Ajker Digonto
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

বিশ্বজুড়ে ভয়াবহ খাদ্যসংকটের শঙ্কা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১৬, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্বজুড়ে ফসল বপনের মৌসুমে ব্যাঘাত ঘটছে।

এর ফলে বৈশ্বিক খাদ্যসংকট আসন্ন এবং পরিস্থিতি মোকাবিলায় ‘সময় ফুরিয়ে আসছে’ বলে

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সতর্ক করে দিয়েছেন জাতিসংঘের এক অর্থনীতিবিদ।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরো

বলেছেন, ‌‘বর্তমানে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, সুদান, কেনিয়াসহ

ব্রাজিল ও থাইল্যান্ডের মতো দেশে ফসল বপনের মৌসুম চলছে।’

তিনি বলেন, যদি হরমুজ প্রণালিতে এই অচলাবস্থা চলতে থাকে—যা বিশ্বের ৩৫ শতাংশ

জ্বালানি তেল, ২০ শতাংশ প্রাকৃতিক গ্যাস এবং ২০ থেকে ৩০ শতাংশ সারের জোগান দেয়;

তাহলে কৃষকরা কম উপকরণ ব্যবহার করে চাষাবাদ করতে বাধ্য হবেন। এর ফলে ফলন ব্যাহত হবে

এবং খাদ্যের সহজলভ্যতা কমে যাবে।

সতর্ক করে দিয়ে তোরেরো বলেছেন, আগামী কয়েক দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে

দেওয়ার বিষয়ে কোনও সমঝোতা যদি হয়ও; ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। বাণিজ্য

পুণরায় শুরু এবং আগামী কয়েক মাস বাজারের এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ৯০ দিনের একটি

সময়সীমা প্রয়োজন।

তিনি বলেন, যদি তারা কোনও চুক্তিতে পৌঁছায়, তাহলে আমাদের হাতে শূন্য থেকে ৯০ দিনের

একটি সময় থাকবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময়। এর অর্থ হলো তিন থেকে চার মাসের

মধ্যে বাজার অধিকাংশ ক্ষতি কাটিয়ে উঠতে পারবে এবং সারের সরবরাহ স্বাভাবিক হবে। এতে

পরিস্থিতি শান্ত এবং সম্ভাব্য খাদ্যসংকট এড়ানো যেতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে যৌথ অভিযান শুরুর পর বৈশ্বিক

বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দখল করে দেশটির প্রতিরক্ষা

বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও পশ্চিমা বিশ্ব ইরানি জনগণের ‘ন্যায্য অধিকারকে’ স্বীকৃতি

দেওয়ার আগ পর্যন্ত হরমুজে ইরানি নিয়ন্ত্রণ থাকবে বলে আইআরজিসি ঘোষণা দিয়েছে। ইরানের

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনের সামরিক উপদেষ্টা মোহসিন রেজায়ি বুধবার এক

সাক্ষাৎকারে বলেছেন, ইরানের অধিকারের স্বীকৃতি ও সুরক্ষার আগ পর্যন্ত হরমুজ প্রণালি

আমরা ছাড়ব না। পূর্ববর্তী আলোচনার ওপর ভিত্তি করে অবশ্যই সতর্কতার সঙ্গে একটি নতুন

চুক্তি করতে হবে এবং সেই চুক্তিতে অর্থনৈতিক ইস্যুগুলোকে প্রাধান্য দিতে হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি যুদ্ধকে ভয় পায়, কিন্তু আমরা তাদের মতো নই।

দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি এবং অভিজ্ঞতা দুটিই আমাদের আছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
যুক্তরাষ্ট্রের দেওয়া শান্তি প্রস্তাব পর্যালোচনা করছে ইরান
বাঙ্কারে দিন কাটাচ্ছেন পুতিন
দেশজুড়ে জলাতঙ্ক টিকার সংকট
ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা করছে সরকার: বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ডা. তাহের: খালেদা জিয়া একান্তই দেশের নেত্রী, কোনো দলের নয়

বিশ্বের ৩০ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

বিএনপি কোনো প্রার্থীকে সবুজ সংকেত দেয়নি

ফরিদপুর-২ আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে ছাত্রদলের স্মারকলিপি

ইউরোপের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগের জয়জয়কার: আগামী চ্যাম্পিয়ন্স লিগেও নিশ্চিত ৫টি ইংলিশ দল

বক্স অফিসে অক্ষয়-প্রিয়দর্শন জুটির রাজকীয় ফেরা: প্রথম দিনেই ‘ভূত বাংলা’র চমকপ্রদ আয়

কেরানীগঞ্জে বিস্ফোরণে মাদ্রাসার কক্ষ উড়ে গেছে

রাস্তা অবরোধের অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: নজরুল হক সভাপতি, নাসির লিটন সাধারণ সম্পাদক