Ajker Digonto
বুধবার , ২৫ মার্চ ২০২৬ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

স্পট মার্কেট থেকে আরও দুই এলএনজি কার্গো কেনার অনুমোদন

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ২৫, ২০২৬ ২:০৫ অপরাহ্ণ

বিশ্ববাজারে জ্বালানির অস্থিরতার মধ্যে সরকার স্পট মার্কেট থেকে আরও দুই কার্গো

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট

বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫(৩)(ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশনের মাধ্যমে এ ক্রয়

সম্পন্ন হবে।

বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে

এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে

অনুষ্ঠিত বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব পাস হয়, যেখানে দুই কার্গোর

মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৬৬৬ কোটি টাকা।

অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী এপ্রিল মাসে দুই দফায় এলএনজি দেশে পৌঁছাবে। ১০ম কার্গো

২৪–২৫ এপ্রিল এবং ১১তম কার্গো ২৭–২৮ এপ্রিলের মধ্যে সরবরাহ করা হবে।

প্রস্তাব অনুসারে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান টোটাল এনার্জিসের কাছ থেকে এ দুই

কার্গো কেনা হচ্ছে। প্রতিটি ইউনিট (এমএমবিটিইউ) গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ১৯

দশমিক ৭৭ মার্কিন ডলার। প্রতিটি কার্গোর জন্য ব্যয় ধরা হয়েছে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬

হাজার টাকা।

জ্বালানি বিভাগ সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার কারণে

বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব এলএনজি বাজারেও

পড়েছে। ফলে আগের তুলনায় বেশি দামে স্পট মার্কেট থেকে গ্যাস কিনতে হচ্ছে বাংলাদেশকে।

গত ১১ মার্চ একই কমিটির বৈঠকে তিন কার্গো এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। তখন

একটি কার্গোর দাম ছিল প্রতি এমএমবিটিইউ ২১ দশমিক ৫৮ ডলার এবং বাকি দুই কার্গোর

মূল্য ছিল ২০ দশমিক ৭৬ ডলার।

এরও আগে এক সপ্তাহ আগে দুই কার্গো কেনার অনুমোদন দেওয়া হয়, যেখানে একটি ২৮ দশমিক ২৮

ডলার এবং অন্যটি ২৩ দশমিক ০৮ ডলার দরে কেনার সিদ্ধান্ত হয়।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
পহেলা বৈশাখের উৎসবে ধর্ম, বর্ণ বিভেদের স্থান নেই: তথ্যমন্ত্রী
টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
কনকচাঁপার সঙ্গে খারাপ আচরণকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে: রুহুল কবির রিজভী
চলে গেলেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

হাসিনার রায়ের দিন কখন শুরু হবে তা এখনই জানা যাবে

চকোরিয়ায় আ’লীগ, পুলিশ ও বিজিবি’র গুলিতে ২ বিএনপি কর্মী নিহত

চকোরিয়ায় আ’লীগ, পুলিশ ও বিজিবি’র গুলিতে ২ বিএনপি কর্মী নিহত

গভর্নর ঘোষণা: পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল হলেও ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে

ট্রাম্প তৃতীয় বিশ্ব থেকে অভিবাসন চিরতরে বন্ধ ঘোষণা

আগামী নির্বাচনে ৩০০ আসনে চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১

এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচন সিদ্ধান্ত ইসির

হাসিনার সঙ্গে জুম মিটিং, বিপ internationale নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা

নির্বাচন কমিশনের দাবি মোতাবেক ডিসি বদলের জন্য প্রস্তুত সরকার: মন্ত্রিপরিষদ সচিব

রমেন রায়ের ওপর হামলার ঘটনাটি পুরোনো, তিনি চিন্ময়ের আইনজীবী নন

ব্যর্থতার খরা কাটিয়ে আইপিএলে ৫ বছর পর শতকের দেখা পেলেন সাঞ্জু স্যামসন