), দপ্তর সম্পাদক শাহরীয়ার স্বাধীন (ফেস দ্যা

পিপল), কোষাধ্যক্ষ সামিউল ইসলাম (দৈনিক জনবাণী), তথ্য ও প্রচার সম্পাদক মাশুক এলাহী

(দৈনিক গণকণ্ঠ) এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশরাফুল ইসলাম (এশিয়ান টিভি)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মিজানুর রহমান (দৈনিক নবচেতনা),

শিহাব উদ্দিন (দৈনিক তৃতীয় মাত্রা), মিনহাজুর রহমান মাহিম (দৈনিক আমাদের সময়) এবং

মোসাদ্দেক হোসেন (দৈনিক আজকালের কণ্ঠ)।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা

অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। কমিশনার হিসেবে ছিলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড.

ফকরুল ইসলাম ও অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান।

সাধারণ সম্পাদক রবিউল আলম বলেন, ‘সংগঠনের ঐক্য ও পেশাগত মান উন্নয়নে আমরা একসঙ্গে

কাজ করবো এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার থাকবো।’

নবনির্বাচিত সভাপতি মো. সাকিব আসলাম বলেন, ‘সকলের আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে

আমরা দায়িত্বশীল সাংবাদিকতা চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ থাকবো।’

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ

পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। সকল প্রার্থীর সহযোগিতায় একটি গ্রহণযোগ্য নির্বাচন

আয়োজন করা সম্ভব হয়েছে।’

উপস্থিত উপউপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ‘আমি একজন ইবিয়ান হিসেবে

সাক্ষ্য দিতে পারি, এ যাবত কোনো সাংবাদিক ক্যাম্পাসে হলুদ সাংবাদিকতার চর্চা করেনি।

দল-মত নির্বিশেষে সবাই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে বলে প্রত্যাশা রাখছি।’

নবকমিটিকে শুভেচ্ছা জানিয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ নকীব মোহাম্মদ নসরুল্লাহ

বলেন, ‘নবনির্বাচিত নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার মানোন্নয়ন ও বস্তুনিষ্ঠ

সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী।’

এদিকে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল,

ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র আন্দোলন ও খেলাফত

ছাত্র মজলিসের নেতৃবৃন্দ।

নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ইতোমধ্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও

সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন জানানো হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ডিসি সম্মেলন কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত
নয়াপল্টনে শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

বাংলাদেশী দুই সমকামীর বিয়ের সংবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ-ঘৃণা

ইসির সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ছাত্রদল

ভৈরব বিসিক শিল্পনগরীতে তিন বছরে শুধু একটি কারখানা উৎপাদন শুরু

ঘরোয়া পরিবেশে কাউন্সিলের চিন্তা , মহাসচিব হচ্ছেন ফখরুলই

ভারতে পিএসএল সম্প্রচার স্থগিত করল পাকিস্তান

ঈদে চঞ্চল-নীলা জুটি: আসছে নতুন নাটক ‘জামাইয়ের আবদার’

চট্টগ্রাম বন্দরে অচলাবস্থা: শ্রমিকের ধর্মঘটে আমদানি-রপ্তানি ব্যাহত

কেওক্রাডং পর্বত ১ অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে

ট্রাম্পের ৫০০ মিলিয়ন ডলার জরিমানা বাতিল