Ajker Digonto
শুক্রবার , ২৩ জানুয়ারি ২০২৬ | ১৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সাংবাদিকদের একের পর প্রশ্ন, তবুও বাংলাদেশ ইস্যুতে বিসিসিআই সভাপতির কৌশলগত নীরবতা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার

সিদ্ধান্তে এখনো অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই চলমান সংকট নিয়ে

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি মিথুন মানহাসের কাছে জানতে

চাওয়া হলে তিনি আপাতত কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

বৃহস্পতিবার ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ পর্যবেক্ষণের

জন্য রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে পৌঁছালে সাংবাদিকরা তাঁকে বাংলাদেশ

ইস্যু নিয়ে বারবার প্রশ্ন করেন। তবে তিনি প্রতিটি প্রশ্নই এড়িয়ে যান এবং এক পর্যায়ে

জানান, ‘আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।’ বিভিন্ন

সূত্রের দাবি অনুযায়ী, আইসিসির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসার আগে এ বিষয়ে

মুখ না খোলার কৌশল গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

উল্লেখ্য যে, গত বুধবার আইসিসি বাংলাদেশের পক্ষ থেকে ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে

আয়োজনের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছিল। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার বাংলাদেশ

সরকার ও বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়

যে তারা ভারতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না। তবে টুর্নামেন্টে খেলার আশা এখনো

পুরোপুরি ছেড়ে দেয়নি বিসিবি।

এ প্রসঙ্গে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা আমাদের মতো চেষ্টা করে

যাবো। আমরা এখনও হাল ছাড়ছি না। আমরা আজকে আরও কিছু জিনিস নিয়ে আবার কমিউনিকেশন করবো

এবং চেষ্টা করে যাচ্ছি যেন আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই

চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ভারতে খেলতে যেতে চাই না। আমরা

শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে।’

বিসিবির এমন অবস্থানের ফলে বিশ্বকাপের ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে আলোচনার সৃষ্টি

হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে পাওয়া যাবে হামের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর
সরকার গঠনের পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান, নেতা–কর্মীদের উচ্ছ্বাস
স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ব্লগার দৃষ্টি দে-র নাগরিকত্ব বাতিল ও ফাঁসির দাবিতে সারাদেশে হেফাজতের পোস্টার প্রচারণা

প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

ডিএসইতে চার মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন, সূচক কমে ৭৫ পয়েন্ট

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে কমছে জীবনযাত্রার মান, বাড়তে পারে সামাজিক অস্থিরতা

ডোমারে সাংবাদিকের হুমকি প্রতিরোধে ঝাড়ু-মিছিল

মোংলা বন্দরের ৭৫তম বর্ষপূর্তি ও প্লাটিনাম জয়ন্তী উদযাপন

আর্জেন্টিনায় মধ্যবিত্তের কষ্টের জীবন: ঋণের জালে বন্দী সাধারণ মানুষ

চাঁদাবাজি বন্ধ ও ব্যবসাবান্ধব পরিবেশের দাবি ডিসিসিআইর

দিল্লির বিষাক্ত বায়ুতে আক্রান্ত দুই লাখের বেশি মানুষ

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা