Ajker Digonto
সোমবার , ১১ মে ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মাটিকাটা গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ

নোয়াখালীর কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে মাটি কাটা গর্তে জমে থাকা পানিতে

ডুবে নিহা ও জান্নাত নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে নরোত্তমপুর

ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আতিক উল্লাহ হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা হলো, ওই

বাড়ির জোবায়েদের মেয়ে নিহা আক্তার (৩) ও একই বাড়ির ইউসুফের মেয়ে জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে ওই বাড়ির পাশ থেকে মাটি কেটে বিক্রি করা

হচ্ছিল। ফলে ওই কাটা অংশগুলোতে গর্তের সৃষ্টি হয়। গত কয়েকদিনের বৃষ্টিতে সেই

গর্তে পানি জমে যায়। দুপুরে দুই শিশু একসাথে বাড়ির আঙ্গিনায় খেলতে খেলতে গর্তের

কাছে চলে যায়। এক সময় সেখানে জমে থাকা পানিতে পড়ে যায় তারা। পরে পরিবারের সদস্যরা

তাদের খুঁজতে শুরু করলে কিছুক্ষণ পর গর্তের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয়

চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, নরোত্তমপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে

ফসলি জমিসহ বিভিন্ন জায়গা থেকে অপরিকল্পিতভাবে মাটি কাটা হচ্ছে। এ মাটি কাটার ফলে

একদিকে যেমন ফসলের জমি নষ্ট হচ্ছে, তেমনি যে সড়কগুলো দিয়ে মাটি পরিবহন করা হয়

সেগুলোর অবস্থাও ভয়াবহ। আর মাটি কাটার ফলে সৃষ্টি হওয়া গর্তগুলো শিশুদের জন্য

মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজামুল উদ্দিন ভূঁইয়া বলেন, গতকাল

সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহতদের পরিবারের কোনও অভিযোগ নেই। ঘরের জন্য মাটি

কাটার ওই গর্তে পড়ে তারা মারা যায়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫
ধুঁকে চলা কারখানায় প্রণোদনা দেবে সরকার
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

কুয়েত ও বাহরাইনে ইরানের ড্রোন হামলা: জ্বালানি ডিপো ও অবকাঠামোতে অগ্নিকাণ্ড

বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনে মূল আলোচনা ও যৌথ বিবৃতি

ওটিটি প্ল্যাটফর্মে ‘চক্র ২’–এর জয়জয়কার: মাত্র ৪৮ ঘণ্টায় ১ মিলিয়ন মিনিট দেখার রেকর্ড

রাষ্ট্রদ্রোহের ঘটনায় যুক্ত থাকলে ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ

পররাষ্ট্রমন্ত্রী আগামী সপ্তাহে দিল্লি যাবেন

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাংলাদেশ সফরের ইচ্ছা প্রকাশ

কেন বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে দ্রুত ফিরতে বলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

জামায়াতও হাঁটছে আ.লীগের পথে: আবদুস সালাম

মহেশখালী-মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর মাছ রপ্তানি ও অর্থনৈতিক উন্নয়ন আনেবে নতুন দিগন্ত

২১তম সিরি আ শিরোপা জিতল ইন্টার মিলান