Ajker Digonto
বুধবার , ১৩ মে ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মৌলভীবাজারে সরকারের ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৩, ২০২৬ ১০:০৩ পূর্বাহ্ণ

“করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই মূলমন্ত্রকে ধারণ করে বর্তমান সরকারের

নির্বাচনী ইশতেহারের ৩১ দফা ও ৯টি প্রধান প্রতিশ্রুতির বাস্তবায়ন অগ্রগতি নিয়ে

মৌলভীবাজারে এক বিশেষ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ মে) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে শহরের জাতীয় মহিলা সংস্থার

অডিটোরিয়ামে গণযোগাযোগ অধিদপ্তর ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় এই

ব্রিফিং অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক জনাব

তৌহিদুজ্জামান পাবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের

উপপরিচালক জনাব রুবেল মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ

আনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের

আগে ঘোষিত ইশতেহারটি এখন সরকারের রাষ্ট্র পরিচালনার প্রধান পথনকশা। ৫টি প্রধান

স্তম্ভের ওপর ভিত্তি করে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন

এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। তিনি আশা প্রকাশ করেন, ইশতেহারের এই

সফল বাস্তবায়ন ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তর

করবে।

ব্রিফিংয়ে মৌলভীবাজার জেলায় ইশতেহার বাস্তবায়নের চিত্র বিস্তারিতভাবে তুলে ধরা হয়,

জেলার রাজনগর ও শ্রীমঙ্গল উপজেলায় শীঘ্রই ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ শুরু হবে, যার

মাধ্যমে নারীরা মাসিক ২,৫০০ টাকা হারে ভাতা পাবেন।

জেলার ২৫ হাজার ৪০ জন নিবন্ধিত কৃষককে ‘কৃষক কার্ড’-এর আওতায় আনা হচ্ছে। ইতিমধ্যে

জুড়ী উপজেলায় এর উদ্বোধন হয়েছে। এছাড়া ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা

হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে জেলায় ২৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে। বিশেষ করে সদর উপজেলার

গিয়াসনগর ইউনিয়নে ৩.৮ কিলোমিটার দীর্ঘ ‘কাটাগাং’ খাল খনন স্থানীয় অর্থনীতিতে

প্রাণচাঞ্চল্য এনেছে।

মসজিদসমূহের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এবং অন্যান্য উপাসনালয়ের সেবকদের জন্য মাসিক

সম্মানী ও উৎসব ভাতা চালু করা হয়েছে।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় ৭টি উপজেলার ১,৩৬০ জন ক্রীড়াবিদ অংশ নিয়েছে।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল সরঞ্জাম ও ফ্রি ওয়াই-ফাই সংযোগের কাজ চলমান

রয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, সরকার সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে “জাতীয়

সাংবাদিক কল্যাণ বোর্ড” গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।

সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার জানান, ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত জেলায়

৫৪টি সিনেমা শো, ২১৮টি মাইকিং এবং ১৭টি উঠান বৈঠকের মাধ্যমে তৃণমূল পর্যায়ে সরকারের

উন্নয়ন বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। উক্ত ব্রিফিংয়ে মৌলভীবাজারের বিভিন্ন প্রিন্ট ও

ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত

ছিলেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
হাম সংকটে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার: সিপিবি
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

দখল আর অযত্নে বিলীনের পথে ফেনী-বিলোনিয়া রেলপথ

ফাইনালে খেলবেন বেনজেমা!

নভেম্বরে ঢাকায় পাকিস্তান, বাংলাদেশের বিশ্বকাপ বাছাইয়ে হাতছানি

ব্রাহ্মণবাড়িয়ার নতুন কূপে খনন শুরু, দিনে মিলবে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস

নির্বাচন পর্যন্ত এনআইডি সংশোধন বন্ধ থাকবে

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি বিএনপি নেত্রী সেলিমা রহমান

বিএনপির লক্ষ্য গণতান্ত্রিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়ন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অপরিবর্তিত রাখল সুদহারসহ নতুন মুদ্রানীতি

ভেড়ামারায় পানচাষিদের দুর্দশা কাটছে না

পিস্তল-গুলিসহ পল্লবীর ‘ভাগিনা মুন্না’ গ্রেপ্তার