Ajker Digonto
মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন, প্রশ্ন ফখরুলের

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
অক্টোবর ১৮, ২০২২ ১১:৫৭ পূর্বাহ্ণ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী কেন বারবার দুর্ভিক্ষের কথা বলছেন, সমস্যাটা তো আমরাও বুঝতে পারছি না। কারণ, উনারা কিছুদিন আগেও দাবি করেছেন যে তাঁরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছেন। আজকে কী এমন ঘটল যে তাঁরা এখন ভয় পাচ্ছেন, একটা খাদ্যসংকট দেখা দেবে?’

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) ও জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে সংলাপ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী কেন বারবার খাদ্যসংকট ও দুর্ভিক্ষের কথা বলছেন? জবাবে এ মন্তব্য করেন তিনি।

বিপুল অর্থ ব্যয়ে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ক্রয় এবং মন্ত্রিপরিষদ সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরির বিষয় উল্লেখ করেন মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘৮ হাজার কোটি টাকায় ইভিএম কিনতে যাচ্ছে একটা জালিয়াতির ভোট করার জন্য। অন্যদিকে, ৪৩ কোটি টাকা দিয়ে মন্ত্রিপরিষদের সচিব ও মুখ্য সচিবের জন্য বাড়ি তৈরি করা হবে। আপনি কি আশা করেন, এটা অবিশ্বাস্য একটা ঘটনা। এ রকম প্রতিটি ক্ষেত্রে, একটা-দুইটা নয়—আজকে প্রতিটি খাতে এ রকম দুর্নীতি হচ্ছে। সে জন্যই আজকে তারা এ অবস্থায় উপনীত হয়েছে।’

‘কয়েকটি সমাবেশ করলেই সরকার পড়ে যাবে, এমনটি যাঁরা ভাবেন, তাঁরা বোকার স্বর্গে বাস করছেন’—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে এটাকে সরকারির দলের ‘আতঙ্ক’ বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, চট্টগ্রামের পর ময়মনসিংহে জনতা ঢলের মতো নেমেছে। ময়মনসিংহে কারফিউয়ের মতো অবস্থার সৃষ্টি করেছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

গ্যাসের অভাবে শিল্পে উৎপাদন ব্যাহত, বিজিএমইএর জরুরি পদক্ষেপ আহবান

ঈদে বড় পর্দায় ফিরছেন নিরব: আসছে ‘শিরোনাম’–এর পরিবর্তিত সংস্করণ

আইরিশদের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেলেন সাকিব

ইউরোপের শীর্ষ ফুটবল প্রতিযোগিতায় প্রিমিয়ার লিগের জয়জয়কার: আগামী চ্যাম্পিয়ন্স লিগেও নিশ্চিত ৫টি ইংলিশ দল

সরকারের পরিকল্পনা: ২৫শে মার্চ সারাদেশে প্রতীকী ব্ল্যাকআউট ও নিষেধাজ্ঞা

ইউরোপীয়দের ধারণা: অধিকাংশ অভিবাসী ‘অবৈধ’ বলে মনে করেন তারা

পুলিশের ১৬ ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

আকরিক লোহার দাম টন প্রতি ১০০ ডলার হওয়ার সম্ভাবনা

কাতারে হামলার পর বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম

প্রিমিয়ার লিগে উত্তেজনাপূর্ণ ম্যাচে চেলসির জয় মুখে ফিরে আসা, শেষ মুহূর্তের গোলে হার এড়ালো ম্যানচেস্টার ইউনাইটেড