Ajker Digonto
শনিবার , ৯ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

চলচ্চিত্রের উন্নয়নে ই-টিকিটিং ও বক্স অফিস চালু করছে সরকার

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৯, ২০২৬ ১০:০০ পূর্বাহ্ণ

দেশের চলচ্চিত্র অঙ্গনকে আমূল বদলে দিতে এবং স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিটি

সিনেমা হলকে একটি কেন্দ্রীয় সার্ভারের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এই

আধুনিকায়নের মাধ্যমে দেশজুড়ে ই-টিকিটিং ও সমন্বিত বক্স অফিস ব্যবস্থা চালু করা হবে।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) বর্তমানে এই মেগা প্রকল্পের জন্য

প্রায় ৫০ কোটি টাকার একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির কাজ চালিয়ে

যাচ্ছে।

এফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা তানি জানিয়েছেন যে, বর্তমান বিএনপি সরকার

ক্ষমতায় আসার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়টিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। এ

প্রসঙ্গে তিনি তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রতিমন্ত্রী ইয়াসের

খান চৌধুরীর কাছ থেকে সবুজ সংকেত পেয়েছেন। মন্ত্রণালয়ের ইতিবাচক আলোচনার পর

এফডিসিকে দ্রুততম সময়ের মধ্যে ডিপিপি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মাসুমা তানির

মতে, আগামী ঈদুল আজহার আগেই এই প্রস্তাবটি চূড়ান্ত করে মন্ত্রণালয়ের উন্নয়ন

অনুবিভাগে পেশ করা হবে।

প্রকল্পের ব্যয়ের বিষয়ে মাসুমা তানি বলেন, ‘বিষয়টি নিয়ে প্রতিমন্ত্রীর (ইয়াসের খান

চৌধুরী) সঙ্গে বৈঠক করেছি। উনি বলেছেন, কাজটা যেন ন্যূনতম অর্থ ব্যয়ে হয়। আমরাও সে

ব্যাপারে সচেষ্ট থাকব।’ এই প্রস্তাবনা তৈরির আগে এফডিসি কর্তৃপক্ষ সিনেমা হল মালিক,

পরিচালক, প্রযোজক এবং অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের প্রতিনিধিদের সাথে একাধিক

মতবিনিময় সভা করেছে। চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সকল পক্ষই এই আধুনিক উদ্যোগের প্রতি

তাদের পূর্ণ সমর্থন জানিয়েছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডিপিপি জমা হওয়ার পর তা তথ্য ও সম্প্রচার

মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সভায় আলোচিত হবে। এরপর চূড়ান্ত অনুমোদনের জন্য প্রস্তাবটি

পরিকল্পনা কমিশনে পাঠানো হবে। কমিশন থেকে সবুজ সংকেত মিললেই দেশব্যাপী ই-টিকিটিং ও

কেন্দ্রীয় বক্স অফিস বাস্তবায়নের কাজ শুরু করবে এফডিসি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চালু হচ্ছে বন্ধ শিল্পকারখানা
দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট
আওয়ামী লীগ অপকর্ম জায়েজ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

১৭ মিনিটের বিধ্বংসী ঝড়ে চেলসিকে উড়িয়ে দিল ম্যানসিটি

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

আদালতের রায়ে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

এবারও হরমুজ পার হওয়ার অনুমতি পেল না ‘বাংলার জয়যাত্রা’

আইএল টি-টোয়েন্টি শেষে বিপিএল মাতাতে প্রস্তুত তাসকিন-মোস্তাফিজ

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে: ডা. তাহের

১৮ এপ্রিল শুরু হবে ২০২৬ সালের হজ ফ্লাইট, ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা জারি

বুলডোজার প্রেজেন্টস সিএফসি ক্যাম্পাস ফুটসাল চ্যাম্পের উদ্বোধন অনুষ্ঠান

রবিবার ভোর থেকে সারাদেশে ৬০ ঘণ্টার লাগাতার হরতাল। অত্যাচার হলে সকল দায়-দায়িত্ব সরকারের : খালেদা জিয়া

রবিবার ভোর থেকে সারাদেশে ৬০ ঘণ্টার লাগাতার হরতাল। অত্যাচার হলে সকল দায়-দায়িত্ব সরকারের : খালেদা জিয়া

ফিরে মেসির জোড়া গোল, মায়ামি ফাইনালে