Ajker Digonto
শনিবার , ৩ সেপ্টেম্বর ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নারী স্বাধীনতা নিয়ে ববিতা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
সেপ্টেম্বর ৩, ২০২২ ৮:২৭ অপরাহ্ণ

দীর্ঘদিন নতুন কোনো সিনেমায় অভিনয় করছেন না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতা। নতুন কোনো সিনেমাতে আদৌ আর দেখা যাবে কী না সে নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কারণ এরইমধ্যে বেশ কয়েকবার এমন খবরও প্রকাশিত হয়েছিল যে ববিতা নতুন সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। কিন্তু শেষ পর্যন্ত তাকে আর নতুন সিনেমায় দেখা যায়নি।

আবার ববিতা এমনও বলেননি যে আর কোনোদিন নতুন সিনেমায় অভিনয় করবেন না। গল্প এবং আনুষঙ্গিক সব মিলিয়ে তার অভিনয় করা হয়ে উঠছে না।

কিন্তু ববিতা ভক্তরা এখনো অধীর আগ্রহে অপেক্ষা করছেন তার অভিনয়ে ফেরার। মাঝে সিনেমা নির্মাণেরও আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে সেখান থেকেও নিজেকে গুটিয়ে নিয়েছেন তিনি।

এদিকে তার সঙ্গে নারী মুক্তি নিয়ে কথা হলে বরেণ্য এ চলচ্চিত্র ব্যক্তিত্ব বলেন, নারীদের স্বাধীনতা নিয়ে, নারী মুক্তি নিয়ে শুধু নারী দিবসেই নয়, বছরজুড়ে নানান আলোচনায় উঠে আসে।

কিন্তু আদৌ কী নারীরা সত্যিকার অর্থে এই দেশে স্বাধীনতা পেয়েছে? হ্যাঁ, এটা সত্যি আগের চেয়ে নারীদের জীবনে পরিবর্তন এসেছে। সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে নারীরা চাকরি করছে। নারীরা নিজের পায়ে দাঁড়াচ্ছে। কিন্তু শতকরা হিসেবে সেটা কতটুকু?

এখনো কোনো নারী বিধবা হলে সে কী তার বাবা মায়ের কাছে ফিরে যেতে পারে? শ্বশুরবাড়ির লোকজন কী আপন ভেবে নিজেদের কাছে নিজের মেয়ের মতো করে কিংবা বোনের মতো করে রেখে দিতে পারেন? পারেন না। সে ক্ষেত্রে একজন নারীর জীবন অনিশ্চয়তার দিকে চলে যায়। কখনো কখনো সেই নারী আত্মহত্যার পথও বেছে নিতে বাধ্য হন। যদি তাই হয় তাহলে আদৌ কী নারী স্বাধীন হতে পেরেছে?

ববিতা বলেন, এখনো আমাদের দেশে বলা যায় প্রায় সময়ই ধর্ষণের ঘটনা ঘটছে। অধিকাংশেরই কোনো বিচার হচ্ছে না। তাতে অপরাধীরা আরো অপরাধ করার সাহস পেয়ে যাচ্ছে। এমন অবস্থা থেকে আমাদের দ্রুত উত্তরণ ঘটাতে হবে। নারীরাও দেশের গুরুত্বপূর্ণ কাজে বিশেষ ভূমিকা রাখছে। তাদের যথাযথ মর্যাদা দিতে হবে।

নারীদের কিছু কিছু ব্যতিক্রম সফলতা বা সাহসিকতাই সামগ্রিক চিত্র নয়। আমি মনে করি নারীদের সাহসিকতার সঙ্গে যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাতে রাস্ট্র যেন তাকে পূর্ণ সহযোগিতা করে। তাতেই নারী মুক্তি মিলবে, নারী স্বাধীনতা মিলবে।

নারগিস আক্তার পরিচালিত ‘পুত্র এখন পয়সাওয়ালা’ সিনেমায় ববিতাকে সর্বশেষ অভিনয়ে দেখা গিয়েছিল। অস্কারজয়ী চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে বিশ্বে আন্তর্জাতিক নায়িকা হিসেবে সম্মাননা লাভ করেন ববিতা।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে তারেক রহমান
ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর
ফরিদপুরে দুই ভাগে বিভক্ত হয়ে জেলা শ্রমিকদলের  মে দিবস পালিত
নয়াপল্টনে শুরু হলো বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য রাখবেন তারেক রহমান

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

যুক্তরাষ্ট্রের সমর্থন আফগান ইস্যুতে পাকিস্তানের আত্মরক্ষার অধিকারকে

বিএনপি মহাসচিবের সাথে তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ১৩৬টি, উৎপাদন ক্ষমতা ২৮ হাজার ৯১৮ মেগাওয়াট

কৃষক ও কৃষি অর্থনীতিকে নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দ উৎসর্গ করছে সরকার

‘একাত্তরকে গণ্ডগোলের বছরে রূপান্তরের চেষ্টায় খালেদা’

অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা আর নেই

ঢাকায় শুরু হয়েছে ‘সেইফকন ২০২৬’: টেকসই অবকাঠামো ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার

পোশাক শিল্পের প্রতিনিধিদের বিজিএমইএর সংবর্ধনা

নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন

গত সপ্তাহে বাজারের মূলধন আড়াই হাজার কোটি টাকা বেড়েছে