Ajker Digonto
সোমবার , ৩০ মার্চ ২০২৬ | ২৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

পুঁজিবাজারে সূচক কমলেও বেড়েছে লেনদেনের গতি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
মার্চ ৩০, ২০২৬ ২:০৪ অপরাহ্ণ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের পুঁজিবাজারে সূচকের পতন হলেও লেনদেনের পরিমাণ

বেড়েছে।

সোমবার (৩০ মার্চ) লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক

এক্সচেঞ্জ (সিএসই) উভয় বাজারেই এই চিত্র দেখা যায়। এর আগের কার্যদিবসেও সূচক

নিম্নমুখী ছিল।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট কমে ৫ হাজার ২৩১ পয়েন্টে অবস্থান

করে। পাশাপাশি শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯

পয়েন্ট কমে ১ হাজার ৯৭৯ পয়েন্টে নেমে আসে। ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও

ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১১টির দর বাড়লেও ২৩১টির দর কমে যায় এবং ৫১টির দর

অপরিবর্তিত থাকে। খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, তালিকাভুক্ত ২১টি খাতের মধ্যে

১৬টিতে নেতিবাচক প্রবণতা ছিল।

ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা, মিউচুয়াল ফান্ড, টেলিযোগাযোগ, ওষুধ, জ্বালানি,

বস্ত্র, খাদ্যসহ বেশিরভাগ খাতেই দরপতন হয়েছে। বিপরীতে সেবা ও আবাসন, তথ্যপ্রযুক্তি,

করপোরেট বন্ড, কাগজ ও মুদ্রণ এবং চামড়া খাতে কিছুটা ইতিবাচক প্রবণতা দেখা যায়।

লেনদেনের শুরুতে কিছু সময় সূচক ঊর্ধ্বমুখী থাকলেও পরে বিক্রির চাপ বাড়ায় বাজার

নিম্নমুখী হয়ে পড়ে এবং দিনের শেষ পর্যন্ত অধিকাংশ শেয়ার দরপতনের মধ্যেই লেনদেন হয়।

ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৩ কোটি ৮৭ লাখ টাকা, যা আগের দিনের তুলনায়

প্রায় ১৭ কোটি টাকা বেশি।

অন্যদিকে সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২১ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৮২ পয়েন্টে

দাঁড়িয়েছে। একই সময়ে সিএসসিএক্স সূচক ৯ পয়েন্ট কমে ৯ হাজার ২০ পয়েন্টে এবং সিএসই-৩০

সূচক ২৬ পয়েন্ট কমে ১২ হাজার ৯১২ পয়েন্টে নেমে এসেছে, যদিও শরিয়াহ সূচক সামান্য

বেড়ে ৯০১ পয়েন্টে পৌঁছায়।

সিএসইতে মোট ২০৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৭৯টির দর বাড়ে, ৯৯টির

কমে এবং ২৮টির দর অপরিবর্তিত থাকে। দিন শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৯

কোটি ২০ লাখ টাকা, যা আগের কার্যদিবসের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৪১৫
ধুঁকে চলা কারখানায় প্রণোদনা দেবে সরকার
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ
ড. ইউনূসকে বিয়ের দাওয়াত দিলেন সাদিক কায়েম

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

প্রথমবার কেন্দ্রীয় শহীদ মিনারে জামায়াতের শ্রদ্ধা

পাকিস্তানে দারিদ্র্য বেড়ে চরমে

নানা আয়োজনের মাধ্যমে খাসি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘খাসি সেং কুটস্নেম’ উদযাপন

মানুষ ও যানবাহনের চলাচলে ভোগান্তি এড়াতে অভিযান চালাবে ডিএমপি

পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

‘আমাকে যারা চিনেনি, তারা এখনও মাটির নিচে বসবাস করে’: শাহাজাহান চৌধুরী

শর্তসাপেক্ষে হরমুজ খোলা আছে: ইরান

নভেম্বরে রাজনৈতিক সহিংসতায় নিহত ১২, মব সহিংসতায় ১৬ জনের মৃত্যু

চৌদ্দগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি, থ্রি-পিস জব্দ

রংপুরে চীনাবাদাম চাষে অর্জিত লাভের মুখ দেখছে কৃষকরা