Ajker Digonto
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৬, ২০২৬ ৭:০৫ অপরাহ্ণ

নির্বাচনের আগে ঢাকা শহরে নতুন ভোটার তালিকা প্রণয়নের দাবি জানিয়ে ঢাকা দক্ষিণ সিটি

করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা

আবদুস সালাম বলেছেন, যারা স্থায়ীভাবে ঢাকায় থাকেন, তাদেরই এখানকার ভোটার হতে হবে।

অন্য জায়গা থেকে ভোটের সময় ঢাকায় এসে ভোট দেওয়া চলবে না।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মহান

স্বাধীনতা দিবস উপলক্ষে ‘জিয়া শিশু কিশোর মেলা’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা

বলেন।

নির্বাচনী ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আবদুস সালাম বলেন, ঢাকা শহরের অনেক

বাড়িতে আগে সাত-দশটি ভোট ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় সেখানে ১৫০টি ভোট হয়ে গেছে।

অনেক ক্ষেত্রে বাড়ির মালিকও জানেন না এসব ভোটার কারা বা কোথা থেকে এলো। আমরা চাই,

আপনি যেখানে থাকেন সেখানকারই ভোটার হোন। ঢাকা শহরে থাকবেন না, ট্যাক্স দেবেন না,

অথচ ভোটের সময় নাম রাখবেন—এটা হতে পারে না।

তিনি বলেন, দেশে যখনই নিরপেক্ষ ভোট হয়েছে, তখনই বিএনপি ক্ষমতায় এসেছে। বিএনপি সবসময়

জনগণের ভোটের অধিকারে বিশ্বাসী।

দেশের বর্তমান পরিস্থিতি ও অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, সারা

বিশ্বে যখন অর্থনৈতিক মন্দা ও যুদ্ধাবস্থা চলছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান

অত্যন্ত সাহসের সঙ্গে তা মোকাবিলা করছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নিজের অফিসে এসি চালান না, অতিরিক্ত আলো জ্বালান না। তিনি

বিদ্যুৎ সাশ্রয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন। অথচ বিরোধীরা দেশটাকে সংকটে ফেলতে চায়।

আবদুস সালাম আরও উল্লেখ করেন, নির্বাচনের সময় ‘ফ্যামিলি কার্ড’ নিয়ে সমালোচনা হলেও

এখন তা বিতরণ শুরু হয়েছে। কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ এবং ১০ হাজার টাকা পর্যন্ত

ব্যাংক ঋণ মওকুফের চ্যালেঞ্জ নিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের সমালোচকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১৭ বছর পর মানুষ

গণতন্ত্রের মুখ দেখছে। এক-দুই মাসে সব ঠিক করা সম্ভব নয়। তাই হঠকারী কর্মসূচি দিয়ে

দেশের ক্ষতি করবেন না।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে আবদুস সালাম আক্ষেপ করে বলেন, স্বাধীনতার এতদিন পরেও

ইতিহাস নিয়ে কাড়াকাড়ি হচ্ছে। যারা মুক্তিযুদ্ধের পরে ক্ষমতায় ছিল, তারা মনে-প্রাণে

মুক্তিযুদ্ধ চায়নি বলেই প্রকৃত ইতিহাস বিকৃত করা হয়েছে।

সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তৃতা করেন-

বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু

সালেহ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোশারফ আহমেদ ঠাকুর প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চিফ হুইপের সঙ্গে আমেরিকান দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা স্টুয়ার্ট জেমসের সাক্ষাৎ
প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাষ্ট্রপতি
সিটি নির্বাচনের আগে ঢাকায় নতুন ভোটার তালিকা দিতে হবে: ডিএসসিসি প্রশাসক
দলীয় প্রধানের পদ ছাড়লেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

এলপিজি সিলিন্ডারের দাম ১০০০ টাকার মধ্যে হওয়া উচিত: জ্বালানি উপদেষ্টা

বিমানবন্দরে ট্রেন লাইনচ্যুত, ঢাকামুখী ট্রেন চলাচলে বাধা

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন

বাস্তবতা বিবেচনায় দেশে ১০-১৫টি ব্যাংকই যথেষ্ট: গভর্নর

মুমিনুলকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন সাকিব

নভেম্বরে ঢাকায় পাকিস্তান, বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ে হাতছানি

মাদাগাস্কারের প্রেসিডেন্ট রাজোয়েলিনা দেশ ত্যাগ করলেন জেন-জি বিক্ষোভের মাঝে

বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রভাব ক্রীড়াঙ্গনে, কমল পাকিস্তান সুপার লিগের ভেন্যু

২৮ মাস পর আবার যমুনা সার কারখানা উৎপাদনে ফিরছে

‘ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে তেজস্ক্রিয়তা থেকে কেউ রেহাই পাবে না’