Ajker Digonto
বৃহস্পতিবার , ১ আগস্ট ২০২৪ | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় গুলিবিদ্ধ হন জাকির

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
আগস্ট ১, ২০২৪ ৬:৫১ অপরাহ্ণ
মায়ের সঙ্গে ফোনে কথা বলার সময় গুলিবিদ্ধ হন জাকির

‘১২ দিন হতে চলছে আমার মানিক দুনিয়াতে নেই। কিছুতেই মেনে নিতে পারছি না এই অস্বাভাবিক মৃত্যু।’ এভাবেই বিলাপ করতে থাকেন কোটা আন্দোলনে পুলিশের গুলিতে নিহত জাকির হোসেনের (৩৬) মা মোমেনা বেগম। 

১৯ জুলাই (শুক্রবার) দুপুরে রাজধানীর আব্দুল্লাহপুর এলাকায় পুলিশের গুলিতে আহত হন জাকির। পরে চিকিৎসাধীন অবস্থায় প্রায় ১৪ ঘণ্টা পর তার মৃত্যু হয়। জাকিরের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের চরদুর্লভখা গ্রামে। পেশাই তিনি একজন তরুণ উদ্যোক্তা।

জানা যায়, গত ১৯ জুলাই নিজের কারখানার জন্য কোনাবাড়িতে কিছু মালপত্র কিনতে যান জাকির হোসেন। পরে দুপুরে একজন ক্রেতার সঙ্গে দেখা করতে রাজধানীর উত্তরার দিকে রওনা হন। পথে আব্দুল্লাহপুরে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় সারাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ ঘটছে, এমন খবর জানিয়ে জাকিরকে সতর্ক করতে ফোন করেন মা মোমেনা বেগম। তখনই ঐ এলাকায় পুলিশ ও ছাত্র-জনতার ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পর পর দুটি গুলি এসে পিঠে ও পেটে লাগলে মাটিতে পড়ে যান জাকির হোসেন। সেখান থেকে হাসপাতালে নেওয়া হলে ১৪ ঘণ্টা পর মারা যান তিনি।

সন্তানকে হারিয়ে বাবা-মা এখন দিশেহারা। জাকিরের মা মোমেনা বেগম বলেন, ১৯ জুলাই সকাল থেকেই মনটা খুব খারাপ লাগছিল। চারদিকে নানা ধরনের গুজব আর গণ্ডগোলের খবর শুনছিলাম। গাজীপুরে পুলিশের সঙ্গে ছাত্রদের সংঘর্ষ ও আতঙ্কের খবর বলছিল কেউ কেউ। এ জন্য জাকিরকে ফোন করেছিলাম। তাকে সাবধানে থাকার জন্য বলছিলাম, কিন্তু সে আমার সঙ্গে কথা বলতে বলতেই গুলিবিদ্ধ হয়। মুহূর্তের মধ্যে ফোনে কথা বলা বন্ধ হয়ে যায়। একজন মা হিসেবে সে মুহূর্তের কথা মনে হলে আমি আর ঠিক থাকতে পারি না।

জাকিরের স্ত্রী জান্নাতুন নাঈম বলেন, জাকির ১৯ জুলাই সকালের খাবার খেয়ে বাসা থেকে বের হয় অফিসের কথা বলে। সারা দিন অফিসে থাকবে বলে জানিয়েছিল। সারাদিন আর তার সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। বিকাল ৫টার দিকে তার অফিসের কয়েকজন বাসায় আসেন। তাদের কাছেই প্রথম জানতে পারি জাকির গুলিবিদ্ধ হয়েছে। পরে উত্তরার হাসপাতালে ছুটে গেলেও স্বামীকে আর বাঁচাতে পারিনি।

নিহত জাকির হোসেনের পিতা আবদুস সামাদ জানান, ২০০৩ সালে তৈরি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ শুরু করেন জাকির হোসেন। কঠোর পরিশ্রম আর মেধার পরিচয় দিয়ে কয়েক বছর আগে সহকারী প্রোডাকশ ম্যানেজার হিসেবে পদোন্নতি পান গাজীপুরের একটি তৈরি পোশাক কারখানায়। গত মাস ছয়েক আগে ছোট পরিসরে নিজেই একটি পোশাক তৈরির কারখানা গড়ে তুলেছিল। এখন সব শেষ হয়ে গেলো।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আফগানিস্তানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলা
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৩
বিশ্বের জন্য এবার ১৫% শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের
মমতাকে সমর্থন, ভাষার অধিকার রক্ষার অঙ্গীকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

আলমাতির মাঠে রিয়ালের দাপট, এমবাপ্পের হ্যাটট্রিক

চীন-বাংলাদেশের মধ্যে ২৪৮৬ কোটি টাকার নৌচুক্তি স্বাক্ষর

ঢাকা শহরে পানিতে ভর্তুকি দেওয়া হবে না: স্থানীয় সরকার মন্ত্রী

বিসিবিতে শর্ত লঙ্ঘনের আশ্চর্যজনক অভিযোগ

ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

শেখ হাসিনা রাষ্ট্রের ৮ হাজার কোটি টাকা লুট করেছিলেন: রিজভী

কেন বিদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে দ্রুত ফিরতে বলছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো?

মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি করে যাচ্ছি: অর্থমন্ত্রী

টানা ১০ হারের লজ্জা শ্রীলঙ্কার, এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের সিরিজ জয়

‘আমি ক্ষমা চাইছি’: ধানের শীষে লড়তে গণঅধিকার পরিষদ ছাড়লেন রাশেদ খান