Ajker Digonto
বুধবার , ২৭ জানুয়ারি ২০১৬ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দুদকের মামলা বাতিল চেয়ে তারেকের শাশুড়ির আবেদন

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ২৭, ২০১৬ ৯:১৫ অপরাহ্ণ

সম্পদের হিসাব সংক্রান্ত দুদকের মামলা বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

মঙ্গলবার সকালে এই আবেদন করা হয়। আবেদনে মামলার কার্যক্রম স্থগিতের পাশাপাশি সম্পদের হিসাব দাখিলের জন্য পুনরায় নোটিশ দেয়ার আবেদন জানানো হয়েছে।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চের মঙ্গলবারের কার্য তালিকায় শুনানির জন্য আবেদনটি অন্তভুর্ক্ত রয়েছে।
২০১২ সালের ২৫ জানুয়ারি ইকবাল মান্দ বানুকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেয় দুদক। ওই নোটিশ ইকবাল মান্দ বানুর পক্ষে তার বাড়ির তত্ত্বাবধায়ক জাকির হোসেন গ্রহণ করেন।
পরে এই নোটিশের বিরুদ্ধে ইকবাল মান্দ বানু হাইকোর্টে রিট পিটিশন করলে তাতে স্থগিতাদেশ দেয়া হয়। এরপর দুদকের পক্ষে আপিল বিভাগের চেম্বার জজ বরাবর সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করা হলে হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করা হয়।
আপিল বিভাগ সর্বশেষ ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্ট বিভাগের স্থগিতাদেশ স্থগিত করেন। আপিল বিভাগের স্থগিতাদেশ রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বহাল থাকায় বর্তমানে ওই রিট-সংশ্লিষ্ট দুদকের কার্যক্রম পরিচালনায় আইনগত কোনো বাধা না থাকায় মামলাটি দায়ের করা হয়েছে।
জানা গেছে, ২০০৭ সালের ২৯ মে তারেক রহমানের বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তারেক রহমানের দাখিল করা সম্পদ বিবরণীতে চার কোটি ২৩ লাখ ৮,৫৬১ দশমিক ৩৭ টাকার সম্পদের তথ্য গোপনসহ সর্বমোট চার কোটি ৮১ লাখ ৫৩,৫৬১ দশমিক ৩৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়।
পরবর্তী সময়ে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমান, স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে মামলা করে দুদক।
সূত্র আরো জানায়, ওই চার কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ দশমিক ৩৭ টাকার জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদের মধ্যে জোবাইদা রহমানের নামে ৩৫ লাখ টাকার এফডিআর পাওয়া যায়।
তারেক রহমানের দাবি অনুসারে, ওই এফডিআরের অর্থ তার শাশুড়ি ইকবাল মান্দ বানু মেয়ে জোবাইদা রহমানকে দান করেছেন।
দুদকের তদন্তে ওই দাবির সত্যতা পাওয়া যায়নি। বরং জোবাইদা রহমান ও ইকবাল মান্দ বানুর মাধ্যমে তারেক রহমানের অবৈধ আয়কে বৈধ করার অপচেষ্টায় সহায়তা করেছে মর্মে প্রমাণিত হয়।
পরবর্তী সময়ে ২০০৮ সালের ৩১ মার্চ আদালতে মামলাটির চার্জশিট দাখিল করা হয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রোজ গার্ডেন কেনায় রাষ্ট্রের ক্ষতি ৩৩২ কোটি টাকা
ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী
আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত
শেখ মুজিবকে আগরতলা মামলা থেকে মুক্ত করতে জামায়াত আন্দোলন করেছিল: শাহজাহান চৌধুরী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মির্জা আব্বাসের শারীরিক উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর

এমবাপ্পের জন্মদিনে রোনালদোর রেকর্ড ভেঙে ‘সিউউ’ উদযাপন

ইরান যুদ্ধ: ‘চুপ’ থাকার কৌশল নিয়েছেন নরেন্দ্র মোদি

দুর্গার আগমনী বার্তা: মহালয়া ও দুর্গোৎসবের প্রস্তুতি

গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা জানালেন, ৩৭ বাড়ি প্রস্তুত মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য

মুশফিকুর রহিমের শততম টেস্টে বাংলাদেশের প্রতীক্ষা

ব্যবসায় ধস: সিনেমাকে ‘আপাতত বিদায়’ জানালেন অনন্ত জলিল

ঈদের পর কতটা প্রকাশ্য হচ্ছে বিএনপি?

করোনায় আক্রান্ত সিইসি

করোনায় আক্রান্ত সিইসি

বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ধারে কাছেও যাবে না: কাদের