Ajker Digonto
বৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও চালু হচ্ছে বগুড়ার মধুবন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১২, ২০২৬ ২:২৬ অপরাহ্ণ

দীর্ঘ সাড়ে পাঁচ মাস প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও দর্শকদের বরণ করে নিতে

প্রস্তুত হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী মধুবন সিনেপ্লেক্স। ঢালিউড সুপারস্টার শাকিব

খানের নতুন সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ প্রদর্শনের মাধ্যমে আসন্ন

পবিত্র ঈদুল ফিতরের দিন থেকে এটি পুনরায় যাত্রা শুরু করবে। গত বছরের ১৮ সেপ্টেম্বর

টানা লোকসানের মুখে বন্ধ ঘোষণা করা প্রেক্ষাগৃহটি আবারও প্রাণ ফিরে পাবে শাকিবের

মেগা ছবির মাধ্যমে, যা স্থানীয় চলচ্চিত্র প্রেমীদের মধ্যে নতুন উদ্দীপনার সৃষ্টি

করেছে।

প্রেক্ষাগৃহের মালিক আর এম ইউনুস রুবেল জানিয়েছেন, মাসের পর মাস আর্থিক ক্ষতির ভার

বইতে গিয়ে তারা এক পর্যায়ে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন

হয়েছিলেন। অনেকটা বাধ্য হয়েই গত সেপ্টেম্বরে মধুবন সিনেপ্লেক্স অনির্দিষ্টকালের

জন্য বন্ধ করতে হয় এবং ভবনটি কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহার করা শুরু হয়েছিল।

তিনি অপেক্ষায় ছিলেন দেশে একটি নির্বাচিত সরকার আসার, যাতে শিল্পটি নিয়ে নতুন কোনো

পরিকল্পনার পথ প্রশস্ত হয়। ইউনুস রুবেলের কাছে এই সিনেপ্লেক্সটি নিছক ব্যবসা নয়,

বরং তাঁর বাবার হাতের ছোঁয়া আর পারিবারিক আবেগ-স্মৃতির এক অমূল্য প্রতীক।

প্রেক্ষাগৃহ ব্যবসার বর্তমান সংকট মোকাবিলা করতে তিনি বড় ধরণের উদ্যোগের প্রত্যাশা

করছেন সরকারের কাছে। মালিক পক্ষের দাবি, দেশে নির্মিত মানসম্পন্ন চলচ্চিত্রের

পাশাপাশি কলকাতা, মুম্বাই কিংবা হলিউডের ব্লকবাস্টার সিনেমা আমদানির অনুমতি না দিলে

কোটি কোটি টাকা বিনিয়োগে নির্মিত এসব আধুনিক সিনেপ্লেক্স টিকিয়ে রাখা অসম্ভব। বিশেষ

করে আমদানিকৃত মানসম্মত বিদেশি ছায়াছবি সিনেমা হল সচল রাখতে বিশেষ ভূমিকা রাখতে

পারে বলে তিনি মনে করেন।

উল্লেখ্য, বগুড়া জেলা একসময় চলচ্চিত্রের উর্বর ভূমি ছিল, যেখানে একযোগে ৩৮টি সিনেমা

হল চলত। সময়ের বিবর্তনে ৩১টি প্রেক্ষাগৃহ ভেঙে ফেলা হয়েছে এবং বর্তমানে সারা জেলায়

টিকে আছে মাত্র ৭টি হল। এর মধ্যে শহরের মূল কেন্দ্রে টিকে থাকা দুটি হলের একটি হলো

এই মধুবন। তাই মধুবনের আবারও সচল হওয়ার খবরটি গোটা উত্তরের চলচ্চিত্র পাড়ায় একটি

ইতিবাচক সংকেত হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিত নতুন সরকার সিনেমা হল মালিকদের বাঁচাতে

কার্যকর ভূমিকা নেবে এবং বিদেশি চলচ্চিত্র আমদানির প্রক্রিয়া সহজ করবে—এমনই জোরালো

আশা ব্যক্ত করেছেন মধুবন কর্তৃপক্ষ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
সম্মিলিত আন্দোলনের ফলে ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি
পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

জামায়াত আমিরের সব ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া

দিনাজপুরে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

গাজা সিটির নতুন এলাকায় ইসরায়েলি ট্যাংকের অভিযান

কথা শোনেননি তাসকিন, ছয় উইকেট পাওয়ার পর যা লিখলেন স্ত্রী

দেশবাসীর প্রতি জরুরি বার্তা হাসনাত আব্দুল্লাহর

প্রধান উপদেষ্টা তাঁর আগের পেশায় ফিরবেন জানালেন আলী রীয়াজ

মাইক্রোসফটের ৫০ বিলিয়ন ডলার বিনিয়োগে গ্লোবাল সাউথে এআই বিকাশ

অর্থনীতি সম্প্রসারণের ধারাবাহিকতা বজায় থাকলেও নভেম্বরে পিএমআই কমেছে

ভারতে বিশ্বকাপে খেলবে না পাকিস্তান

বেপজার নতুন নির্বাহী চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মেজর জেনারেল মোয়াজ্জেম