Ajker Digonto
শুক্রবার , ৩ এপ্রিল ২০২৬ | ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. অর্থনীতি
  4. আইন- আদালত
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আলোচিত মামলা
  8. খুলনা
  9. খেলা
  10. খেলাধুলা
  11. চট্টগ্রাম
  12. চট্টগ্রাম বিভাগ
  13. জাতীয়
  14. ঢাকা
  15. তথ্য প্রযুক্তি

তৃতীয়বার অস্ত্রোপচারের টেবিলে তানিয়া বৃষ্টি

প্রতিবেদক
আজকের দিগন্ত ডেস্ক
এপ্রিল ৩, ২০২৬ ২:০১ অপরাহ্ণ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি আবারও ব্রেন টিউমারের জটিল

অস্ত্রোপচারের মুখোমুখি হয়েছেন। তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে গেছেন তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) অস্ত্রোপচারের জন্য ওটিতে প্রবেশ করেন এই অভিনেত্রী।

নিজের শারীরিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে সবার কাছে দোয়া

চেয়েছেন তানিয়া বৃষ্টি। দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে আসা এই

অভিনেত্রীর আগে দুইবার অস্ত্রোপচার হলেও পুরোপুরি সুস্থতার জন্য আবারও সার্জারির

প্রয়োজন হয়েছে।

অপারেশন থিয়েটারে যাওয়ার আগে ফেসবুকে দেওয়া এক সংক্ষিপ্ত বার্তায় তিনি লিখেছেন,

‘তৃতীয় সার্জারি, জীবন সুন্দর তানিয়া।’

তার এই সংক্ষিপ্ত বার্তায় লড়াই করার মানসিকতা এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি

প্রকাশ পেয়েছে। পোস্টটি প্রকাশের পর থেকেই সহকর্মী, ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীরা তার

সুস্থতা কামনায় পাশে দাঁড়িয়েছেন।

অনেকেই মন্তব্যের মাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করছেন। সবার প্রত্যাশা, তিনি

সুস্থ হয়ে আবারও অভিনয়ে ফিরবেন।

জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে প্রথমবার তার অসুস্থতা ধরা পড়ে। ১৪ ফেব্রুয়ারি ঢাকার

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়।

পরবর্তীতে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে

নেওয়া হয়। সেখানে ৯ মার্চ দ্বিতীয়বার অস্ত্রোপচার করা হয়।

চেন্নাইয়ের চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর বর্তমান অবস্থার ভিত্তিতে তৃতীয় দফায়

অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে বিনোদন অঙ্গনে উদ্বেগ বিরাজ করছে। চিকিৎসকরা

জানিয়েছেন, ব্রেন টিউমারের মতো জটিল রোগে একাধিক অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে।

এখন সবার দৃষ্টি চেন্নাইয়ের হাসপাতালের দিকে, যেখানে সফল অস্ত্রোপচারের খবরের

অপেক্ষায় রয়েছেন তার অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী।

আজকের দিগন্তে সর্বশেষ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের
অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান
প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের
সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী
কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল
সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে
দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন
জ্বালানি সংকটে অফিসের সময়সূচি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত
জামায়াতও হাঁটছে আ.লীগের পথে: আবদুস সালাম
মির্জা আব্বাসের শারীরিক উন্নতি, সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
তামাকে কর কাঠামো সংস্কারে জোর, টেকসই নীতির দাবি

সর্বশেষ - বিনোদন

আপনার জন্য নির্বাচিত

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঝারি সংগ্রহ বাংলাদেশের

অচিরেই নির্বাচনি রোডম্যাপে যাত্রা শুরু করবে বাংলাদেশ: তারেক রহমান

প্রতিবন্ধীদের জন্য মর্যাদার পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি তারেকের

সরকার রাজনীতি ও বিরাজনীতির মাঝামাঝি অবস্থানে: রিজভী

কথা বলতে বলতে মাটিতে লুটিয়ে পড়লেন মির্জা ফখরুল

সাবেক ১২ মন্ত্রীসহ ১৪ জনকে আজ হাজির করা হচ্ছে ট্রাইব্যুনালে

দীপু মনির সুপারিশে মাউশিতে তিন হাজার পদায়ন

মৌলভীবাজারে ১৫৫০ দরিদ্র পরিবার পেল খাদ্যসামগ্রী

গাজীপুরে তুলা ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাÐণ্ড

জ্বালানি তেলের সংকট মোকাবিলায় বেসরকারি ভাবে আমদানির প্রস্তাব

তারেক রহমানের মতে, এক-এগারোর সরকার ছিল অসৎ ও উদ্দেশ্যপ্রণোদিত

১১ সপ্তাহ পর দেশে করোনা শনাক্ত ১০০ ছাড়ালো

স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে: মির্জা ফখরুল

কক্সবাজার বিমানবন্দরে ক্রিকেট ব্যাট থেকে ৫ হাজার ১০০ ইয়াবাসহ দুইজন আটক

দেশে সহনশীল রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

বৃহস্পতিবার ছুটির দিন হলেও সীমিত পরিসরে ব্যাংক খোলা

গোপালগঞ্জ-৩ আসনে গণঅধিকার পরিষদের দুই প্রার্থী মনোনয়ন সংগ্রহ