Ajker Digonto
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

নওগাঁ ও ঝিনাইদহে বজ্রপাতে তিন কৃষকের মৃত্যু, আহত ৭

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ২৮, ২০২৬ ২:০৩ অপরাহ্ণ

ঝিনাইদহ ও নওগাঁয় বজ্রপাতের পৃথক ঘটনায় তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে অন্তত ৭

জন আহত হয়েছেন।

শনিবার (২৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নওগাঁর পত্নীতলা শিহারা ইউনিয়ন,

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও লক্ষ্মীপুর গ্রামে

বজ্রপাতের এসব পৃথক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নওগাঁর শীতল গ্রামের মৃত আয়নাল হকের ছেলে আশরাফ আলী, শৈলকুপার

খড়িবাড়িয়া গ্রামের সুশিল বিশ্বাসের ছেলে সমির বিশ্বাস (৪০) ও লক্ষ্মীপুর গ্রামের

প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস (২২)। নিহতদের তিনজনই কৃষক।

স্থানীয় থানা জানিয়েছেন, গত রাত থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। বৃষ্টিপাতের পাশাপাশি

ঝড়ো হাওয়া বইছিল। ঝড়-বাতাসের মধ্যেই শিহারা ইউনিয়নের তেপুকুরিয়া ফসলের মাঠে নামেন

আশরাফ আলীসহ ৫ কৃষক। ওই সময়ে আকস্মিক বজ্রপাতে ৫ জন আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিক

তাদেরকে উদ্ধার করে জেলার সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আশরাফ

আলীর মৃত্যু হয়।

পত্নীতলা থানার ওসি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মাঠে গম কাটতে গিয়ে বজ্রপাতে কৃষক

আশরাফের মৃত্যু হয়েছে। আহত বাকি চারজন পার্শ্ববর্তী সাপাহার উপজেলা স্বাস্থ্য

কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি নিহতের স্বজনদের কাছে

হস্তান্তর করা হয়েছে।

শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের খড়িবাড়িয়া ও লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতের দুই

কৃষকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমির বিশ্বাস তার বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ

করছিলেন। একই সময়ে পাশের ক্ষেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ

আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সমির বিশ্বাস ও অপু

বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের মধ্যে দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. এহেতাম শহীদ জানান, বেলা ১২টা ১৫

মিনিটের দিকে আশঙ্কাজনক অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায়

১২টা ২০ মিনিটে সমির ও অপু মারা যান।

শৈলকুপা থানার ওসি মো. হুমাইন কবির জানান, বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে বলে

প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে ৩৫২ শিশুর মৃত্যু: প্রতি পরিবারের জন্য ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট
দিল্লিকে অবশ্যই সীমান্তে রক্তপাত বন্ধ করতে হবে: রুহুল কবির রিজভী
বিরোধী দলের সহযোগিতা উপেক্ষা করলে ফের রাস্তায় নামব: নাহিদ ইসলাম
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নতুন সংগ্রামে নামতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

গোলাম আযমকে ‘জাতির শ্রেষ্ঠ সন্তান’ করতে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থা কোথায়—মির্জা আব্বাসের প্রশ্ন

তারেক রহমান বিএনপির নতুন চেয়ারম্যান নির্বাচিত

রাজনৈতিক ঝুঁকি ও অস্থিরতার কারণে বাংলাদেশের ঋণমান কমাল মুডিস

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কঠোর নির্দেশনা

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ৪৩, নিখোঁজ ৪০

পঞ্চগড়ে নৌকাডুবিতে মৃত বেড়ে ৪৩, নিখোঁজ ৪০

দিল্লির এশিয়ান শুটিংয়ে রবিউলের লক্ষ্যভেদ ব্যর্থ, ১৫তম স্থানান্তরিত

শাপলা চত্বরের শহীদদের স্মৃতির প্রতি সম্মান ও স্বীকৃতি: চেক বিতরণ ও সরকারিভাবে স্বীকৃতি

আদালতে নেওয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

বিয়ের ১০ মাস পরই স্বামীর বিরুদ্ধে অভিনেত্রী সারিকার মামলা

১২৮টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হবে: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী