Ajker Digonto
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

অধিকাংশ শেয়ারের দরপতনের মধ্যেও বাড়ল লেনদেন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ১, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

চলতি সপ্তাহের শুরু থেকেই দেশের শেয়ারবাজার টানা দরপতনের চাপে রয়েছে। প্রতিদিনই

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমছে, ফলে

প্রধান সূচকসহ অন্যান্য সূচকও ধারাবাহিকভাবে নিম্নমুখী থাকছে। তবে এ পরিস্থিতিতে

বাজারে ক্রেতার উপস্থিতি বেড়েছে এবং লেনদেনের পরিমাণও বৃদ্ধি পাচ্ছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সপ্তাহের তৃতীয় কার্যদিবসেও একই প্রবণতা অব্যাহত থাকে।

দিনের শুরুতে কয়েক মিনিট অধিকাংশ শেয়ারের দর বাড়ায় সূচক কিছুটা ঊর্ধ্বমুখী ছিল।

কিন্তু পরে অতিরিক্ত বিক্রির চাপে দ্রুতই বেশিরভাগ শেয়ারের দাম কমতে থাকে এবং শেষ

পর্যন্ত বাজার দরপতনের মধ্যেই লেনদেন শেষ হয়। বিক্রির চাপ থাকলেও অনেক সিকিউরিটিজে

ক্রেতার ঘাটতি দেখা যায়নি।

দিনশেষে ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩৮৮টি প্রতিষ্ঠান। এর মধ্যে ৭৭টির দর বেড়েছে,

২৭৮টির কমেছে এবং ৩৩টির দাম অপরিবর্তিত রয়েছে।

বেশিরভাগ শেয়ারের দর কমায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫২ পয়েন্ট হারিয়ে ৫ হাজার

১৭৮ পয়েন্টে নেমেছে। শরিয়াহ সূচক ডিএসইএস ৮ পয়েন্ট কমে ১ হাজার ৫৩ পয়েন্টে এবং

ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৬০ পয়েন্টে অবস্থান করছে।

লেনদেনের পরিমাণে ঊর্ধ্বগতি দেখা গেছে। আজ ডিএসইতে ৬৮৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও

ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকার তুলনায় ২১ কোটি ৭৩ লাখ

টাকা বেশি। এর আগের দিনও লেনদেন বেড়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্র দেখা গেছে। সার্বিক সূচক

সিএএসপিআই ২০৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৫৭৯ পয়েন্টে নেমেছে।

সিএসইতে লেনদেনে অংশ নেয় ১৯৮টি প্রতিষ্ঠান, যার মধ্যে ৫৩টির দর বেড়েছে, ১২৯টির

কমেছে এবং ১৬টির দাম অপরিবর্তিত রয়েছে।

এই বাজারে মোট ৪৫ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের ৫৯ কোটি ২০

লাখ টাকার তুলনায় কম।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
লড়াই করেও শ্রীলঙ্কার কাছে হার বাংলাদেশের
জয়ে অবদান রেখেও নিষেধাজ্ঞায় নেইমার, রেফারির সমালোচনা
রামায়ণের টিজার প্রকাশ, রাম রূপে নজর কাড়লেন রণবীর
শিল্পকলায় হান্ট থিয়েটারের নতুন নাটক ‘ক্যাফে দ্য ভলতে’

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

চট্টগ্রাম বন্দরে বিদেশিদের টার্মিনাল ইজারা গ্রহণের সিদ্ধান্তের প্রতিবাদে গণঅনশন

পিআর পদ্ধতির ব্যাপারে সাধারণ মানুষের ধারণা কম

সিলেট সীমান্ত দিয়ে ভারতের হিন্দু মঞ্চের কয়েকশ’ নেতাকর্মীর বাংলাদেশে প্রবেশের চেষ্টা

নাশকতা চালালে কঠোর হাতে দমন

নাশকতা চালালে কঠোর হাতে দমন

শুল্কমুক্ত কাঁচামাল আমদানির সুযোগ আরও বাড়লো

দুই দিনের মধ্যে ঢাকায় ১৪টি জনসভা করবেন তারেক রহমান

সুনামগঞ্জে দখল হওয়া খাল উদ্ধারের আশ্বাস দেন জেলা প্রশাসক

নিউ জিল্যান্ডের জন্য নতুন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগের পদক্ষেপ