Ajker Digonto
সোমবার , ৪ মে ২০২৬ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডারে ২ লাখ ইয়াবা!

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৪, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

রাজধানীর ওয়ারী এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ

ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ইয়াবাগুলো কক্সবাজার

থেকে আনা হয়েছিল। এ ঘটনায় দুর্জয় দত্ত (২২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে সোমবার সংবাদ

সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক হাসান মারুফ।

তিনি বলেন, গত রোববার বেলা ৩টার দিকে ওয়ারী থানার ৪৫, লালমোহন সাহা স্ট্রিটে অভিযান

চালানো হয়। এ সময় একটি কালো রঙের প্রিমিও গাড়ি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতর

থেকে দুই লাখ ইয়াবা উদ্ধার করা হয় এবং দুর্জয় দত্তকে আটক করা হয়। প্রাথমিক

জিজ্ঞাসাবাদে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবার বড়

চালান এনে ঢাকা শহরের বিভিন্ন অভিজাত এলাকাসহ বিভিন্ন জেলায় সরবরাহ করছিল। আটক

ব্যক্তির কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে আইনানুগ

ব্যবস্থা নেওয়া হবে।

একই দিন রাজধানীর যাত্রাবাড়ী, বনানী, কড়াইল বস্তি এলাকা ও জোয়ার সাহারা এবং

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক চারটি অভিযানে আরও ৫ হাজার ৭৮০টি ইয়াবা ও চার কেজি

১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসব অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর

মধ্যে যাত্রাবাড়ী থেকে ২ হাজার ৮০০টি ইয়াবাসহ মো. শহীদ (২৮), বনানীর টিঅ্যান্ডটি

মাঠ ও কড়াইল বস্তি এলাকা থেকে গাঁজাসহ মো. জাহের (৫৫) ও মোছা. জরিনা (৩৪) এবং

সিদ্ধিরগঞ্জ থেকে দুই হাজার ইয়াবাসহ রাবেয়া আক্তার ওরফে রুবিকে (২৭) গ্রেপ্তার করা

হয়। এছাড়া জোয়ার সাহারার একটি কুরিয়ার সার্ভিস থেকে স্কুলব্যাগে থাকা ৯৮০টি ইয়াবা

উদ্ধার করা হয়।

একই দিন রূপগঞ্জে বিপুল পরিমাণ চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার এবং মো. সাদেক

মোল্লা (৫৪) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
চিফ হুইপের সাথে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
পর্যটন খাত উন্নয়নে মাস্টারপ্ল্যান হচ্ছে: বিমানমন্ত্রী
দেশে এখনো ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়নি: রিজভী
সাবেক এমপি মোসলেম উদ্দিন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আবার ধরা পড়ল ১৭ কেজি স্বর্ণ

আবার ধরা পড়ল ১৭ কেজি স্বর্ণ

ইরান থেকে ১৮৬ বাংলাদেশি ফিরে এসেছেন: শামা ওবায়েদ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের ১২তম প্রতিরক্ষা সংলাপ শুরু

সেন্টমার্টিন ভ্রমণের জন্য নতুন নির্দেশনা জারি

পঞ্চগড়ের পথে তারেক রহমান, দীর্ঘ ২৩ বছর পর আসছেন তিনি

ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার বৈঠক

টেকসই অর্থায়নে সহযোগিতা: ইউএনডিপির সঙ্গে বিএসইসির সমঝোতা স্মারক স্বাক্ষর

ইংল্যান্ডের কাছে বড় জয় রেকর্ড রান তাড়া করে

বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি: মির্জা ফখরুল

আগামী নির্বাচনে চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে হবে: ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন