Ajker Digonto
সোমবার , ২০ এপ্রিল ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দুই দশক পর আজ পৈতৃক ভিটায় যাচ্ছেন তারেক রহমান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২০, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

প্রায় দুই দশক পর আজ সোমবার পৈতৃক ভিটায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০০৬

সালের পর নিজ জেলায় প্রধানমন্ত্রী হয়ে ফিরছেন তিনি। সকালে সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন

তিনি। প্রধানমন্ত্রীর এই সফরে একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের ঘোষণার পাশাপাশি সবচেয়ে

বেশি গুরুত্ব পাচ্ছে বিচার বিভাগের ডিজিটাইজেশন বা ‘ই-বেইল বন্ড’ কার্যক্রমের

আনুষ্ঠানিক উদ্বোধন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে বগুড়া সার্কিট হাউসে

যাত্রাবিরতির পর সরাসরি আদালত প্রাঙ্গণে উপস্থিত হবেন।

সেখানে তিনি আইনজীবীদের জন্য নবনির্মিত আধুনিক বার ভবন উদ্বোধন করবেন। এরপর জেলা ও

দায়রা জজ আদালতের কনফারেন্স রুমে দেশের প্রথম ‘ই-বেইল বন্ড’ (ইলেকট্রনিক জামিননামা)

ব্যবস্থাপনা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন। বগুড়া থেকেই এই ডিজিটাল

জামিন প্রক্রিয়া পর্যায়ক্রমে সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে বলে জানা গেছে।

সফরকালে বগুড়াকে দেশের ১৩তম সিটি করপোরেশনে হিসেবে ঘোষণা করবেন। এছাড়াও আরও বেশ

কিছু রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।

জানা গেছে, ৬৬ বছর ধরে অশীতিপর বৃদ্ধ আবদুস সাত্তার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর

রহমানের পৈতৃক ভিটা দেখাশোনা করেন। জীবদ্দশায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর সাবেক

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কখনও কিশোর, আবার কখনও তরুণ তারেক রহমানকে

দেখেছেন তিনি। এবার সেই তারেক রহমানকে দেখবেন প্রধানমন্ত্রী হিসেবে।

৮০ বছরের এক জীবনে একই পরিবারের তিন সদস্যকে রাষ্ট্রপ্রধান হিসেবে দেখার আনন্দ,

ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়েছে, বৃদ্ধ আব্দুস সাত্তারের। তিনি বলেন,

প্রধানমন্ত্রী এখানে আসবেন, খুব আনন্দ লাগছে। দেশ যাতে ভালো চলুক, এটাই চাওয়া

থাকবে।

এর আগে, ২০০৬ সালে মা খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন পৈতৃক ভিটা বগুড়া

গাবতলী উপজেলার বাগবাড়ি গিয়েছিলেন, তারেক রহমান। সেই পৈতৃক ভিটায় ২০ বছর পর

ফিরছেন, প্রধানমন্ত্রী হয়ে।

এদিকে, প্রধানমন্ত্রীর আসার খবরে গাবতলীর মানুষের মনজুড়ে যেন ঈদের খুশি। স্থানীয়রা

একজন বলেন, একনজর প্রধানমন্ত্রীকে দেখতে পাবো, এটাই সবচেয়ে বড় পাওয়া। আর কোনো

পাওয়ার কিছু নেই।

তবে প্রধানমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে চাওয়ার কিছু না থাকলেও; অনেকের প্রত্যাশা,

গত দুই দশক বঞ্চিত থাকা এলাকাকে নিয়ে যাবেন, দেশের উন্নয়নের মূল স্রোতে।

‘ই-বেইল বন্ড’ প্রসঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, সনাতন পদ্ধতিতে সময়ের অপচয়ের পাশাপাশি

অনেক ক্ষেত্রে জামিন জালিয়াতি ও দালাল চক্রের দৌরাত্ম্য দেখা যায়। ‘ই-বেইল বন্ড’

চালু হলে এ অবস্থার আমূল পরিবর্তন আসবে।

বগুড়া জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার মো. নুরুল মুবীন বলেন, ডিজিটাল পদ্ধতিতে

জামিননামা যাচাই ও কার্যকর হওয়ার ফলে বন্দিদের স্বজনদের ভোগান্তি অনেকাংশে কমে

আসবে। একই সঙ্গে জামিন জালিয়াতি ঠেকানো এবং অসাধু চক্রের প্রভাব কমানো সম্ভব হবে।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে বগুড়ার আদালত চত্বরে সাজ সাজ রব পড়ে

গেছে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল বাসেদ জানান,

মাত্র ৩০ মিনিটের মূল অনুষ্ঠান হলেও প্রধানমন্ত্রীর এই সফরকে স্মরণীয় করে রাখতে

আইনজীবীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের

পাশাপাশি সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হলো

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্ত locations খুলে দেওয়া হলো সাধারণের জন্য

সন হিউং-মিনের দুর্দান্ত পারফর্মে লস অ্যাঞ্জেলেস এফসি মিয়ামিকে হারালো ৩-০ গোলে

এপ্রিলের প্রথম ৬ দিনে রেমিট্যান্স সহজে এসেছে ৬৬ কোটি ডলার

এনসিপির ঢাকা জেলার আত্মপ্রকাশ অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

বাংলাদেশের বিদেশি ঋণ তিন বছরে দেড় গুণ বৃদ্ধি

অন্তর্বর্তী সরকারের শেষ মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত বাণিজ্য চুক্তি স্বাক্ষর

কোথায় হবে কিয়ারা-সিদ্ধার্থ’র বিয়ে?

রোজার আগে ভোগাচ্ছে দাম: লেবু, কাঁচামরিচ, মুরগি এখন বেশি দামি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার রায় ২০ নভেম্বর