Ajker Digonto
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ফের সচল তাজুর ফেসবুক পেজ, জানালেন ভক্তদের প্রতি কৃতজ্ঞতা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

দেশজুড়ে আলোচনায় থাকা কনটেন্ট ক্রিয়েটর তাইজুল ইসলাম তাজুর হারিয়ে যাওয়া ফেসবুক পেজ

আবারও ফিরে এসেছে। সোমবার (৬ এপ্রিল) সকালে ‘তাজু ২.০’ পেজে প্রকাশিত একটি ভিডিও

বার্তার মাধ্যমে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

প্রায় ১০ মিনিটের ওই ভিডিওতে তাজু জানান, পেজটি হারানোর পর তিনি বড় ধরনের সমস্যার

মধ্যে পড়েছিলেন। তবে পরবর্তীতে ফেসবুক কর্তৃপক্ষ সেটি পুনরুদ্ধার করে দেয়। এ সময়

যারা পাশে ছিলেন এবং সহায়তা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

ভক্তদের উদ্দেশে তাজু বলেন, তিনি যাতে চরাঞ্চলের সাধারণ মানুষের জীবনসংগ্রামের গল্প

তুলে ধরতে পারেন, সে জন্য সবার দোয়া ও সমর্থন কামনা করেন। একই সঙ্গে আগের মতো

ভালোবাসা নিয়ে পাশে থাকার আহ্বান জানান।

উল্লেখ্য, রোববার দুপুরের পর হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তার পেজটি উধাও

হয়ে যায়। প্রায় ১১ লাখ অনুসারীর এই পেজ খুঁজে না পাওয়ায় অনুসারীদের মধ্যে উদ্বেগ ও

প্রতিক্রিয়া দেখা দেয়।

সম্প্রতি স্বাধীনতা দিবসে সরকারি দামে জিলাপি বিক্রির একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর

তাজু ব্যাপক পরিচিতি পান। তার সরল উপস্থাপনা, গ্রামীণ জীবনের বাস্তব চিত্র এবং

স্বতঃস্ফূর্ত কথাবার্তা দ্রুতই দর্শকদের আকৃষ্ট করে।

ভাইরাল হওয়ার পর কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর ইউনিয়নে অবস্থিত তার

বাড়িতে প্রতিদিনই ভিড় করছেন বিভিন্ন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা। কেউ সাক্ষাৎকার

নিতে, কেউ আবার ভিডিও ধারণ করতে সেখানে উপস্থিত হচ্ছেন। এতে তার ব্যক্তিগত ও

পারিবারিক জীবনে কিছুটা চাপ তৈরি হয়েছে বলে স্থানীয়দের ভাষ্য।

উল্লেখযোগ্য বিষয় হলো, ভাইরাল হওয়ার আগে ‘তাজু ২.০’ পেজটির অনুসারী সংখ্যা ছিল

প্রায় ৬ হাজার। মাত্র আট দিনের ব্যবধানে তা বেড়ে প্রায় ১১ লাখে পৌঁছে যায়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চিফ হুইপের সঙ্গে আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সাক্ষাৎ
প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
দলীয় প্রধানের পদ ছাড়লেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে নাকেসন্তুষ্টি, কমপক্ষে ২৫ জনের মৃত্যু

আইফোন ১৪: যা থাকছে

অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বিশ্ব মঞ্চে লাল-সবুজের জয়জয়কার: নেদারল্যান্ডসকে উড়িয়ে বাছাইপর্ব শেষ বাংলাদেশের

লিভারপুলের অবস্থা গভীর সংকটের মধ্যে, তবে স্লট ভবিষ্যৎ নিয়ে অচল ভাব দেখছেন না

ইসরায়েলে হাজারো ব্যক্তি ফিলিস্তিনের স্বীকৃতির পক্ষে স্বাক্ষর দিলেন

ডিএসইতে সূচকের পতন, বেশিরভাগ শেয়ারের দর কমেছে

চোখের চিকিৎসার জন্য ব্যাংককের পথে মির্জা ফখরুল

মিয়ামির মেয়র লিওনেল মেসির হাতে শহরের চাবি তুলে দিলেন

ডেঙ্গুয়ে আক্রান্ত হলেন মহামুদউল্লাহ রিয়াদ

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন