Ajker Digonto
শুক্রবার , ১ মে ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১, ২০২৬ ১০:০৪ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর রাজনৈতিক অবস্থান নিয়ে জনমনে সৃষ্ট অস্পষ্টতা নিরসনের দাবি তুলে

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ একটি

বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে। তারা কি দেশের প্রচলিত সাংবিধানিক আইন

মেনে শাসন ক্ষমতায় যেতে চায়, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার প্রতিজ্ঞা নিয়ে রাজনীতি

করছে?

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে সাবেক মন্ত্রী ও

জাতীয় নেতা স্বর্গীয় সুনীল গুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায়

প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংসদে গতকালের আলোচনার সূত্র ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘পার্লামেন্টে আমাদের বিরোধী

দল, বিশেষ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিরা শরিয়াহ কায়েমের কথা বলেছেন।

অথচ গত ১৪ জানুয়ারি জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে খ্রিস্টান সম্প্রদায়ের একটি

প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তাদের আশ্বস্ত করেছেন

তারা ক্ষমতায় গেলে শরিয়াহ আইন বাস্তবায়ন করবেন না।’

মন্ত্রী গণমাধ্যমের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আমি কোনো মন্তব্য করতে চাই না।

আমি শুধু গণমাধ্যমের মাধ্যমে জানতে চাই, কোনটি তাদের প্রকৃত অবস্থান? তারা কি

প্রচলিত সাংবিধানিক আইন মেনে চলার চেষ্টা করছেন, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার

প্রতিশ্রুতি দিয়ে সংসদীয় তৎপরতা চালাচ্ছেন? এ বিষয়ে তাদের স্পষ্ট অবস্থান জাতির

সামনে তুলে ধরা প্রয়োজন।’

জামায়াতের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের তুলনামূলক বিশ্লেষণ করে তথ্যমন্ত্রী বলেন,

‘আমরা জামায়াতে ইসলামীর জন্মলগ্ন থেকেই খেয়াল করেছি যে তারা ধীরে ধীরে অনেক

পরিবর্তন এনেছেন। জন্মলগ্নে মওদুদী সাহেব যেটা বলেছিলেন ইসলামী সংবিধান তৈরি করতে

হবে। যে কারণে পাকিস্তান জন্মের সময়ও তারা বিরোধিতা করেছিল। পরবর্তীকালে আবার তারা

পাকিস্তানের রাষ্ট্র কাঠামো মেনে নিয়েছে।’

মন্ত্রী জামায়াতের সাম্প্রতিক কিছু পদক্ষেপকে ইতিবাচক বললেও বর্তমান বক্তব্যে

বিভ্রান্তি দেখছেন উল্লেখ করে বলেন, ‘এবারের নির্বাচনে দুজন অমুসলিম সম্প্রদায়কে

দলটি মনোনয়ন দিয়েছে, এটি একটি শুভ লক্ষণ।’

জহির উদ্দিন স্বপন বলেন, ‘যে সমাজ বৈচিত্র্যকে মেনে নিয়ে সম্পদ হিসেবে গ্রহণ করে,

সেই রাষ্ট্র অনেক বেশি সভ্য ও উন্নত।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মধ্যে এই বহুত্ববাদী চেতনাকে

উপস্থাপন করতে পেরেছিলেন বলেই সুনীল গুপ্তের মতো বিজ্ঞ নেতারা এই দলের প্রতিষ্ঠাতা

হতে পেরেছিলেন।’

ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ‘প্রতিটি ধর্মের মূল নির্যাস

ও মূল্যবোধ একই। ধর্মচর্চা ও আচার-আচরণ ভিন্ন হতে পারে, কিন্তু সেই মূল্যবোধের

সারবস্তুকে ঐক্যবদ্ধভাবে তুলে ধরা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব।’

সুনীল গুপ্ত স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর

বিশেষ সহকারী বাবু বিজন কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা

দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এবং বিএনপি

চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
শ্রমজীবী মানুষের গান, স্লোগান, মিছিলের মধ্য দিয়ে মে দিবস পালন
শ্রমিকদের ভাগ্যোন্নয়নই বর্তমান সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন
জয়পুরহাটে তিন ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের ৭ নেতাকর্মী কারাগারে
সংবিধান না শরিয়াহ আইন, জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান তথ্যমন্ত্রীর

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ড. মঈন খান বললেন, বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে

এনসিপির ৮৭ নেতাকর্মীর একযোগে পদত্যাগ

জেএমবিতে ‘দুই গ্রুপ’; একটি সক্রিয়, অন্যটি ‘চুরি-ছিনতাইয়ে’

আকরিক লোহার দাম টন প্রতি ১০০ ডলার হওয়ার সম্ভাবনা

স্মৃতি-গান-আড্ডায় ঝালকাঠির হরচন্দ্র সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের পুনর্মিলনী

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জামায়াতের সঙ্গে সমঝোতা নিয়ে গভীর সংকটে এনসিপি

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে ওআইসি শ্রম কেন্দ্রের মহাপরিচালকের সাক্ষাৎ

ইরানের দাবি, আরও এক মার্কিন এফ-৩৫ ভূপাতিত

বিসিবি নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে