Ajker Digonto
মঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

ভ্যাট রিটার্ন দাখিলে ভোগান্তি দূরীকরণের এন‌বিআরের ব্যবস্থা নেওয়ার আশ্বাস

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ২১, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

ভ্যাট রিটার্ন দাখিল পদ্ধতি ডিজিটাল করার সরকারি প্রচেষ্টা সত্ত্বেও মাঠপর্যায়ে

ব্যবসায়ীরা নানাবিধ কারিগরি ও দাপ্তরিক জটিলতার সম্মুখীন হচ্ছেন বলে গণমাধ্যম

সূত্রে জানা গেছে। মঙ্গলবার বিকেলে এনবিআর কার্যালয়ে আয়োজিত প্রাক-বাজেট সংলাপে

ব্যবসায়ীদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ উত্থাপনের পর সংস্থাটির চেয়ারম্যান মো. আবদুর

রহমান খান দায়িত্ব পালনে ত্রুটির কথা অকপটে স্বীকার করেছেন। তিনি স্পষ্টভাবে

হুঁশিয়ারি দিয়েছেন যে, গ্রাহক সেবায় অবহেলা বা কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া

গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংলাপে বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের প্রতিনিধি হারেস মোহাম্মদ অভিযোগ

করেন যে, দীর্ঘকাল ধরে ম্যানুয়ালি রিটার্ন জমা দিলেও বর্তমানে তা গ্রহণ করা হচ্ছে

না। অথচ দাপ্তরিকভাবে পুরোনো তথ্য অনলাইনে হালনাগাদ না থাকায় নতুন করে রিটার্ন

দাখিল করা অসম্ভব হয়ে পড়েছে। তিনি মাঠপর্যায়ের সমস্যাটি তুলে ধরে বলেন,

“প্র্যাকটিক্যালি অনেকদিন ধরে আমরা ম্যানুয়ালি রিটার্ন দিচ্ছি। এখন সেটি রিসিভ করছে

না। কিন্তু অনলাইনে দিতে গেলে বলছে—আপনার ডেটা আপডেট নেই, আগে আপডেট করতে হবে।

কিন্তু এই আপডেট কীভাবে করব, সেটাই আমরা বুঝতে পারছি না।” তিনি আরও যোগ করেন যে,

তথ্য হালনাগাদ করতে গেলে বিভিন্ন পর্যায়ের যাচাই-বাছাইয়ের নামে অহেতুক সময়ক্ষেপণ

করা হচ্ছে।

এনবিআর চেয়ারম্যান জবাবে বলেন যে, অনলাইন ব্যবস্থার লক্ষ্যই ছিল ব্যবসায়ীদের

দাপ্তরিক কাজ দ্রুত, স্বচ্ছ ও সহজতর করা। তথ্য হালনাগাদ করার জন্য নির্দিষ্ট

সময়সীমা দেওয়া হয়েছিল এবং অনেকেই তা সম্পন্ন করেছেন। তবে ব্যবসায়ীরা যখন বিভিন্ন

স্তরের আমলাতান্ত্রিক বাধার কথা উল্লেখ করেন, তখন চেয়ারম্যান আশ্বস্ত করে বলেন,

“কোনো চেক নেই। যদি কোথাও পেন্ডিং থাকে, সেটির রিপোর্ট আমরা আজ সন্ধ্যায় নেব। কোথায়

কতগুলো পেন্ডিং আছে তা যাচাই করে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হবে, যাতে দ্রুত সব

অনুমোদন দেওয়া হয়। কেউ অনিয়ম করলে ব্যবস্থা নেওয়া হবে।” আলোচনার এক পর্যায়ে

ম্যানুয়ালি নেওয়া তথ্য অনলাইনে সংরক্ষণে কর্তৃপক্ষের সীমাবদ্ধতা নিয়ে সরাসরি প্রশ্ন

করা হলে তিনি বলেন, “একদম ঠিক বলেছেন। এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেখানে ব্যর্থ

হয়েছি।”

আলোচনায় উঠে আসে যে, ভ্যাট কর্মকর্তাদের ঘন ঘন বদলির কারণেও ব্যবসায়ীরা স্থায়ী কোনো

সমাধান পাচ্ছেন না এবং একই সমস্যার জন্য বারবার বিভিন্ন দপ্তরে ধরণা দিতে হচ্ছে।

এনবিআর প্রধান ব্যবসায়ীদের সব সমস্যা খোলাখুলি বলার আহ্বান জানিয়ে বলেন, “এ ধরনের

কোনো জটিলতা থাকার কথা নয়। আপনারা মন খুলে সমস্যার কথা বলুন, আমরা সমাধানের চেষ্টা

করবো।” তবে আলোচনার শেষ পর্যায়ে মাঠপর্যায়ের রূঢ় বাস্তবতা তুলে ধরে ব্যবসায়ী নেতা

হারেস মোহাম্মদ মন্তব্য করেন, “আমরা ম্যানুয়ালি রিটার্ন দিয়েছি, কিন্তু অনলাইনে

দিতে গিয়ে সমস্যায় পড়ছি। আপনাদের কাছে অনেক সময় পৌঁছানোই যায় না—অফিসের ভেতরে নানা

স্তরের বাধা থাকে। সমস্যাটা এখানেই। গত মাসেও আপডেট না হওয়ায় আমাকে ম্যানুয়ালি

রিটার্ন জমা দিতে হয়েছে। এই মাসেও একই কারণে সেটাই করতে বাধ্য হয়েছি। এটিই

বাস্তবতা।”

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থি: আনু মুহাম্মদ
চীনের সাথে বিনিয়োগ দৃঢ় করতে বিডাকে বিসিসিসিআইয়ের ৯ সুপারিশ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

টলিউডে শোকের ছায়া: চিরবিদায় নিলেন গুণী অভিনেতা তমাল রায়চৌধুরী

জার্মান চ্যান্সেলর: ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছেড়ে দিতে বাধ্য নয়

জুলাই সনদ বাস্তবায়নের চূড়ান্ত রোডম্যাপ শুক্রবারের মধ্যে: আলী রিয়াজ

দেম্বেলের ফেরার দিনে ঘরের মাঠে পিএসজির বিধ্বস্ত পরাজয়

আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

কোটালীপাড়ায় গরুচোর চক্রের দুই সদস্য গ্রেপ্তার

এ্যাপোলো ইস্পাতের আইপিওতে এক আবেদনের বিপরীতে জমা পড়েছে ১.৮৬ গুণ।

এ্যাপোলো ইস্পাতের আইপিওতে এক আবেদনের বিপরীতে জমা পড়েছে ১.৮৬ গুণ।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

বার্লিনের রাজকীয় প্রত্যাবর্তন: মে মাসে আসছে ‘মানি হাইস্ট’ স্পিনঅফের দ্বিতীয় সিজন