Ajker Digonto
সোমবার , ২৩ মার্চ ২০২৬ | ৯ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

শ্রীমঙ্গলে পর্যটকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন এমপি হাজী মুজিব

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ২৩, ২০২৬ ১০:০২ পূর্বাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের পর্যটন কেন্দ্রগুলোতে

ভিড় জমানো পর্যটকদের সাথে সরাসরি কথা বলে তাদের অভিজ্ঞতা শুনলেন মৌলভীবাজার-৪ আসনের

সংসদ সদস্য এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো.

মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।

গত রবিবার দিনব্যাপী তিনি দুই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন স্পট পরিদর্শন

করেন। এ সময় তিনি দেশ-বিদেশ থেকে আগত পর্যটক, দর্শনার্থী ও দূরপাল্লার গাড়ি চালকদের

সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সার্বিক নিরাপত্তা ও সুযোগ-সুবিধার

খোঁজখবর নেন।

ভ্রমণে আসা পর্যটকরা এমপির এমন স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধতা প্রকাশ করেছেন।

ময়মনসিংহের মুক্তাগাছা থেকে আসা পর্যটক ইতি বড়ুয়া বলেন, ‘দেশের কোনো সংসদ সদস্যকে

এভাবে সরাসরি পর্যটন স্পটে এসে দর্শনার্থীদের খোঁজ নিতে আগে কখনও দেখিনি।

শ্রীমঙ্গলে এসে ভিন্ন এক অভিজ্ঞতা হলো। তিনি নিজে এসে আমাদের সাথে কথা বলেছেন, এটি

আমাদের জন্য অনেক বড় পাওয়া।’

একই অনুভূতি প্রকাশ করেন কুমিল্লা থেকে আসা পর্যটক ইশরাত জাহান ইমা। তিনি বলেন,

‘আমরা প্রথমবারের মতো শ্রীমঙ্গল ভ্রমণে এসেছি। বধ্যভূমি পরিদর্শনের সময় হঠাৎ এমপি

সাহেব আমাদের কাছে এসে কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চান। পরে আমরা পরিবারের সবাই

তাঁর সাথে ছবি তুলেছি। এটি আমাদের ভ্রমণের অন্যতম একটি স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে।’

ব্যতিক্রমী এই উদ্যোগ সম্পর্কে সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)

বলেন, ‘শ্রীমঙ্গল ও কমলগঞ্জ আমার নির্বাচনী এলাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন

অঞ্চল। এখানে ঈদের ছুটিতে সারা দেশ থেকে অসংখ্য মানুষ বেড়াতে আসেন। এলাকাবাসীর

পাশাপাশি আগত অতিথিদের খোঁজ নেওয়াও আমার দায়িত্বের অংশ বলে আমি মনে করি।’

তিনি আরও জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর

রয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে পর্যটকদের সহযোগিতায় স্থানীয় নেতা-কর্মীরা সুপেয় পানি

বিতরণসহ অন্যান্য স্বেচ্ছাসেবামূলক কাজ করছেন।

টুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের এসআই বাসু কান্তি জানান, ঈদ উপলক্ষে পর্যটন

স্পটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ জোরদার করা হয়েছে। পর্যটকরা যাতে

নির্বিঘ্নে ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারেন, সেজন্য টুরিস্ট পুলিশ সার্বক্ষণিক

দায়িত্ব পালন করছে।

স্থানীয় সচেতন মহলের মতে, একজন জনপ্রতিনিধির এমন সরাসরি উপস্থিতি পর্যটকদের মধ্যে

আস্থার সৃষ্টি করবে, যা দীর্ঘমেয়াদে এই অঞ্চলের পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক

ভূমিকা রাখবে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জ্বালানি সংকট ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা
ঈদ ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

খাগড়াছড়িতে চলমান অবরোধের মধ্যে ১৪৪ ধারা জারি

আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপ জার্সিতে ব্রাজিলিয়ান ডিজাইনের ছোঁয়া

মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে প্রেস নোট দিয়েছে ঢাকাস্থ দূতাবাস

রাতে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামে সংঘর্ষ, আহত ৫০

অবসর ভেঙে আবারো জাতীয় দলে ফিরলেন ডি কক

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দাবি: সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি জরুরি

‘সবখানে অন্ধকার, এমনকি বিয়ের অনুষ্ঠানেও’

বাংলাদেশ ব্যাংকের পাসওয়ার্ড চুরির মাধ্যমে সঞ্চয়পত্রের টাকা আত্মসাৎ

ইরান ইস্যুতে স্টারমারের সঙ্গে এরদোগানের ফোনালাপ

হেরে যাওয়ার ভয়ে বিএনপি নির্বাচনে আসে না: ওবায়দুল কাদের