Ajker Digonto
শনিবার , ১২ অক্টোবর ২০১৩ | ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

থ্রিজির আড়ালে গভীর ফাঁদ!

প্রতিবেদক
Staff Reporter
অক্টোবর ১২, ২০১৩ ৬:৪৯ অপরাহ্ণ
থ্রিজির আড়ালে গভীর ফাঁদ!

3gদেশকে ডিজিটাল করণের পথে আরো একধাপ এগিয়েছে বাংলাদেশ। তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল ফোন সেবার জন্য গ্রামীণফোন, রবি আজিয়াটা ও বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের প্রস্তাবিত প্যাকেজ অনুমোদন করেছে বিটিআরসি। এখন থেকে কিছু কিছু জায়গায় মোবাইল গ্রাহকরা থ্রিজি সুবিধা পাবেন। তবে বাংলাদেশে থ্রিজি সেবার আড়ালে পাতা হয়েছে গভীর ফাঁদ। প্যাকেজগুলোর দাম এতো বেশি যে সেগুলো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আর সবচেয়ে বেশি মূল্যে থ্রিজি সেবা প্রদানের প্যাকেজ ঘোষণা করেছে বহুল ব্যবহৃত গ্রামীণফোন।

অনেকেই অভিযোগ করেছেন, ইন্টারনেটের দাম কমেনি বরং তুলনামূলকহারে আরো বেড়েছে৷ দ্রুতগতির সাশ্রয়ী ইন্টারনেট আসলে শুভংকরের ফাঁকি।

অভিযোগ আছে, থ্রিজি প্রযুক্তি সম্প্রসারণে প্রতিশ্রুতি অনুযায়ী এগোতে পারছে না রাষ্ট্রায়ত্ত কোম্পানি টেলিটক। ঘন ঘন নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ার কারণে দুর্ভোগে থ্রিজি গ্রাহকরা। নেটওয়ার্ক লোডশেডিংয়ের শিকার হচ্ছেন তারা। তবে সবকিছু মিলিয়ে টেলিটকেই স্বস্তির নি:শ্বাস খুঁজে ফিরছেন গ্রাহকরা।

অপারেটররা যে গতি প্রস্তাব করেছে গ্রাহক পর্যায়ে গড়ে ন্যূনতম ৭০ শতাংশ নিশ্চিত করতে হবে। অর্থাৎ ৫১২ কেবিপিএসের প্যাকেজে সর্বনিম্ন গড় গতি হতে হবে ৩৫৮ কেবিপিএস।

থ্রিজির বিভিন্ন প্যাকেজের জন্য যে মূল্যের অনুমোদন পেয়েছে অপারেটর সেটা সবোর্চ্চ সীমা। এই মূল্যের চেয়ে বেশি মূল্য গ্রাহকরা নিতে পারবে না। অপারেটর চাইলে তা মূল্য কমাতে পারবে।

তিনটি অপারেটরই ডাটা প্রবাহের গতি, ডাটার পরিমাণ ও মেয়াদ অনুসারে ভিন্ন ভিন্ন প্যাকেজ দেয়ার ঘোষণা দিয়েছে।

গ্রামীণ ফোনের সর্বনিম্ন গতির প্যাকেজ হচ্ছে ৫১২ কেবিপিএস (কিলোবিট পার সেকেন্ড)। সবচেয়ে কম ভলিউম ৫০ মেগাবাইট। গ্রামীণফোন সর্বোচ্চ ১ মেগাবাইট গতির প্যাকেজ দেবে।

প্যাকেজ ভেদে রবি আজিয়াটার সর্বনিম্ন গতি হবে ৫১২ কেবিপিএস। আর সর্বোচ্চ ৪ মেগাবাইট। এ অপারেটরের প্যাকেজের সর্বনিম্ন ভলিউম ২০০ মেগাবাইট। আর সর্বোচ্চ সাড়ে ৫ গিগাবাইট।

বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন শুধু ১ মেগাবিট গতির প্যাকেজ দেবে। এ প্রতিষ্ঠানরে প্যাকেজের সর্বনিম্ন ভলিউম ১৫০ মেগাবাইট, আর সর্বোচ্চ ১০ দশমিক ২৪ গিগাবাইট।

