Ajker Digonto
শনিবার , ১৪ মার্চ ২০২৬ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

দেশের বাজারে সোনার দাম ভরিতে কমেছে ২,৬৮৩ টাকা

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ১৪, ২০২৬ ১:০৪ অপরাহ্ণ

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত কমায় ভালো মানের সোনার নতুন দাম

দাঁড়িয়েছে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। একই সঙ্গে রুপার দামও কমেছে।

শনিবার সকালে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনা ও

রুপার নতুন দর ঘোষণা করে। এতে জানানো হয়, তেজাবি সোনা (পিওর গোল্ড) ও রুপার দাম

কমায় স্থানীয় বাজারেও নতুন দর নির্ধারণ করা হয়েছে।

এ নিয়ে টানা তৃতীয় দিনের মতো সোনার দাম কমল দেশে। এর আগে শুক্রবার সকালে ভরিতে

সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়। তার আগের দিন বৃহস্পতিবার কমেছিল ৩ হাজার ৩২৪

টাকা। ফলে তিন দিনে ২২ ক্যারেট সোনার দাম মোট কমেছে ৮ হাজার ১৬৫ টাকা।

নতুন দরে শনিবার সকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার মূল্য নির্ধারণ করা হয়েছে ২

লাখ ৬২ হাজার ২৬৫ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের সোনা বিক্রি হচ্ছে ভরিতে ২ লাখ ৫০

হাজার ৩৬৮ টাকায়। ১৮ ক্যারেট সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৪ হাজার ৬১৮ টাকা এবং

সনাতন পদ্ধতির সোনার ভরি বিক্রি হচ্ছে ১ লাখ ৭৪ হাজার ৭৮৫ টাকায়।

এর আগে শুক্রবার রাত পর্যন্ত ২২ ক্যারেট সোনার দাম ছিল ভরিতে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮

টাকা। একই সময়ে ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ৫২ হাজার ৯৪৮ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ১৬

হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হচ্ছিল ১ লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকায়।

অর্থাৎ শনিবার নতুন সমন্বয়ে ২২ ক্যারেট সোনায় ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমেছে।

একইভাবে ২১ ক্যারেটে ২ হাজার ৫০৮ টাকা, ১৮ ক্যারেটে ২ হাজার ১৫৭ টাকা এবং সনাতন

পদ্ধতির সোনায় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা দাম কমেছে।

সোনার পাশাপাশি রুপার দামেও পতন দেখা গেছে। ২২ ক্যারেটের রুপায় ভরিতে ২৯২ টাকা

কমেছে। ২১ ক্যারেটে কমেছে ২৯১ টাকা, ১৮ ক্যারেটে ২৩৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপায়

ভরিতে ১৭৪ টাকা হ্রাস পেয়েছে।

নতুন দরে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। ২১ ক্যারেটের

রুপা ভরিতে ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার

দাম নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭৩৩ টাকা।

বিশ্ববাজারের গতিপ্রকৃতির সঙ্গে সমন্বয় করেই দেশের বাজারে সোনা ও রুপার দাম

নির্ধারণ করা হয়। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর আগে আন্তর্জাতিক বাজারে সোনার দাম

বাড়ছিল। তবে মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর সেই ঊর্ধ্বমুখী ধারা ভেঙে যায়। ফলে

বাজারে এখনো ওঠানামা অব্যাহত রয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর: এক যুগেও শেষ হয়নি বিচারিক প্রক্রিয়া
এনসিপিতে যোগ দিচ্ছেন বহিষ্কৃত বিএনপি নেতা ইসহাক, শেরেবাংলার নাতনি ফ্লোরা ও কন্টেন্ট ক্রিয়েটর কাফি
‘বস্তা ভরে বদির কাছ থেকে ইয়াবা আনত ওবায়দুল কাদের’
টিসিবির জন্য ১৯৭ কোটি টাকা ব্যায়ে তেল-ডাল কিনবে সরকার

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

হাটহাজারীতে সরকারি সম্পদ উচ্ছেদ অভিযান, কোটি টাকার সম্পদ পুনরুদ্ধার

বিজনেস কন্টিনিউটি ইন্সটিটিউট কর্পোরেট ইউকে’র সদস্য হলো বাংলাদেশ ব্যাংক

প্রধান উপদেষ্টার আহ্বানে বাংলাদেশের জন্য মার্কিন কোম্পানিগুলোর আরও বিনিয়োগ প্রয়োজন

দলীয় প্রধানের পদ ছাড়লেন প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

১০৭টি মামলার পথিপ্রান্ত থেকে নেতা হিসেবে উঠে আসা হাজী মুজিবুর রহমানের উত্থান: মন্ত্রিত্বের আশা

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ফরিদপুরে শ্রদ্ধা নিবেদন

বাবুল আক্তারকে ‌‘চতুর’ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় ক্যান্সারে আক্রান্ত মেয়েকে বাঁচাতে বাবার আকুতি

সাগরপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২৭৩ জনকে উদ্ধার নৌবাহিনীর অভিযান

সংসদ কমিটির ৩য় বৈঠক অনুষ্ঠিত