Ajker Digonto
সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ভারতের সেরা ব্যাচেলর রণবীর ও দীপিকা

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ২৮, ২০১৩ ১২:২২ অপরাহ্ণ
ভারতের সেরা ব্যাচেলর রণবীর ও দীপিকা

Ranavi Deepika
পোর্টাল বাংলাদেশ ডেস্ক:
ভারতের সেরা ব্যাচেলরের খেতাব পেয়েছেন বলিউডি অভিনেতা রণবীর কাপুর এবং অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সম্প্রতি একটি বিয়ের ওয়েবসাইটের এক জরিপে এ ফলাফল প্রকাশ করা হয়।
ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের খবর অনুযায়ী, ২৪ থেকে ৩০ বছর বয়সী সাত হাজার নরনারী এই প্রতিযোগিতায় ভোট দেন তাদের প্রিয় তারকাদের জন্য।
আর জরিপের একটি বিবৃতিতে বলা হয়, ‘রকস্টার’,‘বারফি!’ এবং ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’-এর মতো হিট সিনেমা উপহার দেয়ার পর ৩১ দশমিক ৪ শতাংশ নারী মনে করছেন বলিউডের সেরা ব্যাচেলর হলেন রণবীর।
এই জরিপে রনবীরের কাছাকাছি ভোট পেয়েছেন সালমান খান।যিনি পেয়েছেন ২৫ দশমিক ৬ শতাংশ ভোট। আরও রয়েছেন রাহুল গান্ধী এবং ক্রিকেটার বিরাট কোহলি, যাদের প্রাপ্ত ভোটের সংখ্যা যথাক্রমে ২১ দশমিক ৯৮ শতাংশ এবং ২১ দশমিক ০২ শতাংশ।
এদিকে ভারতের পুরুষদের চোখে সেরা ব্যাচেলর নারী হলেন ‘ককটেইল’-খ্যাত অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ৩২ দশমিক ০২ শতাংশ ভোট পেয়ে তিনি দখল করেছেন তালিকার শীর্ষস্থানটি।
আর সেরা ব্যাচেলরের খেতাব পেতে দীপিকা টেক্কা দিয়েছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা এবং প্রিয়াংকা চোপড়ার মতো অভিনেত্রিকে। দ্বিতীয় স্থান অধিকারী ক্যাট পেয়েছেন ২৯ দশমিক ৭৬ শতাংশ ভোট, আনুশকা এবং প্রিয়াংকা যথাক্রমে ২০ দশমিক ১৪ শতাংশ এবং ১৮ দশমিক ১৮ শতাংশ ভোট পেয়ে রয়েছেন তিন এবং চার নম্বরে।
এ বিষয়ে ওয়েবসাইটটির প্রধান নির্বাহী অফিসার গৌরে রক্ষিত বলেন, এ জরিপের মাধ্যমে বোঝা যায় যে মানুষ এখন তারকাদের সাধারণ মানুষ হিসেবে ভাবছেন। তারা তারকাদের মধ্যে এমন বৈশিষ্ট্য খুঁজছেন, যেগুলো তাদের কোনো সম্পর্কের জন্য ভালো সঙ্গী হিসেবে গড়ে তুলবে।
এদিকে সেরা তারকা স্ত্রী’-র জরিপে ৩১ দশমিক ৪ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন অভিষেক বচ্চনের স্ত্রী অভিনেত্রী ঐশ্বরিয়া রাই। আর সেরা তারকা স্বামীদের মধ্যে শাহরুখ খানকে পেছনে ফেলে প্রথম স্থানটি অধিকার করেছেন হৃত্বিক রোশান। হৃত্বিকের পাওয়া ভোটের সংখ্যা ২৯ দশমিক ১১ শতাংশ।
সেরা তারকা স্বামীর এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা শাহরুখ পেয়েছেন ২৭ দশমিক ৪ শতাংশ ভোট। আর তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন শচিন টেন্ডুলকার এবং অমিতাভ বচ্চন, যাদের প্রাপ্ত ভোটের সংখ্যা ২৩ দশমিক ৩১ শতাংশ এবং ২০ দশমিক ১৮ শতাংশ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
থানা থেকে লুট হওয়া অস্ত্র, গোলাবারুদ ব্যবহার করা হচ্ছে ডাকাতির কাজে
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে রহস্যময় আগুন, ৮৩ ল্যাপটপ গায়েব
দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

তারেক রহমানের আসার জন্য জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন

কাবুলে পাকিস্তানের হামলা: ভারতের ‘সাহায্য’ চাইছেন আফগান ক্রিকেটার

সোলাঙ্কের অবিশ্বাস্য ‘স্করপিয়ন কিকে’ ড্র ম্যানসিটির, শিরোপা স্বপ্নে বড় ধাক্কা

ফেনীর এস.এ কুরিয়ার সার্ভিস থেকে ভারতীয় অবৈধ পণ্য জব্দ, আটক ২

প্রিমিয়ার লিগে অনিশ্চয়তা, ক্লাবগুলোকে বিসিবির চিঠি

হবিগঞ্জে শায়েস্তাগঞ্জে দুটি বাসের সংঘর্ষে হতাহত ৩, আহত ২০

সাংবাদিকদের ওপর হামলার বিরুদ্ধে মানববন্ধন ও ৭২ ঘণ্টার আল্টিমেটাম

রাজধানীতে ১ লাখ গ্যাস বেলুন ওড়ানোর পরিকল্পনা ছিল আ.লীগেরঃ ডিবি

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ কাল

ঠাকুরগাঁও হাসপাতালের শিশু ওয়ার্ডে নতুন বেডের সংযোজন