Ajker Digonto
মঙ্গলবার , ১২ জানুয়ারি ২০১৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

চলচ্চিত্র নিয়ে চিন্তিত ববিতা

প্রতিবেদক
Staff Reporter
জানুয়ারি ১২, ২০১৬ ৪:৩০ অপরাহ্ণ

ববিতা

ববিতা

দেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে ভীষণ চিন্তিত অভিনেত্রী ববিতা। তাঁর মতে, ডিজিটালের নামে বাংলাদেশি সিনেমা যে কোনদিকে যাচ্ছে—তা তিনি নিজেও বুঝতে পারছেন না।

সম্প্রতি দেশের জনপ্রিয় এই অভিনেত্রীকে স্ট্যান্ডার্ড চার্টার্ড-দ্য ডেইলি স্টার ‘সেলিব্রেটিং লাইফ’ বা ‘জীবনের জয়গান’ প্রতিযোগিতার আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে। আজীবন সম্মাননা প্রাপ্তির পর কথা প্রসঙ্গে চলচ্চিত্রের বর্তমান অবস্থা নিয়ে ববিতা তাঁর এই উদ্বেগের কথা জানান।

ববিতা বলেছেন, ‘সেই পুতুল খেলার বয়সে আমি অভিনয়ের সঙ্গে যুক্ত হয়েছি। ছবিতে অভিনয় নিয়ে আমি বেশ সিরিয়াস ছিলাম। ভালো ছবিতে অভিনয়ের জন্য বরাবরই চেষ্টা করে গেছি। এটাই আমার সবকিছু ছিল। অনেকে হয়তো ভাবেন সিনেমায় অভিনয় করে আমি অনেক টাকা কামাব—এ বিষয়টা অবশ্য আমার ভেতরে কোনো দিন কাজ করেনি।’

ববিতা বলেন, ‘আমি বরাবরই ভালোমানের কাজ করে যেতে চেয়েছি। বরাবরই চেয়েছি নিজের অভিনীত সিনেমা নিয়ে দেশ-বিদেশের নামকরা সব চলচ্চিত্র উৎসবে অংশ নেব। আমার অভিনীত ছবি দেখে সবাই হাততালি দেবেন—এ ব্যাপারটা আমার মধ্যে বেশ নাড়া দিত। কিন্তু এখন সে অবস্থা দেখছি না।’ তিনি বলেন, ‘গল্প নিয়ে সন্তুষ্ট হতে পারছি না। যে ধরনের ছবি নির্মিত হচ্ছে, সেগুলো সে অর্থে যেমন ব্যবসায়িক সফলতা পাচ্ছে না; তেমনি দর্শকপ্রিয়ও হতে পারছে না। এখনকার চলচ্চিত্রের এ অবস্থা দেখে গভীর চিন্তার মধ্যে আছি। কবে যে আমরা এ অবস্থা থেকে বেরিয়ে আসব, তা-ও বুঝতে পারছি না।’

ববিতা আরও বলেছেন, ‘আমি কিন্তু এক জীবনে অনেক ধরনের ছবির প্রস্তাব পেয়েছি। সব ধরনের ছবিতে অভিনয়ও করেছি। এ জন্য অবশ্য পারিশ্রমিকের দিকেও কখনোই তাকাইনি। গল্প পছন্দ হলে বিনা পারিশ্রমিকেও কাজ করে দিয়েছি। এমন ছবিগুলোই আমাকে সুনাম এনে দিয়েছে সবচেয়ে বেশি। এখন মনে হয়, আমি ভুল করিনি।’ তিনি বলেন, ‘ডেইলি স্টারের এ পুরস্কার আমাকে আরও সামনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রাণিত করবে। এখন কীভাবে কী করব, তা নিয়ে যদিও অনেক চিন্তা-দুশ্চিন্তা কাজ করছে।’

আজীবন সম্মাননা প্রসঙ্গে ববিতা বলেন, ‘একজন শিল্পী তাঁর পুরো জীবনে যা করেন তারই চূড়ান্ত স্বীকৃতি আজীবন সম্মাননা। আমার কাছে তা ভীষণ রকমের মূল্যবান। এমনিতে একটি ছবিতে ভালো করলাম, পুরস্কার পেলাম, সেটা ভিন্ন কথা।’

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
ভেজালে সয়লাব প্রসাধনীর বাজার, হুমকিতে জনস্বাস্থ্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রধানমন্ত্রী, উদ্বোধন করলেন ইউজিসির কর্মশালা
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম
গুম-খুনের তদন্ত চেয়ে ট্রাইব্যুনালে বিএনপির ফের অভিযোগ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

কোস্ট গার্ডের অভিযান চালিয়ে ৫৩ জেলে আটক, বোতল, জাল ও মাছসহ উদ্ধার

চরমোনাই পীরের মন্তব্য: একটি দল ইসলামি লেবেল দিয়ে ভোটের ধোঁকা দিচ্ছে

অতীতে আবারও বাড়তে পারে সয়াবিন ও পাম তেলের দাম

মৃত্যুর আগে আর মন্ত্রিপরিষদে যোগ দেবেন না গয়েশ্বর চন্দ্র রায়

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

তারেক রহমান: ইতিহাসের অগ্নিপথ পেরিয়ে জাতির শিখরে উঠার যাত্রা

ঈদুল ফিতরের দিন মা-বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

চিরবিদায় নিলেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীতশিল্পী ডালিয়া নওশীন

বাংলাদেশের তরুণদের অর্ধেকই বেকার: বিশ্বব্যাংকের সতর্কতা

বাস্তবতার সঙ্গে বাজেটের ও মিল নেইঃ এরশাদ