Ajker Digonto
শনিবার , ৯ মে ২০২৬ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আওয়ামী লীগ অপকর্ম জায়েজ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ৯, ২০২৬ ১০:০৫ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, ‘পতিত

আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে এর একক কৃতিত্ব নিতে চেয়েছিল।

গুম, খুন, হত্যা ও লুটপাটের মতো অসংখ্য অপকর্ম তারা করেছে। ভুয়া নির্বাচনের মাধ্যমে

জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়াসহ চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকের এমন কোনো অপরাধ নেই যা

তারা করেনি। আর এসব অপরাধ জায়েজ করার জন্য তারা সবসময় মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল

হিসেবে ব্যবহার করেছে।’

বুধবার (৬ মে) দুপুর ২টায় গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন ও

বীর মুক্তিযোদ্ধাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ২০০১ সালে সাবেক

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন।

মুক্তিযুদ্ধের সঠিক মূল্যায়ন একমাত্র বিএনপিই করেছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক

রহমান একজন মুক্তিযোদ্ধার সন্তান; তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার আন্তরিকতা ও

শ্রদ্ধা সবচেয়ে বেশি।’

বক্তব্যে তিনি অপ্রাপ্তবয়স্ক ও অমুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্ত করা,

মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত বীর নিবাস নির্মাণে অনিয়ম এবং ভাতা ও সুযোগ-সুবিধা

বৃদ্ধি না করাসহ বিভিন্ন ইস্যুতে বিগত আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেন।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন, গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা

কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম পিন্টু। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধ

না হলে আমরা এই স্বাধীন দেশ পেতাম না। বর্তমানে অনেকে চব্বিশের গণঅভ্যুত্থানকে

স্বাধীনতা যুদ্ধের চেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তাদের উদ্দেশে বলতে চাই দেশ স্বাধীন

না হলে আপনারা এই আন্দোলনের সুযোগই পেতেন না। ১৯৭১ সালে হয়েছিল দেশ শত্রুমুক্ত করার

আন্দোলন আর চব্বিশে হয়েছে দেশ স্বৈরাচারমুক্ত করার আন্দোলন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য

কামরুজ্জামান রতন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, গজারিয়া

থানার অফিসার ইনচার্জ মো. হাসান আলী।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য

অধ্যাপক এ.কে.এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী,

ভবেরচর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব নুরুল আমিন সরকার, উপজেলা যুবদলের সদস্য সচিব

নাজির আহমেদ শিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চালু হচ্ছে বন্ধ শিল্পকারখানা
দেশের চার অঞ্চলে ঝড়-বৃষ্টির শঙ্কা: নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
এনসিপি―র মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট
আওয়ামী লীগ অপকর্ম জায়েজ করতে মুক্তিযুদ্ধের চেতনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে: প্রতিমন্ত্রী ইশরাক

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইউরোপের রাস্তায় টেসলার দাপট, রেকর্ড পরিমাণ বিক্রি

হজ যাত্রায় সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন

চ্যাম্পিয়ন্স লিগে কখনোই ম্যাচ জেতেনি, এমন দলের কাছে হারল সিটি

পিরোজপুরে বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ পালিত: আধুনিক ও বিজ্ঞানভিত্তিক স্বাস্থ্যসেবার গুরুত্ব

ফের সেঞ্চুরি হাঁকিয়ে শচীনের জোড়া রেকর্ড ভাঙলেন কোহলি

ইসলামী শক্তির বিজয় জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতাই উচিত: শাহজাহান চৌধুরী

অবরোধের মাঝে প্রথম তেলবাহী ট্যাংকার হরমুজ পাড়ি দিলো, গন্তব্য পাকিস্তান

বিএনপি নেত্রীকে এটা সরাসরি হত্যার হুমকি: ফখরুল

জাতিসংঘের আর্থিক সংকট শ looming, গুতেরেসের সতর্কতা

নির্বাচনের সময় এআই অপব্যবহার রোধে সমন্বিত সেল গঠন হবে: সিইসি