Ajker Digonto
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ২:০৮ অপরাহ্ণ

বিশ্বখ্যাত সাময়িকী ‘টাইম ম্যাগাজিন’-এর বিশ্বের সেরা ১০০ প্রভাবশালী ব্যক্তিত্বের

তালিকায় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত হওয়ায় তাকে

অভিনন্দন জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। আজ বৃহস্পতিবার (১৬

এপ্রিল) সংসদ অধিবেশনে তিনি এই গৌরবময় অর্জনের কথা দেশবাসীকে অবহিত করেন এবং

প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী কাজের ভূয়সী প্রশংসা করেন।

চিফ হুইপ তার বক্তব্যে বলেন, গতকাল টাইম ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের সেরা ১০০

ব্যক্তিত্বের তালিকায় আমাদের নেতা তারেক রহমানের নাম এসেছে। এটি কেবল তার ব্যক্তিগত

অর্জন নয়, বরং পুরো জাতির জন্য এক বিশাল সম্মান। তিনি সম্মানিত হওয়া মানে

বাংলাদেশকে বিশ্বদরবারে সম্মানিত করা। এই অনন্য স্বীকৃতির জন্য সংসদ ও দেশবাসীর

পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানান চিফ হুইপ।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের স্মৃতি চারণ করে নূরুল ইসলাম মনি বলেন, দীর্ঘ

প্রবাস জীবন শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী মানুষের মধ্যে নতুন আশার আলো জাগিয়েছেন।

দেশের মানুষ তার ওপর আস্থা রেখে বিপুল ভোটে বিজয়ী করে তাকে এই সংসদে পাঠিয়েছে।

জনগণের সেই প্রত্যাশা পূরণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন।

ইশতেহার বাস্তবায়নের গতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আঙুলের কালি শুকানোর আগেই

প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছেন। বিশেষ করে নারীদের অর্থনৈতিক

স্বাবলম্বী করতে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের সহায়তায় পহেলা বৈশাখে ‘ফার্মার্স

কার্ড’ বা কৃষক কার্ডের উদ্বোধন এক যুগান্তকারী পদক্ষেপ। এছাড়াও প্রথম ক্যাবিনেট

বৈঠকেই ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল মওকুফের সিদ্ধান্ত নিয়ে তিনি

দৃষ্টান্ত স্থাপন করেছেন।

ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে প্রধানমন্ত্রীর অবদানের কথা উল্লেখ করে চিফ হুইপ বলেন,

তিনি ইমাম, মুয়াজ্জিন এবং বিভিন্ন ধর্মের পুরোহিতদের জন্য রাষ্ট্রীয়ভাবে সম্মানী ও

ভাতার ব্যবস্থা করেছেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ তাকে ভালোবাসার স্বীকৃতি

দিয়ে সংসদে পাঠিয়েছে, আর বিশ্ব আজ তার কাজের স্বীকৃতি দিয়ে টাইম ম্যাগাজিনে স্থান

দিয়েছে। চিফ হুইপের এই বক্তব্যের সময় সংসদ সদস্যরা করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে

অভিনন্দন জানান।

পরে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘প্রধানমন্ত্রীর এ অর্জন গোটা

জাতি তথা দেশের অর্জন।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন
বিএনপি প্রতিশোধমূলক রাজনীতিতে বিশ্বাস করে না: সংস্কৃতিমন্ত্রী
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

কোরবানির ঈদে মুক্তি পাচ্ছে সৈকত নাসিরের ‘মাসুদ রানা’

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১২তম প্রতিরক্ষা সংলাপ শুরু

অভিনয় নয়, কণ্ঠ দিয়ে মার্ভেল সাম্রাজ্যে ঝড় তুলবেন সাইফ-কারিনা

তারেক রহমানের ৩১ দফা নিয়ে তারেক মুন্সীর গণসংযোগ

খালেদা জিয়া পেলেন ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা, গ্রহণ করেন জাইমা রহমান

দুইজন কম নিয়ে লড়েও হারেনি বায়ার্ন মিউনিখ, নাটকীয় ড্রয়ে ফিরল স্বস্তি

অপো’র সঙ্গে মাতছে দেশের গেমিং বিশ্ব, উন্মোচন হলো পাবজি মোবাইল টুর্নামেন্ট

আইএসের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত ভারতের ‘ধর্মসেনা’

পার্বত্য অঞ্চলে আইনশৃঙ্খলা ও টেকসই পরিবেশ রক্ষায় আনসার ও ভিডিপির অঙ্গীকার মহাপরিচালকের নেতৃত্বে

গাজায় ত্রাণ প্রবেশে বাধা, অনাহারকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইসরাইল