Ajker Digonto
শনিবার , ৯ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রিত বাংলাদেশের চলচ্চিত্র ‘মাস্টার’

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৯, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘বিগ স্ক্রিন অ্যাওয়ার্ড’ জয়ের ধারাবাহিকতায়

আরও একটি আন্তর্জাতিক মঞ্চে নাম লেখাল রেজওয়ান শাহরিয়ার সুমিতের চলচ্চিত্র

‘মাস্টার’। অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ৭৩তম সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের ‘ফিচার্স’

বিভাগে ছবিটির অস্ট্রেলিয়ান প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। বিশ্বজুড়ে সারাবছরের সবচেয়ে

আলোচিত এবং শৈল্পিক মানের চলচ্চিত্রগুলো নিয়ে সাজানো এই বিভাগে বাংলাদেশের এই

পলিটিক্যাল থ্রিলারটি স্থান করে নিয়েছে।

উৎসবের এই বিশেষ বিভাগে এবার ‘মাস্টার’-এর পাশাপাশি প্রদর্শিত হবে বার্লিনালে ও

সানড্যান্স জয়ী ছবি ‘ফিলিপিনানা’। অন্যদিকে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হবে

আসগর ফারহাদি ও ক্রিস্টিয়ান মুঞ্জিউর মতো কিংবদন্তি নির্মাতাদের কান-ফেরত

চলচ্চিত্রসমূহ। ইতিপূর্বে বাংলাদেশ থেকে ‘রেহানা মরিয়ম নূর’ এবং ‘অন্যদিন’ এই উৎসবে

প্রদর্শিত হওয়ার গৌরব অর্জন করেছিল।

সিডনি ফিল্ম ফেস্টিভ্যালের প্রোগ্রাম টিম ছবিটির ভূয়সী প্রশংসা করে তাদের অফিসিয়াল

রিভিউতে জানিয়েছে, “রেজওয়ান শাহরিয়ার সুমিতের দ্বিতীয় এই সিনেমাটি অত্যন্ত

আত্মবিশ্বাসের সাথে নির্মিত। এর উজ্জ্বল কালার প্যালেট গল্পের ভেতরের অন্ধকার

দিকগুলোকে দারুণভাবে ফুটিয়ে তোলে। নাসির উদ্দিন খান এবং আজমেরী হক বাঁধনের অনবদ্য

অভিনয় সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।”

১২৬ মিনিটের এই ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে জহির নামের একজন শিক্ষককে ঘিরে, যিনি

পরিস্থিতির কারণে স্থানীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসেন এবং উপজেলা চেয়ারম্যান

নির্বাচিত হন। ক্ষমতার বলয়ে ঢুকে পড়ার পর আদর্শ আর দুর্নীতির সংঘাতের মাঝে তাঁর

বদলে যাওয়ার এক জটিল আখ্যান ফুটে উঠেছে এই সিনেমায়।

কারিগরি দিক থেকে আন্তর্জাতিক মানের এই চলচ্চিত্রের সম্পাদনা করেছেন অস্কার মনোনীত

ছবির সম্পাদক ক্রিস্টান স্প্রাগ। সংগীতের দায়িত্ব পালন করেছেন লস অ্যাঞ্জেলেসের

তাইওয়ানিজ সুরকার হাও টিং শি। ছবিটির পোস্ট-প্রোডাকশনের কাজ দক্ষিণ কোরিয়ার সিউল ও

বুসানের আধুনিক স্টুডিওতে সম্পন্ন হয়েছে। নাসির উদ্দিন খান ও আজমেরী হক বাঁধন ছাড়াও

এতে অভিনয় করেছেন জাকিয়া বারী মম, ফজলুর রহমান বাবু ও তাসনোভা তামান্নাসহ একঝাঁক

তারকা। জাতীয় চলচ্চিত্র অনুদানপ্রাপ্ত এই ছবিটি প্রযোজনা করেছে ‘মাইপিক্সেলস্টোরি’।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চালু হচ্ছে বন্ধ শিল্পকারখানা
দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট
আওয়ামী লীগ অপকর্ম জায়েজ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশ-জার্মানি একত্রে ২১.৭৭ মিলিয়ন ইউরোর অনুদান চুক্তি স্বাক্ষর

পুঁজিবাজারের আধুনিকায়নে সিডিবিএলকে নেতৃত্বের দায়িত্ব দিতে চায় বিএসইসি

বাউফলে শহীদ মিনারে আলোকসজ্জাকে কেন্দ্র করে বিতর্ক

ইরানে যুদ্ধের দামামা বাজাচ্ছে কুর্দিরা

পিআর ইস্যু আসন্ন সংসদে সমাধান হবে: মির্জা ফখরুল

লন্ডনের উদ্দেশ্যে জামায়াত-এর আমির শফিকুর রহমানের ঢাকা ত্যাগ

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার

বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সধারী প্রতিষ্ঠানের আমদানিকৃত পণ্যশুল্কায়ন ও নির্দেশনা

মায়ের স্নেহের প্রত্যাশা তারেক রহমানের

পিস্তল-গুলিসহ পল্লবীর ‘ভাগিনা মুন্না’ গ্রেপ্তার