Ajker Digonto
সোমবার , ২৮ অক্টোবর ২০১৩ | ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

টেলিসংলাপের সেই ৩৭ মিনিট

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ২৮, ২০১৩ ৭:২৫ অপরাহ্ণ
টেলিসংলাপের সেই ৩৭ মিনিট

hasina-khaleda_23877_0

প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার মধ্যে শনিবার সন্ধ্যায় টেলিফোনে আলাপ হয়। প্রায় ৩৭ মিনিটের ওই ফোনালাপে উঠে আসে রাজনীতি ও সংলাপ ছাড়াও অতীতের বিভিন্ন বিষয়।এই দুই নেত্রীর ফোনালাপের সময় কাছাকাছি যারা ছিলেন তাদের কাছ থেকে শুনে কথোপকথনের চুম্বক অংশ নিচে তা তুলে ধরা হলো।শেখ হাসিনা: আমি আপনাকে দুপুরে লাল টেলিফোনে ফোন দিয়েছিলাম। বারবার রিং হয়েছে। আমি দুঃখিত আপনি যেকোনো কারণে ফোন ধরতে পারেননি।

খালেদা জিয়া: লাল টেলিফোনে আপনি ফোন করেছিলেন। কিন্তু ফোনটির সংযোগ অনেক দিন থেকেই বিচ্ছিন্ন হয়ে আছে।

শেখ হাসিনা: আচ্ছা ঠিক আছে, আমি দুঃখিত। ফোনটা ডেড (বিকল) ছিল বা ডেড করে রাখা হয়েছে কি না, বলতে পারছি না। আগামীকাল এটা আমি দেখব।

খালেদা জিয়া: টিঅ্যান্ডটির এক কর্মকর্তা বলেছেন, ফোনের লাইন নাকি ঠিক আছে। এটা মিথ্যা কথা। ফোনটি ডেড। আপনি তাঁর (টিঅ্যান্ডটি কর্মকর্তা) বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

শেখ হাসিনা: আপনি তো ১৫ আগস্ট জন্মদিন পালন করেন। আপনি আমাদের ৩২ নম্বরের বাসায় রাসেলকে দেখেছেন। নিষ্পাপ ওই শিশুকে হত্যার দিনে কীভাবে আপনি জন্মদিন পালন করেন, কেক কাটেন! এটা তো আপনার আসল জন্মদিন নয়।

খালেদা জিয়া: ১৫ আগস্ট কারও জন্মদিন হলে তারা কি জন্মদিন পালন করতে পারবে না। আমার দুই ছেলে তো দেশের বাইরে।

শেখ হাসিনা: আগামী নির্বাচন সম্পর্কে গণভবনে এসে কথা বলার জন্য আমি ২৮ তারিখ সন্ধ্যায় আপনাকে দাওয়াত করছি। আমার সঙ্গে রাতের খাবার খাবেন।

খালেদা জিয়া: আপনি নির্দলীয় সরকারের বিষয়টি নিয়ে আলোচনা করুন। আপনার সর্বদলীয় সরকারের প্রস্তাব পেয়েছি। কিন্তু এতে তো সুষ্ঠু নির্বাচন হবে না। সবার সুযোগ নিশ্চিত হবে না। আর সোমবার (২৮ অক্টোবর) কীভাবে যাব। ওই দিন তো হরতাল। অন্যদিন আসব। আপনি নির্দলীয় সরকারের দাবি নীতিগতভাবে মেনে নিন। তাহলে আন্দোলন প্রত্যাহার করব।

শেখ হাসিনা: আমি তো আপনার কথা রেখেছি। ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই ফোন দিলাম। এখন আসতে সমস্যা কী। হরতাল প্রত্যাহার করে আসেন।

খালেদা জিয়া: আমার পক্ষে তো এককভাবে হরতাল প্রত্যাহার করা সম্ভব নয়। এটা তো ১৮ দলের হরতাল। জোটের অন্য দলের নেতাদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নিতে হবে। ২৯ তারিখের পর যেকোনো দিন আসা যায়।

শেখ হাসিনা: আপনি অনির্বাচিত লোকদের কথা কেন বলেন? নির্বাচিতদের ওপর আস্থা রাখেন। আমরা যারা নির্বাচিত, তারাই দেশ চালাই। আপনার দলের নির্বাচিতদের মধ্য থেকে নির্বাচনকালীন সরকারের প্রতিনিধির নাম দেন।

খালেদা জিয়া: আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার পছন্দ না করেন, তাহলে ‘৯৬-এর নির্বাচনের আগে কেন জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে আন্দোলন করেছিলেন। তৃতীয় পক্ষের কথা বলছেন। সেটা যদি না-ই চাইতেন, তাহলে ২০০৭ সালে কেন ওই সরকারের শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। আপনাদের আন্দোলনের ফসল বলেছিলেন। নির্বাচনেই বা গেলেন কেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
জাতীয়তাবাদের জোয়ারে থাইল্যান্ডে ভুমজাইথাই পার্টির বড় জয়
পায়রা বন্দরে সেতুর সাটার ভেঙে নদীতে পড়ে নিহত ১, আহত ১০
হেলিকপ্টারে চড়ে সৌদি কফিলকে নিয়ে গ্রামে ফিরলেন প্রবাসী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আলমাতির মাঠে রিয়ালের দাপট, এমবাপ্পের হ্যাটট্রিক

পুলিশ আক্রান্ত হলে নিজেকে বাঁচাবার অধিকার আছে: সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় ফুটবলে সেনাবাহিনী চ্যাম্পিয়ন

বিএনপি বিভিন্ন ফ্যাসিবাদবিরোধী দলের সাথে জোট করবে: সালাহউদ্দিন

বিমানবন্দরে শব্দদূষণের জন্য হর্ন বাজালে জরিমানা শুরু

গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুন, দগ্ধ ৫ জন

ব্লগার হত্যার নতুন তালিকায় আতংকগ্রস্থ ব্লগাররা

আইপিএল জয়ী ক্রিকেটারদের সাথে বিপিএল নিলামে ভারতীয় ক্রিকেটারও নির্বাচন করবেন দফতর

চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে কলকাতায় বিক্ষোভ

‘কোনো শিক্ষক নিজ ক্লাসের শিক্ষার্থীকে কোচিং করাতে পারবেন না’