Ajker Digonto
বুধবার , ৪ ফেব্রুয়ারি ২০২৬ | ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

গুপ্তরাই নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে: তারেক রহমান

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
ফেব্রুয়ারি ৪, ২০২৬ ৮:০৭ অপরাহ্ণ

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি গোপন গোষ্ঠী নির্বাচনের আগেই ভুয়া সিল

ও ব্যালট ছাপিয়ে অনৈতিকভাবে ভোট প্রভাবিত করার ষড়যন্ত্র চালাচ্ছে। যারা গুপ্ত নামে

পরিচিত, তারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে। বিভিন্ন জায়গায় ভুয়া সিল তৈরি

করছে, ব্যালট ছাপাচ্ছে এবং সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করে ভয় দেখাচ্ছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের বান্দ রোড সংলগ্ন ঐতিহাসিক বেলস পার্ক মাঠে

আয়োজিত বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায়

দুই দশক পর বরিশালে এসে তার এই ভাষণ ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক

উৎসাহ দেখা যায়।

[https://www.dainikbangla.com.bd/images/db/2026/02/04/02.jpg]

তারেক রহমান বলেন, গত কয়েকদিন ধরে পত্রপত্রিকায় খবর পাচ্ছি এই গোষ্ঠীর লোকজন তাদের

পরিচিত প্রেসে ভুয়া ব্যালট পেপার ছাপাচ্ছে। তারা এসব ব্যালট পকেটে নিয়ে ঘুরবে,

ভোটের সময় ব্যবহার করবে। শুধু তাই নয়, বিভিন্ন এলাকায় গিয়ে মা-বোনদের কাছ থেকে

এনআইডি নম্বর ও বিকাশ নম্বর নিচ্ছে। অথচ তারা দাবি করছে সৎ মানুষের শাসন কায়েম

করবে। যারা শুরুতেই অনৈতিক পথে হাঁটে, তারা কখনো সৎ শাসন দিতে পারে না।

তিনি আরও বলেন, মা-বোনদের তথ্য নেওয়ার মতো অপমানজনক কাজ করার পর এখন তারা বলছে

তাদের আইডি নাকি হ্যাক হয়েছিল। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, আইডি হ্যাক হয়নি। আসলে ধরা

পড়ার পর তারা মিথ্যা কথা বলে নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে।

জনসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ১৩ তারিখ থেকে আগামী পাঁচ বছর জনগণের পা

ধরে থাকবেন। কারণ বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস। জনগণের সমর্থন ছাড়া

কোনো দল টিকে থাকতে পারে না। তাই জনগণের পাশে থাকতে হবে, তাদের সেবা করতে হবে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। ১২

তারিখ জনগণকে তাদের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে, যেন

কোনো ষড়যন্ত্র সফল না হয়।

জনসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বলেন, জিয়াউর

রহমান ও খালেদা জিয়ার নেতৃত্বে বরিশালে যে উন্নয়ন হয়েছে, তারেক রহমান সেই ধারাকে

আরও এগিয়ে নেবেন। তাকে ঘিরে দক্ষিণাঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক।

সমাবেশের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়ার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এরপর কেন্দ্রীয় ছাত্রদল ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার নেতারা বক্তব্য রাখেন।

জনসভায় বক্তব্য দিতে বেলা ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে

অবতরণ করেন তারেক রহমান। সেখানে তাকে স্বাগত জানান বরিশাল বিভাগের শীর্ষ বিএনপি

নেতারা। পরে গাড়িবহর নিয়ে তিনি সরাসরি বেলস পার্ক মাঠে পৌঁছান। মঞ্চে উঠেই হাত নেড়ে

নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তিনি। এ সময় পুরো মাঠ স্লোগান ও করতালিতে মুখর হয়ে

ওঠে।

তারেক রহমানকে একনজর দেখার জন্য সকাল থেকেই বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন উপজেলা

থেকে লাখো মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন। ভোর থেকেই নেতাকর্মীরা মাঠে আসতে শুরু

করেন। পুরো শহর ব্যানার, ফেস্টুন ও তোরণে সাজানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও

কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ, বিজিবিসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা

সমাবেশস্থল ও আশপাশের এলাকায় মোতায়েন ছিলেন।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর

করেছিলেন। দীর্ঘ বিরতির পর এবার চেয়ারম্যান হিসেবে তার বরিশাল আগমনকে ঘিরে

দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন করে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জাপানের প্রধানমন্ত্রী তাকাইচির নানান বিতর্কে জড়িয়ে পড়া
ট্রাম্পের দাবি, ভারত-পাকিস্তান যুদ্ধ ঠেকিয়ে ৩ কোটি মানুষের প্রাণ বাঁচানো হয়েছে
ইরানের বিশ্ববিদ্যালয়গুলোতে ফের আন্দোলনের ঝড়
ইসরায়েল সফরে মোদি, ভাষণ দেবেন নেসেটে

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

ইপিএলে ব্রাজিলিয়ান ফুটবলার ইতিহাস সৃষ্টি করলেন ইগর থিয়াগো

নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা ও আইনশৃঙ্খলা আরও শক্তিশালী হবে: সেনা সদর

ইলিশ রক্ষায় মেঘনায় নৌ-পুলিশের বিশেষ অভিযান, ১৬ জেলেকে আটক

ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণে চীন-ভারতের পানিযুদ্ধের শঙ্কা বৃদ্ধি

এলপিজি সিলিন্ডারের সংকট ও উচ্চ দাম: ভোগান্তিতে সাধারণ মানুষ

জুলাইয়ে জাতীয় সনদ বাস্তবায়নে সুপারিশ একপেশে, মির্জা ফখরুলের অভিযোগ

১০ লাখ ডলারে মিলবে যুক্তরাষ্ট্রের স্থায়ী নাগরিকত্বের সুযোগ

‘দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে ফিরেছি’

কৃষিকাজে যুক্ত হচ্ছেন শাহরুখ কন্যা সুহানা!

শিশুদের জন্য বরাদ্দ বেড়েছে ১১ দশমিক ৭ শতাংশ