Ajker Digonto
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

আবারও নিষিদ্ধ হলেন মরিনিয়ো

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ৮:৪১ পূর্বাহ্ণ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ডাগআউটে দাঁড়াতে পারেননি লাল

কার্ডের নিষেধাজ্ঞার কারণে। সেই রেশ কাটতে না কাটতেই এবার পর্তুগালের ঘরোয়া লিগেও

নিষিদ্ধ হলেন বেনফিকা কোচ হোসে মরিনিয়ো। রেফারি ও প্রতিপক্ষ কোচের সঙ্গে বিবাদে

জড়িয়ে বারবার বিতর্কের জন্ম দেওয়া এই ‘স্পেশাল ওয়ান’কে এবার দুই ম্যাচের জন্য

নিষিদ্ধ করেছে পর্তুগিজ সকার ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল। গত রোববার

চিরপ্রতিদ্বন্দ্বী পোর্তোর বিপক্ষে ‘পর্তুগিজ ক্লাসিকো’ ম্যাচে অপেশাদার আচরণের

দায়ে এই কঠোর শাস্তির মুখে পড়লেন তিনি।

ঘটনার সূত্রপাত হয় ম্যাচ চলাকালীন অতিরিক্ত সময়ে। ১-১ গোলে সমতা থাকা ম্যাচের ৯১

মিনিটে মরিনিয়ো উত্তেজিত হয়ে প্রতিপক্ষ পোর্তোর ডাগআউটের দিকে বল কিক মেরে বসেন।

যদিও পরবর্তীতে তিনি দাবি করেছেন যে, তিনি দর্শকদের গ্যালারির দিকে বল ছুড়ে গোল

উদযাপন করতে চেয়েছিলেন, কিন্তু তাঁর ছোঁড়া বলটি সরাসরি গিয়ে পড়ে পোর্তোর রিজার্ভ

বেঞ্চে। এই ঘটনাকে কেন্দ্র করে পোর্তোর সহকারী কোচ লুইস গঞ্জালেসের সঙ্গে মরিনিয়োর

তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মরিনিয়ো তাঁর হাতের আঙুলের বিশেষ ভঙ্গিমায়

প্রতিপক্ষ কোচকে ‘ছোট’ বলে বিদ্রুপ করেন, যার জবাবে গঞ্জালেস মরিনিয়োকে

‘বিশ্বাসঘাতক’ বলে আখ্যা দেন। উল্লেখ্য, মরিনিয়ো একসময় পোর্তোর হয়েই তাঁর কিংবদন্তি

কোচিং ক্যারিয়ারের শুরু করেছিলেন।

এই উত্তপ্ত পরিস্থিতির কারণে ম্যাচে সরাসরি লাল কার্ড দেখানো হয়েছিল মরিনিয়োকে।

পরবর্তীতে ফেডারেশন দীর্ঘ পর্যালোচনা শেষে তাঁকে মোট ১১ দিনের জন্য সব ধরণের

ফুটবলীয় কার্যক্রম থেকে দূরে রাখার নির্দেশ দেয়। এই মেয়াদের মধ্যে বেনফিকার দুটি

গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, যার কোনোটিতেই দলের ডাগআউটে এই হাই-প্রোফাইল কোচকে দেখা

যাবে না। তবে কেবল মরিনিয়োই নন, বিবাদে জড়ানোর কারণে পোর্তোর সহকারী কোচ লুইস

গঞ্জালেসকেও এক ম্যাচ এবং আট দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে, ফেডারেশনের এমন সিদ্ধান্তকে ‘অন্যায্য এবং অনুপোযুক্ত’ বলে অভিহিত করেছেন

হোসে মরিনিয়ো। তাঁর ক্লাব বেনফিকা এই রায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে আপিল করার

প্রস্তুতি নিচ্ছে। এর আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স

লিগের নকআউট পর্বেও তাঁকে গ্যালারিতে বসে খেলা দেখতে হয়েছিল। ফুটবলের এই ক্ষুরধার

মস্তিষ্কের বারবার মেজাজ হারানো এবং নিষেধাজ্ঞার মুখে পড়া তাঁর বর্তমান দল বেনফিকার

জন্য লিগ শিরোপার দৌড়ে বড় এক প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। আগামী সপ্তাহের

গুরুত্বপূর্ণ লড়াইগুলোর আগে কোচের অনুপস্থিতি মাঠে খেলোয়াড়দের মানসিকতায় কতটা

প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: এক যুগেও শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
‘বস্তা ভরে বদির কাছ থেকে ইয়াবা আনত ওবায়দুল কাদের’
টিসিবির জন্য ১৯৭ কোটি টাকা ব্যায়ে তেল-ডাল কিনবে সরকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বিদ্যার সমালোচনায় কারিনা!

গুরুতর অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি বিএনপি নেত্রী সেলিমা রহমান

বিশারামপুর মাধ্যমিক বিদ্যালয়ের তিন প্রধান শিক্ষকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

তারেক রহমানের ফেরার ফ্লাইটে দুই কেবিন ক্রু বদলি

৬ বছর পর পাকিস্তানে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট দল

সীমান্তে আহত বিজিবি সদস্য নায়েক আক্তারের দাফন সম্পন্ন

তামাক কর সংস্কারে রাজস্ব আয় ৮৫ হাজার কোটি টাকা সম্ভাবনা

বিদ্যুৎ বিল বাবদ বাংলাদেশ সরকারের কাছে বকেয়া ১৩৫ কোটি টাকা চাইলো ত্রিপুরা সরকার

ইরান হরমুজ প্রণালী সাময়িক বন্ধ ঘোষণা করেছে

সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ঢল