Ajker Digonto
বুধবার , ১৩ মে ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার: সিপিবি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মে ১৩, ২০২৬ ১০:০৬ পূর্বাহ্ণ

সারাদেশে হামের প্রাদুর্ভাবে শিশুমৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং

কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটির

নেতারা বলেছেন, ‘জনস্বাস্থ্যের সুরক্ষার চেয়ে অন্তর্বর্তী সরকার নিজেদের সুবিধা ও

ব্যক্তিস্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল।’

মঙ্গলবার (১২ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সিপিবি ঢাকা

মহানগর উত্তর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ কথাগুলো বলা হয়। সিপিবি ঢাকা

মহানগর উত্তর কমিটির সভাপতি হাসান হাফিজুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।

সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে ১৯ মের মধ্যে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা ও হাম প্রতিরোধে কার্যকর

পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। তা না হলে অবস্থানসহ ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়া

হয়।

চার শতাধিক শিশুর মৃত্যু কোনো দুর্ঘটনা নয়, এটি অবহেলা ও ব্যর্থতার ফল বলে মন্তব্য

করেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

তিনি বলেন, ‘স্বৈরাচারী সরকার বিদায় নেওয়ার পরও স্বাস্থ্য খাতে হাজার হাজার কোটি

টাকা থাকার কথা বলা হলেও শিশুদের জন্য প্রয়োজনীয় টিকা কেনা হয়নি। কারণ, অন্তর্বর্তী

সরকার জনগণের স্বাস্থ্য সুরক্ষার চেয়ে নিজেদের সুবিধা আদায়, অনিয়মের মামলা

প্রত্যাহার ও ব্যক্তিস্বার্থ নিয়েই বেশি ব্যস্ত ছিল। ইউনিসেফের কাছ থেকে টিকা কিনলে

কমিশন পাওয়া যাবে না—এই কারণে টিকা কেনা হয়নি বলেও অভিযোগ ওঠেছে। দায়ীদের বিরুদ্ধে

দ্রুত ব্যবস্থা নিতে হবে, অন্যথায় জনগণ আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।’

হামে মৃত্যুর জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস,

সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমসহ সংশ্লিষ্ট সবার বিরুদ্ধে শাস্তিমূলক

ব্যবস্থার দাবি জানান সিপিবির প্রেসিডিয়াম সদস্য রাগীব আহসান মুন্না।

তিনি বলেন, ‘সারাদেশে হাম ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারি হিসাব অনুযায়ী ইতোমধ্যে

চার শতাধিক শিশু মৃত্যুবরণ করেছে, তবে বেসরকারি হিসেবে এই সংখ্যা কয়েকগুণ বেশি।

বিপুলসংখ্যক পরিবার সন্তান হারিয়ে শোকাহত ও বিপর্যস্ত অবস্থায় দিন কাটাচ্ছে। এই

হৃদয়বিদারক ঘটনার জন্য দায়ী সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।’

হাম নিয়ে সরকারিভাবে প্রয়োজনীয় প্রচার–প্রচারণা দেখা যাচ্ছে না উল্লেখ করেন সিপিবি

ঢাকা মহানগর উত্তরের সভাপতি হাসান হাফিজুর রহমান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ, ঢাকা মহানগর

উত্তরের সাধারণ সম্পাদক লূনা নূর, ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য ডা.

সাজেদুল হক রুবেল। স্মারকলিপি পাঠ করেন সম্পাদকমণ্ডলীর সদস্য ফেরদৌস আহমেদ উজ্জ্বল।

সিপিবি ঢাকা মহানগর উত্তরের সম্পাদকমণ্ডলীর সদস্য লাকী আক্তার সমাবেশটি সঞ্চালনা

করেন।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
হাম সংকটে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর
জনস্বাস্থ্যের চেয়ে নিজেদের স্বার্থ নিয়েই ব্যস্ত ছিল অন্তর্বর্তী সরকার: সিপিবি
সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মারা গেছেন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা আরও ৬ দিন বাড়লো

প্রত্যাশার চেয়ে পিছিয়ে ঈদবাজার: কেনাকাটায় নেই আগের সেই চিরচেনা উত্তাপ

ঐক্যের ডাক হাসনাত আব্দুল্লাহর

জাতীয় পার্টির সব পদ থেকে রাঙ্গাকে অব্যাহতি

২৬ জুন থেকে পদ্মা সেতুতে যানবাহন চলবে

‘রেপিস্ট’ লিখে আত্মহত্যা করা সেই ছাত্রীর বাবা রিমান্ড শেষে কারাগারে

গভর্নর অপসারণের খবরের কারণে শেষ মুহূর্তে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী রীতি

ব্লগার হত্যার নতুন তালিকায় আতংকগ্রস্থ ব্লগাররা

গোয়াল ঘরে মিলল দেড় হাজার লিটার তেল!