Ajker Digonto
সোমবার , ১৮ নভেম্বর ২০২৪ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

প্রেসিডেন্ট হয়ে গার্দিওলাকে ব্রাজিলের কোচ বানাতে চান রোনালদো

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
নভেম্বর ১৮, ২০২৪ ২:৫৩ অপরাহ্ণ

বাজে সময় পার করছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সবশেষ কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেয় সেলেসাওরা। ব্যর্থতার দায়ে কোচের পদ ছাড়েন তিতে। এরপর অন্তবর্তীকালীন কোচ হিসেবে কিছু দিন দায়িত্ব পালন করেন ফার্নান্দো দিনিজ।

তখনই গুঞ্জন রটে, সেলেসাওদের দায়িত্ব নিচ্ছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে আলোচনাও নাকি চূড়ান্ত হয়ে যায়। তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সংকটের জেরে সিদ্ধান্ত পরিবর্তন করেন আনচেলত্তি এবং রিয়াল মাদ্রিদের সঙ্গেই চুক্তি নবায়ন করেন।

এরপর ব্রাজিলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। শুরুটা ইতিবাচক হলেও ধারাবাহিকতা হারিয়েছে ব্রাজিল। কোপা আমেরিকা ব্যর্থতার পাশাপাশি বিশ্বকাপ বাছাইয়েও বেশ ধুঁকছে সেলেসাওরা।

ব্রাজিলের এমন বাজে অবস্থায় সামনে এসেছে নতুন খবর। যাতে ২০২৬ সালে আমূল বদলে যেতে পারে ব্রাজিল দল। শুধু কোচ নয়, বড় ধরনের পরিবর্তন আসতে পারে সিবিএফের ভেতরেও।

সংবাদমাধ্যম স্পোর্ত এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও নিজেই নাকি সিবিএফের সভাপতি হতে চান। সেইসঙ্গে তিনি কোচ হিসেবে দলে আনতে চান ইউরোপের প্রভাবশালী কোচ পেপ গার্দিওলাকে। ‘দ্য ফেনোমেনন’ খ্যাত রোনালদো আগামী বছর সিবিএফের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান।

বর্তমান প্রেসিডেন্ট এনদালদো রদ্রিগেজের মেয়াদ ২০২৬ সালের মার্চে শেষ হলেও সিবিএফের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। ধারণা করা হচ্ছে, রদ্রিগেজ আবারও নির্বাচনে লড়বেন। তবে রোনালদোও যদি শেষ পর্যন্ত নির্বাচনের লড়াইয়ে আসেন, তাহলে বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে রদ্রিগেজকে।

স্পোর্তের প্রতিবেদনে আরও বলা হয়, রোনালদো তার খেলোয়াড়ি জীবনের সময় থেকেই ব্যবসা ও সামাজিক–রাজনৈতিক দুনিয়ায় নিজের নেটওয়ার্ক তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এমনকি বিচারিক ক্ষেত্রেও নাকি তার ভালো যোগাযোগ আছে, যা নির্বাচনে দাঁড়ালে তার পক্ষে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার হিসেবে আলাদা দ্যুতির বিষয়টি তো রয়েছেই।

রোনালদো সিবিএফের সভাপতি হলে তার প্রধান লক্ষ্য ব্রাজিলের কোচ হিসেবে পেপ গার্দিওলাকে নিয়ে আসা। ম্যানচেস্টার সিটির সঙ্গে গার্দিওলার চুক্তির মেয়াদ এ মৌসুমের পরই শেষ হয়ে যাবে। বতর্মানে সিটির নড়বড়ে পারফরম্যান্সসহ নানা কারণে সিটির সঙ্গে গার্দিওলার চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে সংশয়।

এছাড়া গার্দিওলাও একাধিকবার জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা বলেছিলেন। আর এই সুযোগটাই কাজে লাগাতে চান রোনালদো। স্প্যানিশ কিংবদন্তিকে নিয়ে আসতে চান ব্রাজিলে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জ্বালানি-বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চ্যুয়ালি চলবে হাইকোর্ট
হজ যাত্রায় সৌদি আরবে পৌঁছেছেন ৪ হাজার ৪৫৭ জন
বিএনপির ফ্ল্যাগশিপ কর্মসূচির অগ্রগতি নিয়ে বিশেষ বুকলেট প্রকাশ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তি দেশের স্বার্থের পরিপন্থি: আনু মুহাম্মদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশের রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে, তিন বছরের মধ্যে সর্বোচ্চ

রমজানের আগে সুষ্ঠু নির্বাচনের আশা রিজভীর

কনকচাঁপার সঙ্গে অসৌজন্য আচরণের কঠোর সমালোচনা ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

আমরা অর্থনীতিকে একটি সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছি: ড. সালেহউদ্দিন

ফিলিপাইনে গভীর রাতে যাত্রীবাহী জাহাজডুবি: ১৫ মরদেহ উদ্ধার, নিখোঁজ ২৮

চীন গাজা পুনর্গঠনে ১০ কোটি ডলার সহায়তা দেবে

বিশ্ববাজারে তেলের দাম দ্বিগুণ হলেও সরকার বাড়িয়েছে সামান্য: জ্বালানি মন্ত্রী

জীবননগরে তাল গাছের স্বল্পতা ও বাবুই পাখির অস্তিত্বের সংকট

টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলা নিয়ে এবার তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয়

বাংলাদেশের তরুণদের অর্ধেকই বেকার: বিশ্বব্যাংকের সতর্কতা