Ajker Digonto
সোমবার , ১১ মে ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ৫১

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১১, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৫১ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লেবাননের

স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে দুইজন চিকিৎসাকর্মীও রয়েছেন। আল জাজিরার খবরে

এমনটি জানানো হয়েছে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইসরায়েল যুদ্ধের কোনো নিয়ম-কানুন বা

আন্তর্জাতিক আইন মানছে না। তারা সাধারণ মানুষের পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের ওপরও

হামলা চালাচ্ছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, গত ২ মার্চ থেকে ইসরায়েলি বাহিনী নতুন সামরিক অভিযান

শুরু করার পর এ পর্যন্ত সারা দেশে দুই হাজার ৮৪৬ জন নিহত হয়েছেন। জাতিসংঘের তথ্য

অনুযায়ী, ওই সময় থেকে এ পর্যন্ত ১৩০টিরও বেশি ইসরায়েলি হামলায় অন্তত ১০৩ জন লেবানিজ

চিকিৎসাকর্মী নিহত এবং ২৩০ জন আহত হয়েছেন।

দক্ষিণ লেবাননের টায়ার শহরের সিভিল ডিফেন্স প্রধান আলী সাফিউদ্দিন আল জাজিরাকে

বলেন, আমরা সবসময়ই হুমকির মুখে আছি। আমরা নিজেদের প্রশ্ন করি— আদৌ কি বেঁচে ফিরব,

নাকি মারা যাব?

তিনি বলেন, আমরা জানি যে, এখানে কাজ করতে আসার মাধ্যমেই আমরা নিজেদের জীবন বিলিয়ে

দিয়েছি। আমরা আমাদের অনেক সহকর্মীকে হারিয়েছি। এখন মনে হচ্ছে যেন আমরা নিজেরাও শেষ

হয়ে গেছি।

টায়ার থেকে প্রতিবেদন পাঠানোর সময় আল জাজিরার সংবাদদাতা ওবায়দা হিত্তো জানান,

আন্তর্জাতিক নিয়মে যুদ্ধের সময় চিকিৎসক ও উদ্ধারকর্মীদের নিরাপত্তা দেওয়ার কথা

পরিষ্কারভাবে বলা আছে।

তিনি বলেন, কিন্তু এখানকার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রশ্নটি এখন আর হামলা নিয়ে

নয়। বরং প্রশ্ন হলো—সাহায্যের জন্য ফোন করলে সেই ফোন রিসিভ করার মতো আর কেউ বেঁচে

থাকবেন কি না।

গাজা এবং লেবানন—উভয় অঞ্চলে কাজ করা যুদ্ধকালীন সার্জন ও মানবিক সহায়তাকর্মী তাহির

মোহাম্মদ আল জাজিরাকে বলেন, তিনি উভয় স্থানেই ইসরায়েলি কর্মকাণ্ডের মধ্যে গভীর মিল

লক্ষ্য করেছেন।

তিনি বলেন, গাজায় থাকাকালীন আমরা প্রায়ই আমাদের সহকর্মীদের রক্তাক্ত অবস্থায় আসতে

দেখতাম। আমার অনেক সহকর্মী, নার্স এবং মেডিকেল শিক্ষার্থী ইসরায়েলি হামলায় প্রাণ

হারিয়েছেন। এখন লেবাননেও স্বাস্থ্যকর্মীদের হামলার লক্ষ্যবস্তু করার একই নীতি দেখা

যাচ্ছে—যা গাজার ঘটনারই ধারাবাহিকতা।

তিনি আরও বলেন, ইসরায়েলের সুযোগ থাকলে তারা কালই লেবাননের দক্ষিণের পুরো অঞ্চল দখল

করে নিত। জীবনের প্রতি তাদের বিন্দুমাত্র মায়া নেই, আমি নিজের চোখে এই নিষ্ঠুরতা

দেখেছি।

গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় লেবাননের ১২ লাখেরও বেশি মানুষ

বাস্তুচ্যুত হয়েছেন। ১৬ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি

কার্যকর হওয়ার কথা থাকলেও হামলার তীব্রতা কেবল বেড়েই চলেছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫
ধুঁকে চলা কারখানায় প্রণোদনা দেবে সরকার
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইসরায়েলসহ মিত্রদের গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড

আকরিক লোহার দাম টন প্রতি ১০০ ডলার হওয়ার সম্ভাবনা

ডিজিটাল সাবমিশন প্ল্যাটফর্মের সম্পন্নতা পুঁজিবাজারের গতি বৃদ্ধি করবে: বিএসইসি কমিশনার

নাশকতা চালালে কঠোর হাতে দমন

নাশকতা চালালে কঠোর হাতে দমন

বক্স অফিসে দাপট দেখাচ্ছে রানি মুখার্জির ক্রাইম থ্রিলার ‘মারদানি থ্রি’

সোলাঙ্কের অসাধারণ ‘স্করপিয়ন কিকে’ ড্রতে মানচেস্টার সিটির শিরোপা স্বপ্ন ভেঙে পড়ল

গোয়ালন্দে অসময়ে পদ্মার ভাঙন, বিলীন হচ্ছে কৃষিজমি-বসতভিটা

বগুড়ায় ছাত্রদল নেতাকে প্রকাশ্যে হত্যা

নরসিংদীর তিন উপজেলায় বিলাতি ধনিয়া চাষের পরিবর্তনে কৃষি অর্থনীতিতে নবযাত্রা

ট্রাম্পের ফুটবল খেলার দৃশ্য ভাইরাল