Ajker Digonto
শনিবার , ৭ মার্চ ২০২৬ | ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

গোয়ালন্দে খানাখন্দে ভরা সড়ক মেরামত শুরু

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ৭, ২০২৬ ৮:০২ অপরাহ্ণ

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা কাগজে-কলমে প্রথম শ্রেণির হলেও মহাসড়ক থেকে গোয়ালন্দ

বাজার প্রবেশের প্রধান সড়ক খানাখন্দে ভরা। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় সড়কের

বেহাল দশা এ বিষয়ে দৈনিক বাংলায় প্রকাশিত সংবাদ প্রকাশের পর পৌর কর্তৃপক্ষের নজরে

আসলে ঈদের আগে জরুরি ভিত্তিতে রাস্তাটি সাময়িক মেরামতের উদ্যোগ নিয়েছে পৌর প্রশাসক

ও উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস। তবে ঈদের পর রাস্তাটি নতুন করে কার্পেটিং এর

কাজ শুরু হবে বলে নিশ্চিত করেছেন তিনি।

বেশ কয়েক মাস রাস্তাটি খারাপ থাকায় অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ বিভিন্ন

যানবাহনের চলাচলে জনদুর্ভোগ দিন দিন বেড়েই চলছিল। এ ছাড়া এই সড়কে একজন তরুণের

মর্মান্তিক মৃত্যুসহ ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলছিল। সচেতন নাগরিকরা মনে করেন দীর্ঘ

দিন গোয়ালন্দ পৌরসভায় জনপ্রতিনিধি না থাকায় এমন কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে

নগরবাসী।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গোয়ালন্দ বাসস্ট্যান্ড থেকে বাজারের তোড়াইড় মোড় পর্যন্ত

প্রায় ১ কিলোমিটার প্রধান সড়কে অনেক খানাখন্দে ভরা স্থানে, মেরামতের কাজ চলছে।

স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা জানান, বাসস্ট্যান্ড থেকে বাজার বড় মসজিদ পর্যন্ত

সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দে বেহাল দশা তৈরি হয়েছিল। এতে দুর্ভোগে ওয়ার্ডবাসী ও

চলাচলকারী জনসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছিল। ভাঙা রাস্তায় যান চলাচলেও দুর্ভোগ

পোহাতে হচ্ছিল এবং রাস্তাটি ভাঙা থাকার কারণে সিথিল বিশ্বাস সেতু নামে একজন তরুণ

অটোরিকশা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মৃত্যুবরণ করেন। জনসাধারণের দুর্ভোগের

বিষয়টি পৌর কর্তৃপক্ষের নজরে আসলে রাস্তাটির মেরামত চলছে। এ জন্য আমরা পৌরবাসী পৌর

কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।

গোয়ালন্দ পৌরসভার প্রকৌশলী মো. ফেরদৌস আলম খান বলেন, ‘পৌরবাসীর দুর্ভোগের কথা

চিন্তা করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক জরুরি

ভিত্তিতে সাময়িকভাবে মেরামতের কাজ শুরু করা হয়েছে।’

গোয়ালন্দ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, ‘গোয়ালন্দ

পৌরসভার বাসস্ট্যান্ড থেকে গোয়ালন্দ বাজারমুখী প্রধান সড়কটি খানাখন্দে ভরা ছিল।

এতে করে যানবাহনসহ এলাকাবাসীর চলাচলে অসুবিধা হচ্ছিল। জনদুর্ভোগের কথা চিন্তা করে

জরুরি ভিত্তিতে ঈদের আগে রাস্তাটি মেরামত করা হচ্ছে। ইতোমধ্যে রাস্তাটির টেন্ডার

হয়েছে, ঈদের পরপরই নতুনভাবে কার্পেটিংয়ের কাজ শুরু হবে, তখন আর যানবাহন চলাচলে কোনো

ভোগান্তি হবে না।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আজও ছুটির দিনে অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভিড় কমেনি ফিলিং স্টেশনে, ধীরে ধীরে বড় হচ্ছে যানবাহনের লাইন
দাপ্তরিক কাজে শৃঙ্খলা নিশ্চিতের তাগিদ এমপি শিমুলের
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ভোটার হওয়ার জন্য ঘুষের দরকার? : জালিয়াতি আর দুর্নীতির অভিযোগে নির্বাচন অফিসে অরাজকতা

কুমিল্লায় আট ইসলামী দলের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

ঢাকায় শুরু হলো আন্তঃবাহিনী হকি প্রতিযোগিতা ২০২৫

বন্দরে ব্যাপক ধর্মঘট, কার্যক্রম অচল, ব্যবসায়ী চিন্তিত

গাজা ছেড়ে ফিলিস্তিনি পালাচ্ছেন দুর্যোগের মুখে

সুন্দরবন উপকূলে দস্যু তাণ্ডব মোকাবেলায় জেলেরা আতঙ্কে, মাছ ধরা বন্ধের আশঙ্কা

বাংলাদেশের নির্বাচনে সম্পর্কের পরীক্ষায় ভারত, কৌশলী চীন

নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধন: আসতে যাচ্ছে নতুন নেতৃত্ব?

বিশ্বাস, সম্পর্ক ও আনন্দে ব্যাংকিং: রকিবুল হাসানের নতুন দৃষ্টিভঙ্গি

জনসংযোগ বাড়াতে পাঁচটি উদ্যোগ ঘোষণা বিএনপির