Ajker Digonto
সোমবার , ৯ মার্চ ২০২৬ | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ১

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ৯, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

ইরানের সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের মধ্যাঞ্চলে অন্তত একজন

নিহত হয়েছেন। এছাড়া এই হামলায় আহত হয়েছেন আরও একাধিক ইসরায়েলি। সোমবার (৯ মার্চ)

ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই

তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সোমবার (৯ মার্চ) ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলার পরপরই ইসরায়েলের

বিভিন্ন এলাকায় কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় একটি এলাকায়

নির্মাণাধীন ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন নিহত হয়েছেন।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডম এক বিবৃতিতে বলেছে, ‘আমরা আহত

ব্যক্তিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা চালিয়েছি। কিন্তু জখম গুরুতর হওয়ায় ৪০ বছর বয়সি

ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করা হয়েছে।’

উদ্ধারকারীরা দলের সদস্যরা বলেছেন, ধ্বংসাবশেষের আঘাতে শরীরে গুরুতর জখম হওয়া আরও

একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলার

প্রতিশোধে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত ১১

জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

ইরানের হামলার মাঝে ছবি এবং ‌‌বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে ৩০০ জনের বেশি

মানুষকে গ্রেপ্তার করেছে কাতার। সোমবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে

এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি-মার্কিন হামলার প্রতিশোধে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রত্যেকদিন

ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিমানবন্দর, সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা এবং

আবাসিক এলাকা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরানের চলমান হামলার মাঝেই উপসাগরীয়

অঞ্চলজুড়ে ছবি ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার

ঘটনা বাড়ছে।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা ভিডিও চিত্র ধারণ ও প্রচার করেছেন এবং এমন

বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়েছেন; যা জনমনে উত্তেজনা সৃষ্টি করতে পারে। কাতারের

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপরাধ তদন্ত বিভাগের আওতাধীন অর্থনৈতিক ও সাইবার অপরাধ দমন

বিভাগ বলেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

কাতারের এই ঘোষণার আগে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। গত ৬

মার্চ বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানি হামলার

প্রভাব নিয়ে ভিডিও ধারণ ও প্রচার এবং মিথ্যা তথ্য ছড়ানোর দায়ে চারজনকে গ্রেপ্তার

করা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ডিজেল নিয়ে এল প্রথম ট্যাংকার, আসবে আরও চারটি
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক
জামায়াতের সঙ্গে জোট করায় দল ছাড়লেন এনসিপির আরও ৭ নেতা
শেয়ারবাজারে দরপতনের পর বড় উত্থান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

রাষ্ট্রদূত মুশফিকের বিরুদ্ধে পররাষ্ট্র উপদেষ্টার অভিযোগ

আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভা ২৮ অক্টোবর

ইন্টার মায়ামি রিয়ালের ডিফেন্ডার সের্হিও রেগিলোনকে দলে নিয়েছে

দখল ও দূষণে বিপন্ন হচ্ছে গোপালগঞ্জের প্রাকৃতিক খাল-বিলগুলো

সব স্থলবন্দরে মাশুল ৫ শতাংশ বৃদ্ধিপ্রকাশ

৩১ মার্চ থেকে তিন দিনের জন্য চীন সফরে যাচ্ছেন ট্রাম্প

দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি: তারেক রহমান

এপস্টেইন ফাইল: বিল গেটসকে ওষুধ জোগাড় করে দিতেন এপস্টেইন

মমতা বন্দ্যোপাধ্যায় তারেক রহমানকে ফুল ও মিষ্টি পাঠিয়ে শুভেচ্ছা জানালেন

সাইবার জগতে নেতৃত্ব দিতে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ: প্রতিমন্ত্রী