Ajker Digonto
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

গণহত্যা দিবস: বিনম্র শ্রদ্ধায় দেশজুড়ে শহীদদের স্মরণ

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর চালানো বর্বর হত্যার

শিকার সব শহীদদের বিনম্র শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে বুধবার (২৫ মার্চ) সারাদেশে

গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, বিশেষ

আলোচনা সভা ও শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল হয়। বিস্তারিত

প্রতিনিধিদের খবরে।

নীলফামারী: নানা কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীতে গণহত্যা দিবস পালিত হয়েছে।

নীলফামারী সরকারি কলেজ বদ্ধভূমিতে রাষ্ট্রের পক্ষে শহীদদের স্মরণে প্রথমে

পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এরপর পুলিশ সুপার শেখ

জাহেদুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজসহ

বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষে পুষ্পমাল্য

অর্পণ করা হয়।

পুষ্পমাল্য অর্পণ শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়ায় মহান আল্লাহর কাছে শহীদদের আত্মার শান্তি কামনা করা হয় এবং দেশ ও জাতির

কল্যাণ প্রার্থনা করা হয়।

কাপাসিয়া (গাজীপুর): কাপাসিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবসের তাৎপর্য

তুলে ধরে বিশেষ আলোচনা সভা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় নির্বাহী

কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম সভাপতিত্ব করেন।

সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক, থানার ওসি শাহীনুর আলম,

উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, বীর

মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ নান্নু, মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক

সামসুদ্দীন খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মো মফিজ উদ্দিন, উপজেলা

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা

রুহুল আমিন, কাপাসিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির প্রমুখ।

কুলাউড়া (মৌলভীবাজার): উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস

পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ সভা কক্ষে গণহত্যার স্মৃতিচারণ ও আলোচনা সভা

হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো, মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় দিবসের স্মৃতিচারণ করে

স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা বাবু কমলা কান্ত। আরও বক্তব্য দেন উপজেলা

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ

সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সুশীল চন্দ

দে, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদওয়ান খান, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন,

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খুরশেদ আলম, ভুকশিমইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুর

রহমান মনির।

কেশবপুর (যশোর): কেশবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও নীরবতা পালন করা

হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে

তিনি বলেন, ‘২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক ভয়াল ও বেদনাবিধুর রাত। ১৯৭১ সালের

এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর যে নৃশংস গণহত্যা চালায়,

তা বিশ্ব ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস

জানাতে এবং শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করতে এ দিবসের গুরুত্ব অপরিসীম।

তিনি আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

এবং শহীদদের প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্ল্যাহ আল মামুন, ইন্সপেক্টর (তদন্ত)

শহিদুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা

বিএনপির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর

প্রভাষক জাকির হোসেন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম।

ভোলা: দিবসটি উপলক্ষে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসনের উদ্যোগে সকালে উপজেলা পরিষদ

হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।‎

‎বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোরঞ্জন বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায়

ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মণ্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার

সাহা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,

শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য

ব্যক্তিরা।

‎‎সভা শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম

হত্যাযজ্ঞে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর দিবসটির তাৎপর্য

তুলে ধরে বক্তব্য দেন অতিথিরা।

‎আলোচনা সভায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। তারা

মুক্তিযুদ্ধের ইতিহাস ও গণহত্যার স্মৃতি সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করে। এ

সময় বক্তারা তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখার

আহ্বান জানান।

শ্রীপুর (গাজীপুর): ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ে পাক-হানাদার বাহিনীর

বর্বরোচিত হামলায় নিহত ১২ শহীদের স্মরণে গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর গণকবর

ও বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু

শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতারা ও

এলাকাবাসী উপস্থিত ছিলেন।

স্মৃতিচারণে বক্তারা বলেন, ‘১৯৭১ সালে এই এলাকায় পাক-হানাদার বাহিনী নির্মম

নির্যাতনের মাধ্যমে দুই নারীসহ ১২ জন নিরীহ মানুষকে হত্যা করে। পরে তাদের সাতখামাইর

গ্রামের রেললাইনের পাশে একই স্থানে গণকবর দেওয়া হয়।

নিহতদের মধ্যে এক নববধূও ছিলেন, যাকে বিয়ের আসর থেকে তুলে নিয়ে নির্যাতনের পর হত্যা

করা হয়—যা সেই সময়কার নৃশংসতার এক মর্মান্তিক দৃষ্টান্ত।

সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘যারা স্বাধীনতার চেতনাকে অস্বীকার করে,

তারা ইতিহাসকে অস্বীকার করে। আজ আমরা যে গণকবরে শ্রদ্ধা জানাতে এসেছি, এটি আমাদের

স্বাধীনতার জন্য আত্মত্যাগের এক জ্বলন্ত প্রমাণ।’

গণকবরে শায়িত শহীদদের মধ্যে রয়েছেন আলী মুনসুর, আব্দুল বাতেন, আজম আলী, ইছব আলী,

আব্দুস ছাত্তার, ইসমাইল হোসেন, ছনা পাগলা, আব্দুল লতিফ, আতর আলী, হানিফ মিয়া,

ছালেহা বেগম ও রুকিয়া বেগম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সজিব আহমেদ, শ্রীপুর থানার

ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির আহমেদ, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মাহফুল হাসান

হান্নান,উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির আজাদ,

যুগ্ম আহ্বায়ক মোসলেম উদ্দিন মৃধা, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম

নয়ন,তেলিহাটী ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম বন্ধুকশীসহ অন্যান্য নেতা ও স্থানীয়

গণ্যমান্য ব্যক্তিরা।

কালীগঞ্জ (গাজীপুর) খলাপাড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে

শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)

এটিএম কামরুল ইসলাম খলাপাড়া বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময়

তিনি মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায়

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ.টি.এম কামরুল ইসলাম।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা, বিভিন্ন

সরকারি দপ্তরের দপ্তর প্রধান, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ সুশীল সমাজের

প্রতিনিধি।

বক্তারা বলেন, ২৫ মার্চের গণহত্যা বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। নতুন

প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা

রাখবে।

তারা আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যৎ প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে

দেশপ্রেমে উদ্বুদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করবে।

কোটালীপাড়া (গোপালগঞ্জ): কোটালীপাড়ায় শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের

মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা

হয়।

দিবসটি উপলক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে স্মৃতিচারণ ও আলোচনা সভা

হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা

মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা

কর্মকর্তা কুমার মৃদুল দাস, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো. রিয়াদ মাহমুদ

(পিপিএম), উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার

দাড়িয়া, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওলিউর রহমান

হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম দাড়িয়া প্রমুখ।

বাসাইল (টাঙ্গাইল): উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন

করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, এক মিনিট নিরবতা পালন, ব্ল্যাক আউটসহ নানা

কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায়

সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আকলিমা বেগম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূরে-ই-লায়লার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন বাসাইল থানা

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হীরা

মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন

আল জাহাঙ্গীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মো. নুরুল ইসলাম,

সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান, বাসাইল জোনাল অফিসের

ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. মহিউদ্দিন, ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান

সামছুল আলম বিজু প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে নৃশংস হত্যাযজ্ঞের কথা স্মরণ করেন

এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। দিনটি

উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনা করা হয়।

মাগুরা: সকালে নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা

প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মাগুরা প্রেসক্লাবসহ

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে নোমানি ময়দানে হয় আলোচনা সভা। সভায় জেলা প্রশাসক

আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য দেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার

হোসেন খান, মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহমদ, পুলিশ সুপার হাবিবুর রহমান, সিভিল

সার্জন ডাক্তার শামীম কবির, মাগুরা মুক্তিযোদ্ধা সংসদের সদস্য সচিব মুক্তিযোদ্ধা

অহিদুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক গভীর

বেদনা বিধুর দিন । এ দিনে পাকিস্তান দখলদার বাহিনী অপারেশন সার্চলাইট অভিযানের নামে

নিরস্ত্র ও ঘুমন্ত মুক্তিকামী মানুষের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়। গণহত্যা

দিবস আমাদের সেই ভয়াল কাল রাত্রির কথা স্মরণ করিয়ে দেয়।

রৌমারী (কুড়িগ্রাম): সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে

আলোচনা সভা হয়। প্রভাষক আখতারুজ্জামানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা

আলাউদ্দিনের সভাপতিত্বে সভায় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান,

রৌমারী থানার ওসি কাওসার আলী, কৃষি কর্মকর্তা আবদুল কাইয়ুম চৌধুরী, বীর

মুক্তিযোদ্ধা নূর হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম প্রমুখ।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
আঞ্চলিক কার্যালয়েই মিলবে বায়োমেট্রিক যাচাইয়ের সুবিধা
নন্দীগ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সুমন
মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বিএনপির কর্মসূচি ঘোষণা
স্পট মার্কেট থেকে আরও দুই এলএনজি কার্গো কেনার অনুমোদন

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

বাংলাদেশ-চীন কৃষি পণ্য বাণিজ্যিকীকরণ বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত

ক্যারানীগঞ্জ কারাগারে আছেন কমান্ডার সোহায়েল, টরন্টোতে দেখা যায়নি

অলিম্পিক স্বপ্ন ছেড়ে ইউরোপে পাড়ি জমাচ্ছেন শায়রা আরেফিন

নতুন সরকার গঠনের পর গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হবে ভারত-বাংলাদেশের

ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের জন্য উপযুক্ত পরিস্থিতি নিশ্চিতের আহ্বান

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা উন্নতির দিকে

অস্ত্রসহ আটক অনিন্দ্য ও দুই সহযোগীর বিরুদ্ধে মামলা, রিমান্ড চায় পুলিশ

বিএনপির নতুন ষড়যন্ত্র: জালভোটের জন্য বোরকা-নিখাব প্রস্তুত দল

ভারতের সুপ্রিম কোর্ট ওয়াকফ আইনের কিছু ধারাই স্থগিত করল

আইসিসির মাসসেরার পুরস্কার জিতলেন মোস্তারি