অনুমোদিত প্যাকেজ  অনুসারে ৫১২ কেবিপিএস স্পিডের ৫০ মেগাবাইটের মূল্য ৫০ টাকা, মেয়াদ ৫ দিন। ৮০০ কেবিপিএসের ১ গিগাবাইট (জিবি) প্যাকেজের মূল্য ৪৫০ টাকা,  মেয়াদ ১৫ দিন। ১ মেগাবাইটের ১ জিবি পরিমাণ প্যাকেজের মূল্য ৬০০ টাকা, মেয়াদ ১৫ দিন। রবি আজিয়াটার ২০০ মেগাবাইট প্যাকেজের মূল্য ১০০ টাকা, মেয়াদ ৭ দিন। স্পিড লিমিট ৫১২ কেবিপিএস।

বাংলালিংকের সর্বনিম্ন ১৫০ মেগাবাইটের প্যাকেজের মূল্য ১৫০ টাকা,  মেয়াদ ১৫ দিন।

বরাবরের মতো ধরাছোঁয়ার বাইরে গ্রামীণফোন
এখন পর্যন্ত যে তিনটি অপারেটর থ্রিজি প্যাকেজের অনুমোদন পেয়েছে তাদের মধ্যে গ্রামীণ ফোনের প্যাকেজের দাম ধরাছোঁয়ার বাইরে। ইন্টারনেটের গতি ও ডাটার পরিমাণের ভিত্তিতে (ভলিউম) পর্যালোচনা করলে দেখা যায় মাত্র একটি প্যাকেজ তিন অপারেটরই অফার করছে।

অন্য দুই অপারেটর এক মেগাবিট গতির এক গিগাবাইট ডাটার প্যাকেজ নেবে ৩০০ টাকা, যার মেয়াদ হবে মাত্র ১৫ দিন। একই গতি ও ডাটার জন্য গ্রামীণফোন নেবে ৬০০ টাকা। এরও মেয়াদ হবে ১৫ দিন। এভাবেই বেশি গ্রাহকের গ্রামীণ এক অর্থে প্রতারিত করছে গ্রাহককে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
স্পিকার ও ডেপুটি স্পিকারকে চিফ হুইপের অভিনন্দন ও শুভেচ্ছা
খালেদা জিয়া, মতিয়া চৌধুরীসহ ৩১ জনকে স্মরণে সংসদে শোকপ্রস্তাব
পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াত আমির
পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়ে পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মন্ত্রণালয় থেকে ৬৬ এজেন্সিকে সতর্কতা জারি

পুতিনকে শান্তির বার্তা পাঠালেন ট্রাম্প, মেলানিয়ার ‘শান্তির চিঠি’ তুলে দিলেন

সারা দেশে ওয়াল গ্রাফিতিঃ অনলাইন অ্যাক্টিভিস্ট-ব্লগারের নাগরিকত্ব প্রত্যাহার ও গ্রেপ্তারের দাবি

পুলিশী বাঁধা ভেদ করে চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে আইনজীবী সমিতি ও যুবদলের বিােভ মিছিল

পুলিশী বাঁধা ভেদ করে চুয়াডাঙ্গায় হরতালের সর্মথনে আইনজীবী সমিতি ও যুবদলের বিােভ মিছিল

কেশবপুরে ভেজাল সারবিরোধী বিশেষ অভিযান

স্থানীয় সরকারের ঢালাও সংস্কার প্রয়োজন: অর্থমন্ত্রী

ব্যালন ডিঅর জয়ে ফ্রান্সের অর্জন, মেসির অনন্য রেকর্ড

বাংলাদেশ সফরে আসা আফগান দলের ৮ সদস্য করোনা পজিটিভ

বাংলাদেশ সফরে আসা আফগান দলের ৮ সদস্য করোনা পজিটিভ

ডলার বাঁচাতে বিকল্পের সন্ধানে সরকার

শিল্পীরা নিজের হাতে স্বীকৃতি পেলে সবচেয়ে আনন্দিত হন: আইয়ুব বাচ্চুর স্ত্রী