Ajker Digonto
রবিবার , ১৫ অক্টোবর ২০২৩ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ফের লাখ টাকা ছাড়লো সোনার ভরি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
অক্টোবর ১৫, ২০২৩ ৫:০১ পূর্বাহ্ণ

সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের তথা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়া‌নো হয়েছে। এর ফলে এ ক্যাটাগরির সোনার নতুন মূল্য হবে ১ লাখ ৫৪৩ টাকা (প্রতি ভরি)। গত এক সপ্তাহ ধরে এই মানের সোনার ভরি ছিল ৯৯ হাজার ৩৭৭ টাকা।

রবিবার (১৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সোনার নতুন দাম নির্ধারণ করেছে। সোমবার (১৬ অক্টোবর) থেকে এটি কার্যকর করা হবে।

এর আগে চারদিন আগে গত ১১ অ‌ক্টোবর সর্বশেষ সোনার মূল্য নির্ধারণ করেছিল বাজুস। যা ১২ অক্টোবর থেকে কার্যকর হয়। আজ পর্যন্ত ওই দাম অনুযায়ী ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৯৯ হাজার ৩৭৭ টাকা।

এর আগে জুলাই মাসে ১ লাখ ৭৭৭ টাকা ভরি সোনা বিক্রি হয়। মাঝখানে কমে আস্টের শেষে আবারও দাম লাখ ছাড়ায়। পরে আবার কিছুটা কমেছিল সোনার দাম।

নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হবে ১ লাখ ৫৪৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৯৫ হাজার ৯৯৪ টাকা, ১৮ ক্যারেটের ৮২ হাজার ২৩১ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম হবে ৬৮ হাজার ৫৮৪ টাকা। সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম।

ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রুপার দাম (ভ‌রি) ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১০৫০ টাকা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বিভেদের স্থান নেই: তথ্যমন্ত্রী
টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বান্দরবানে অফিস সময়েও স্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ে তালা

নির্বাচন কমিশনের দাবি মোতাবেক ডিসি বদলের জন্য প্রস্তুত সরকার: মন্ত্রিপরিষদ সচিব

সংঘাতের প্রভাবে অর্থনৈতিক চাপ মোকাবিলায় এশিয়া-প্রশান্ত অঞ্চলে সহায়তা দেবে এডিবি

প্রধান উপদেষ্টা আজ জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন

জাতিসংঘের ফিলিস্তিন ইস্যুতে কুয়েতের প্রস্তাবে বিরক্ত কুশনার

বন্দর চুক্তি বাতিলের সমালোচনা: চীনের জন্য বড় ধরনের অর্থনৈতিক সতর্কতা পানামার জন্য

তাহেরের অভিযোগ: কিছু উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, রেকর্ড রয়েছে

‘বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলার মামলা করব’ বললেন ট্রাম্প

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন, প্রধান নেতৃত্বে কে থাকছেন?

হরমুজে ট্রানজিট ফি ইরানি মুদ্রায় নেওয়ার প্রস্তাব তেহরানের