Ajker Digonto
সোমবার , ১৩ এপ্রিল ২০২৬ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

পোপের সঙ্গে ট্রাম্পের বাগ্‌যুদ্ধ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৩, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতিহাসের প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ লিও

চতুর্দশের মধ্যে নজিরবিহীন এক বাগ্‌যুদ্ধ শুরু হয়েছে। ইরান যুদ্ধ এবং মার্কিন

পররাষ্ট্রনীতি নিয়ে পোপের সমালোচনার জবাবে ট্রাম্প তাকে ‘উগ্র বামপন্থীদের অনুসারী’

এবং ‘অযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে, পোপ স্পষ্ট জানিয়েছেন, তিনি ট্রাম্প

প্রশাসনকে ভয় পান না এবং শান্তির বাণী প্রচার করা তার ধর্মীয় দায়িত্ব।

সোমবার আলজেরিয়া সফরের পথে বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পোপ লিও চতুর্দশ বলেন,

ভ্যাটিকানের শান্তির আহ্বান মূলত বাইবেলের সুসমাচার বা ‘গসপেল’-এর ওপর ভিত্তি করে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট যা করার চেষ্টা করছেন এবং আমার বার্তাকে একই পাল্লায় মাপা

ঠিক হবে না। সুসমাচারের বার্তা খুব স্পষ্ট- ‘শান্তি স্থাপনকারীরা ধন্য’।’ ট্রাম্পের

কড়া সমালোচনার মুখেও পোপ অবিচল থেকে জানান, যুদ্ধের বদলে শান্তির সেতু তৈরি করাই

তার মিশন।

গত রোববার রাতে ডোনাল্ড ট্রাম্প পোপের বিরুদ্ধে এক নজিরবিহীন আক্রমণাত্মক কথা বলতে

শুরু করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পোপকে ‘অত্যন্ত উদারপন্থী’ এবং ‘দুর্বল’

বলে অভিহিত করেন। ট্রাম্প বলেন, ‘আমি পোপ লিওর ভক্ত নই। তিনি অপরাধের বিষয়ে নমনীয়

এবং পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভয়াবহ।’ ট্রাম্প আরও দাবি করেন, পোপ কেবল মার্কিন

বংশোদ্ভূত বলেই এই পদ পেয়েছেন এবং তিনি ‘র‍্যাডিক্যাল লেফট’ বা চরম বামপন্থীদের

তুষ্ট করার চেষ্টা করছেন।

ট্রাম্পের অভিযোগের মূল কারণ হলো পোপের সাম্প্রতিক মন্তব্য, যেখানে তিনি ইরান

যুদ্ধের নেপথ্যে ‘সর্বশক্তিমান হওয়ার বিভ্রম’ কাজ করছে বলে উল্লেখ করেছিলেন। এর

জবাবে ট্রাম্প বলেন, ‘আমি এমন একজন পোপ চাই না যিনি ভাবেন যে ইরানের পারমাণবিক

অস্ত্র থাকা ঠিক আছে।’

বাগ্‌যুদ্ধের মাঝেই ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিতর্কিত ছবি পোস্ট করেন।

যেখানে তাকে যিশু খ্রিস্টের মতো অলৌকিক ক্ষমতার অধিকারী হিসেবে দেখানো হয়েছে। ছবিতে

দেখা যায়, ট্রাম্পের আঙুল থেকে আলো নির্গত হচ্ছে এবং তিনি একজন অসুস্থ ব্যক্তির ওপর

হাত রেখে তাকে সুস্থ করছেন। এই ছবি এবং ট্রাম্পের যুদ্ধকে ‘ঈশ্বরের কর্ম’ হিসেবে

বর্ণনা করার বিষয়টি মার্কিন ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট নেতাদের মধ্যে তীব্র

প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ইউএস কনফারেন্স অব ক্যাথলিক বিশপস-এর প্রেসিডেন্ট আর্চবিশপ পল এস কোকলি ট্রাম্পের

মন্তব্যে গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘পোপ কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নন; তিনি

খ্রিস্টের প্রতিনিধি যিনি আত্মার শান্তির জন্য কথা বলেন।’

এদিকে, সিআইএ-র সাবেক পরিচালক জন ব্রেনান ট্রাম্পকে ‘মানসিকভাবে অপ্রকৃতিস্থ’ আখ্যা

দিয়ে তাকে অপসারণের দাবিতে সরব হয়েছেন। তিনি মনে করেন, ট্রাম্পের হাতে পারমাণবিক

অস্ত্রের নিয়ন্ত্রণ থাকা এখন সারা বিশ্বের জন্য বিপজ্জনক। ২৫তম সংশোধনী কার্যকরের

মাধ্যমে তাকে সরাতে ইতোমধ্যে ৭০ জনেরও বেশি ডেমোক্র্যাট সদস্য আহ্বান জানিয়েছেন।

ইরান ও আমেরিকার মধ্যে পাকিস্তানে চলা শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্পের এই

আক্রমণাত্মক মনোভাব বিশ্ব রাজনীতিকে আরও অস্থির করে তুলেছে। একদিকে পোপের শান্তির

আহ্বান আর অন্যদিকে ট্রাম্পের যুদ্ধংদেহী অবস্থান—সব মিলিয়ে ওয়াশিংটন এবং

ভ্যাটিকানের মধ্যে এক ঐতিহাসিক স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে,

একজন মার্কিন প্রেসিডেন্টের সরাসরি পোপকে আক্রমণ করার ঘটনা আধুনিক ইতিহাসে বিরল।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে তদন্তের আবেদন
অপতথ্য থেকে নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী
কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী
এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আজ খুলনা ও যশোরে যাচ্ছেন তারেক রহমান

কুড়িগ্রামে দুই দিনের জলবায়ু পরিষদ সদস্যদের সক্ষমতা প্রশিক্ষণ শুরু

চ্যাম্পিয়নস লিগের ড্র: রিয়াল মাদ্রিদ ও ম্যানসিটির টানা পঞ্চম সাক্ষাৎকার

বন্যার্তদের সাহায্যার্থে সেই ব্যাট নিলামে তুলছেন নাসিম

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

আজ সন্ধ্যায় ঘোষণা হবে তফসিল, বন্ধ হবে নতুন প্রকল্প অনুমোদন ও বদলি

ব্রিটেন-ফ্রান্স ইউক্রেনে পারমাণবিক অস্ত্র সরবরাহের অভিযোগ রাশিয়ার

নির্বাচনের আগেই সব জেলায় নতুন ডিসি নিয়োগের প্রস্তুতি সরকারের

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও চালু হচ্ছে বগুড়ার মধুবন

ফের ইরানের তেল ও বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি ট্রাম্পের