Ajker Digonto
বুধবার , ২৭ জানুয়ারি ২০১৬ | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সাত খুনের চার্জ গঠন শুনানি পেছাল

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ২৭, ২০১৬ ৯:২৯ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার চার্জ গঠন শুনানি পিছিয়েছে। চার্জশিটের কপি না পাওয়ায় আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ৮ ফেব্রুয়ারি চার্জ গঠনের পরবর্তী দিন ধার্য করেছেন।

এছাড়া সাত খুনের প্রধান আসামি নূর হোসেন, র‌্যাবের চাকুরিচ্যুত তিন কর্মকর্তার জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করেন।

বুধবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে সাত খুনের দুটি মামলার শুনানির দিন ধার্য ছিল। কিন্তু আসামি পক্ষের আইনজীবীদের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে তা পেছানো হয়।

আদালতের পাবলিক প্রশিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বছরের ১৭ জুন সাত খুনের ঘটনায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন র‌্যাব-১১ এর চাকরিচ্যুত অধিনায়ক ও অবসরে পাঠানো সেনাবাহিনীর লে. কর্নেল তারেক সাঈদ।

৪ জুন র‌্যাব-১১ এর উপ-অধিনায়ক ও অবসরে পাঠানো মেজর আরিফ হোসেন ও পরদিন ৫ জুন নৌ বাহিনীর কমান্ডার এমএম রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

প্রসঙ্গত, ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন, গাড়িচালক জাহাঙ্গীর আলম, আইনজীবী চন্দন কুমার সরকার এবং তার ব্যক্তিগত গাড়িচালক ইব্রাহিম অপহৃত হন।

৩০ এপ্রিল বিকালে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ছয় জন এবং ১ মে সকালে আরেকজনের লাশ উদ্ধার হয়। এ ঘটনায় নিহত নজরুলের শ্বশুর ছয় কোটি টাকার বিনিময়ে র‌্যাব তাদের হত্যা করেছে বলে অভিযোগ করেন।

পরে এ ঘটনায় সিটি করপোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা নূর হোসেনকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। তবে ভারতে পালিয়ে যায় নূর হোসেন।

সাত খুনের ঘটনার পরেই আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার জামাতা তারেক সাইদ ও তার অধস্তনদের বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে গত ১৬ মে রাতে তারেক সাঈদ ও আরিফ হোসেন এবং ১৭ মে এম এম রানাকে গ্রেফতার করে পুলিশ। র‌্যাবের ওই তিন কর্মকর্তাকে প্রথমে প্রত্যাহার এবং পরে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
২ পুলিশ সদস্যের ফাঁসি, যাবজ্জীবন তিনজনের
এনইআইআর নীতিমালা সংশোধন করা হবে: তথ্যমন্ত্রী
নিষিদ্ধই থাকছে আওয়ামী লীগের কার্যক্রম
শেরপুর-৩ উপনির্বাচনে ধানের শীষের মাহমুদুল হক রুবেল জয়ী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

হরমুজ প্রণালী সংকটে তেল পরিবহনে সৌদির বিকল্প তেলপথ

নেপালে জেন-জেড আন্দোলনে ভয়াবহ সহিংসতা, মন্ত্রীদের হেলিকপ্টারের দড়িতে রক্ষা

বলিউডে আবারও উদয়-মজনু ভাইদের দাপট: বড় চমক নিয়ে আসছে ‘ওয়েলকাম ৪’

বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না চিকিৎসকরা

বিএনপি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, মির্জা ফখরুলের দাবি

ভাগ্য সুদৃঢ় করতে চান এরশাদ

প্রধান উপদেষ্টাকে ফোন করে তারেক রহমান কৃতজ্ঞতা প্রকাশ করেন

মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড সৃষ্টি

হাসিনার সঙ্গে জুম মিটিং, বিপ internationale নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

বিচার স্বচ্ছ এবং স্বাভাবিক প্রক্রিয়ায় চলমান: প্রসিকিউটর